Jump to content

Bangla WikiMoitree/Activities/gu

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Bangla WikiMoitree/Activities and the translation is 0% complete.

বাংলা উইকিমৈত্রী

উইকিমিডিয়া বিষয়ভিত্তিক অন্তর্জাল এবং বাংলা সংস্কৃতি ও ভাষার জন্য উচ্চাকাঙ্খী হাব


বাংলা উইকিমৈত্রীতে স্বাগতম

বাংলা উইকিমৈত্রী নিম্নে উল্লেখিত কার্যক্রম/প্রকল্পসমূহ সমর্থন করে থাকে:

বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ কর্মসূচী

বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ কর্মসূচী হলো একটি দীর্ঘমেয়াদি, ধারাবাহিক এবং অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ, যার মূল লক্ষ্য বাংলা ভাষাভাষী অঞ্চলগুলোর বৈচিত্র্যময় সংস্কৃতি, ইতিহাস, লোকজ জ্ঞান এবং ঐতিহ্যকে ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ ও উন্মুক্ত করা। বাংলা ভাষাভাষী অঞ্চল বলতে শুধু বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ-ত্রিপুরা-আসাম নয়, বরং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাঙালিদের সাংস্কৃতিক পরম্পরাও এই কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত। কর্মসূচির মাধ্যমে এসব অঞ্চলের ঐতিহাসিক নিদর্শন, লোকগাঁথা, আঞ্চলিক সংস্কৃতি, উৎসব, খাদ্যাভ্যাস, নৃত্য-সংগীত ইত্যাদি উপাদান মুক্ত জ্ঞানের প্ল্যাটফর্মে সংরক্ষণের জন্য উপস্থাপন করা হয়—যাতে সেগুলো বিশ্বব্যাপী মুক্ত জ্ঞানের অংশ হয়ে উঠতে পারে। এই কর্মসূচির বিশেষত্ব কেবল তথ্য সংগ্রহ কিংবা প্রকাশে সীমাবদ্ধ নয়। বরং এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক সচেতনতা গঠনের প্রক্রিয়া। কর্মসূচির মাধ্যমে মানুষকে এই উপলব্ধিতে আনা হয় যে, তাদের ভাষা ও সংস্কৃতি শুধু ঐতিহাসিক বা আবেগের বস্তু নয়—বরং তা বিশ্বজুড়ে জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক সংলাপের গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। এটি একাধারে সাংস্কৃতিক আত্মপরিচয় গঠনের উপায়, আবার অন্যদিকে পরবর্তী প্রজন্মের জন্য একটি সংরক্ষিত ঐতিহ্য।

এই কর্মসূচিকে সফল করার পেছনে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে বাংলা উইকিমৈত্রী, যেখানে উইকিমিডিয়া বাংলাদেশ, পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দল, এবং অন্যান্য অনানুষ্ঠানিক সম্প্রদায় ও সহযোগীরা একত্রে কাজ করছে। উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্প যেমন উইকিপিডিয়া, উইকিমিডিয়া কমন্স, উইকিসোর্স প্রভৃতিতে তথ্য, ছবি, ভিডিও, মৌখিক ইতিহাস ও ভাষাভিত্তিক উপাদান যুক্ত করে এই কর্মসূচির লক্ষ্য বাস্তবায়ন করা হচ্ছে। এটি একটি আন্তঃসীমান্ত ও আন্তঃসম্প্রদায়িক সহযোগিতার দৃষ্টান্ত, যা বাংলা ভাষা ও সংস্কৃতিকে বিশ্বজনীন স্বীকৃতি দিতে সচেষ্ট।

বাংলার প্রেমে উইকি

বাংলার প্রেমে উইকি বা উইকি লাভস বাংলা একটি বার্ষিক আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা। বাংলা উইকিমৈত্রীর বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ কর্মসূচীর অংশ হিসেবে প্রতি বছর ভিন্ন-ভিন্ন বিষয়ের উপরে এই আলোকচিত্র প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জনসাধারণ বিশ্বব্যাপী বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে চিত্রিত করে এমন আলোকচিত্র গ্রহণ করে, সেগুলো উইকিমিডিয়া কমন্সে আপলোড করে, ফলে সেগুলি উইকিপিডিয়া সহ অন্যত্র ব্যবহার করা যেতে পারে। এর লক্ষ্য হলো বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বব্যাপী জনসাধারণের কাছে তুলে ধরা।

উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা

নিবন্ধ লিখন প্রতিযোগিতা

কর্মশালা

২০২৪ সালের ২৬ এপ্রিল ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে ফটোগ্রাফি নিয়ে কর্মশালা।

ফটোওয়াক