Jump to content

বিমূর্ত উইকিপিডিয়া

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Abstract Wikipedia and the translation is 93% complete.
Outdated translations are marked like this.

প্রকল্প

এই প্রকল্পটি দুটি অংশ নিয়ে গঠিত: বিমূর্ত উইকিপিডিয়া ও উইকিফাংশন্স।

Abstract Wikipedia is a conceptual extension of Wikidata and the aspirational reification of a more accessible Wikipedia. Its goal is to let more people share more knowledge in more languages by automating translation, both linguistically and conceptually — that is, abstractively.[1] In Abstract Wikipedia, people can create and maintain Wikipedia articles in a language-independent way. With the help of functions and code, any non-English language Wikipedia would be able to have this language-independent article translated into their respective language.

উইকিফাংশন্স একটি নতুন উইকিমিডিয়া প্রকল্প যেখানে সবাই কোড তৈরি ও রক্ষণাবেক্ষণ করতে পারে। এটি বিভিন্ন কারণে প্রয়োজনীয়। এটি সমস্তরকম ফাংশনের একটি তালিকা প্রদান করে যেগুলো সবাই কল করতে পারে, লিখতে পারে, রক্ষণাবেক্ষণ করতে পারে ও ব্যবহার করতে পারে। এছাড়া এটি বিমূর্ত উইকিপিডিয়ার ভাষনিরপেক্ষ নিবন্ধ থেকে উইকিপিডিয়ার কোনো ভাষার নিবন্ধে অনুবাদের জন্য কোড প্রদান করে। এর ফলে যে কেউ তার নিজ ভাষায় নিবন্ধটি পড়তে পারবে। উইকিফাংশন্স উইকিউপাত্ত থেকে শব্দ ও এনটিটির জ্ঞানকে ব্যবহার করবে।

এটি আমাদের এমন এক পৃথিবীর কাছাকাছি নিয়ে আসবে যেখানে সমস্ত জ্ঞানে সব মানুষের থাকবে অবাধ প্রবেশাধিকার

ফাংশন কী?

"ফাংশন" কম্পিউটার প্রোগ্রাম ইনস্ট্রাকশনের একটি অনুক্রম যা আপনার প্রদত্ত উপাত্তের উপর নির্ভর করে গণনা করে। ফাংশন একপ্রকার জ্ঞান যা প্রশ্নোত্তর করতে পারে, যেমন দুই তারিখের মধ্যে অতিক্রান্ত দিনসমূহ কিংবা দুই শহরের মধ্যে দূরত্ব। আরও জটিল ফাংশন আরও জটিল প্রশ্নের উত্তর করতে পারে, যেমন একটি ত্রিমাত্রিক বস্তুর আয়তন, কোনো নির্দিষ্ট তারিখে মঙ্গল ও শুক্র গ্রহের মধ্যে দূরত্ব কিংবা একই সময়ে উভয় প্রজাতির জীবিত থাকার সম্ভাবনা। আমরা আগে থেকেই বিভিন্নরকম জ্ঞান অনুসন্ধানের জন্য ফাংশন বহার করি, যেমন কোনো সার্চ ইঞ্জিনকে জিজ্ঞাসা করা। ইংরেজি ভাষায় পরিচিত {{convert}}{{age}}-এর মতো টেমপ্লেট একটি ফাংশনের উদাহরণ যা বিভিন্ন উইকিপিডিয়ায় ব্যবহৃত। এটি উইকিটেক্সট ও লুয়া প্রোগ্রামিং ভাষায় লিখিত আর প্রয়োজন হলে প্রত্যেক উইকিতে একে নিজের হাতে অনুলিপি করা হয়।

ফাংশনের আরও উদাহরণের জন্য দেখুন আদি ফাংশনের উদাহরণসমূহ, আর ইন্টারফেস কেমন দেখতে হবে তার খসড়ার জন্য দেখুন আদি খসড়াসমূহ

সংক্ষেপে ফাংশন আপনার প্রদত্ত উপাত্তের উপর গণনা করে ও সেই উপাত্ত বিষয়ক আপনার প্রশ্নের উত্তর দেয়।

এই নতুন উইকিমিডিয়া প্রকল্প স্বেচ্ছাসেবকদের দ্বারা রচিত ফাংশনের একটি লাইব্রেরি তৈরি করবে যা বিভিন্ন ভাষায় এরকম প্রশ্নোত্তরে সাহায্য করবে। আমাদের ফাংশন লাইব্রেরি নির্মাণের মাধ্যমে আমরা আরও মানুষদের নতুন উপায়ে মুক্ত জ্ঞানের প্রবেশাধিকার দিতে পারব।

বিমূর্ত উইকিপিডিয়া কী?

বিমূর্ত উইকিপিডিয়া ও উইকিফাংশন্সের একটি ভিডিও ব্যাখ্যা

“বিমূর্ত উইকিপিডিয়া” কথাটার মধ্যেই এর দীর্ঘমেয়াদি লক্ষ্য নিহিত আছে – অর্থাৎ এই ফাংশন লাইব্রেরি কোনো একদিন ভাষানিরপেক্ষ নিবন্ধ তৈরিতে সাহায্য করবে। এই প্রকল্পের আরও অংশ এলে যেকোনো উইকি – বিশেষ করে ছোট থেকে মাঝারি উইকি – তাদের ভাষায় নিবন্ধের সংখ্যাকে দ্রুতহারে বৃদ্ধি করতে পারবে। অর্থাৎ সম্পাদকগণ তাদের সংস্কৃতি ও বিষয়াদিকে বৃহত্তর ও আরও বৈশ্বিক দর্শকদের সামনে মেলে ধরবে।

এই লক্ষ্যপূরণের জন্য ফাংশনের নতুন উইকি উইকিফাংশন্স কোডিং অবকাঠামোর উন্নয়ন করবে। এই প্রকল্পের বিমূর্ত উইকিপিডিয়া পর্যায় আমাদের প্রাকৃতিক ভাষা উৎপাদন ফাংশন (যেমন শব্দতাত্ত্বিক ফাংশন) নিয়ে শুরু হয়েছে।

অন্যভাবে বলতে গেলে, আমরা যে কোনও সমর্থিত ভাষায় প্রাকৃতিক ভাষার বাক্য তৈরির জন্য উইকিউপাত্তের তথ্য ও ভাষাগত-তথ্যের সঙ্গে এই নতুন উইকি থেকে ফাংশনগুলিকে একত্রিত করতে সক্ষম হব। তারপর এই বাক্যগুলি যে কোনও উইকিপিডিয়ায় (বা অন্য কোথাও) ব্যবহার করা যাবে।

সময়রেখা

অংশগ্রহণ

মেইলিং তালিকার মাধ্যমে বিমূর্ত উইকিপিডিয়া আইআরসি-তে বিমূর্ত উইকিপিডিয়া টেলিগ্রামে উইকিফাংশন্স ম্যাস্টোডনে উইকিফাংশন্স টুইটারে উইকিফাংশন্স ফেসবুকে উইকিফাংশন্স ইউটিউবে উইকিফাংশন্স উইকিফাংশন্স ওয়েবসাইট Translate

প্রেক্ষাপট

সাইনপোস্টে একটি নিবন্ধে এই পরিকল্পনা নিয়ে আরও বিস্তারিত সূচনা রয়েছে। নিচে প্রদত্ত উপাদানগুলি – গবেষণাপত্র, আলোচনার ভিডিও, খসড়া সফটওয়্যার – পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেয়। বিমূর্ত উইকিপিডিয়ার উন্নয়নের জন্য একটি পুঙ্খানুপুঙ্খ খসড়া পরিকল্পনাও রয়েছে।

সম্পর্কিত আলোচনা, নথিপত্র, ভিডিও ও অনুরূপ প্রস্তাবের দীর্ঘ তালিকার জন্য এই ঐতিহাসিক প্রস্তাব পাতাটি দেখুন।

প্রথমদিকে এই প্রকল্পের ছদ্মনাম ছিল উইকিল্যাম্বডা, যা ল্যাম্বডা ক্য়ালকুলাস থেকে উদ্ভূত। এখনও এই নামটি এক্সটেনশন:উইকিল্যাম্বডার নামে ব্যবহৃত হয়, আর উইকিফাংশন্সের লোগোতে গ্রিক বর্ণ ল্যাম্বডা রয়েছে।

উল্লেখযোগ্য বিষয়সমূহ:

আরও পড়ুন

প্রকল্পের পরিকল্পনা

  1. সারাংশ: একনজরে প্রকল্পের পরিকল্পনা
  2. নাম: প্রকল্পের নাম সম্পর্কিত আলোচনা
  3. লক্ষ্য: আমরা কী লাভ করতে যাচ্ছি? প্রাথমিক ও গৌণ লক্ষ্যসমূহ
  4. গঠন: উন্নয়নকারী দল কীভাবে গঠন করা হবে
  5. প্রয়োজনসমূহ: প্রকল্পটিকে যেসব শর্ত পালন করতে হবে
  6. স্থাপত্য: প্রকল্পের উপাদানগুলো কীভাবে সহযোগিতা করবে
  7. উপাদান: প্রকল্পের জন্য যেসব সফটওয়্যার উপাদান প্রয়োজন
  8. কাজ: প্রকল্পের দ্বারা করণীয় একক কাজসমূহ
(একক পাতার সংস্করণ)

তথ্যসূত্র

  1. এই প্রকল্পের অধীনে নতুন উপাদানসমূহের (বিমূর্ত উইকিপিডিয়ার উন্নয়নমূলক পরিকল্পনায় তালিকাভুক্ত) মধ্যে রয়েছে উইকিউপাত্তের এক্সটেনশনসমূহ, যাদের উইকিউপাত্তের সঙ্গে অঙ্গীভূত করতে উইকিউপাত্তের সম্প্রদায়ের ঐকমত্যের প্রয়োজন। আর তারপর সেখানে কিংবা অন্য কোনো উইকিতে (যেমন প্রকল্পটির প্রথম পর্যায়ের নতুন "উইকিফাংশন্স" উইকি, কিংবা অন্য কোনো বহুভাষিক উইকি) "বিমূর্ত উপাদান" সংরক্ষণ করা হবে।