ইভেন্ট:উইকিপিডিয়া ২৫/বাংলাদেশ
বাংলাদেশে উইকিপিডিয়ার ২৫তম বার্ষিকী উদ্যাপন

উইকিপিডিয়ার ২৫তম বার্ষিকী উদ্যাপন বাংলাদেশি উইকিমিডিয়া সম্প্রদায়ের অর্জনকে সম্মান জানানো, অবদানকারীদের মধ্যে পারস্পরিক সংযোগ আরও দৃঢ়করণ এবং সাধারণ মানুষের কাছে উইকিমিডিয়া আন্দোলনের প্রভাব তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে।
আগের বছরগুলোতে এই উদ্যাপন অনেক সময় ছোট পরিসরে বা অনলাইনে অনুষ্ঠিত হলেও, ২৫তম বার্ষিকীকে ঘিরে আমাদের লক্ষ্য আরও এক ধাপ এগিয়ে যাওয়া। এই উপলক্ষের মাধ্যমে আমরা স্বেচ্ছাসেবকদের অসাধারণ কাজের স্বীকৃতি দিতে চাই, উইকিপিডিয়ার শুরুর দিন থেকে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রাখা অভিজ্ঞ উইকিপিডিয়ানদের আবার একত্রিত করতে চাই, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বাড়াতে চাই এবং নতুন অবদানকারীদের এই আন্দোলনে স্বাগত জানাতে চাই।
অনুষ্ঠানের বিস্তারিত
সময়সূচি: January 9, 2026 – January 16, 2026
- অনলাইন: January 9, 2026 – January 15, 2026
- সশরীরে: January 16, 2026
ভেন্যু: ঢাকা, বাংলাদেশ
আয়োজক: উইকিমিডিয়া বাংলাদেশ- ভাষা: বাংলা
নিবন্ধন
জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আগ্রহীদের ৫ জানুয়ারি ২০২৬-এর মধ্যে ফরম পূরণ করতে অনুরোধ করা হচ্ছে। অনুষ্ঠানস্থলের বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আঞ্চলিক ইভেন্ট
আপনি যদি আশপাশে বসবাস করেন, তবে আঞ্চলিক সম্প্রদায়গুলোর আয়োজিত নিচের যেকোনো একটি অনুষ্ঠানে অংশ নিতে আপনাকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।
ঢাকা
- ১০ জানুয়ারী ২০২৬ তারিখে উইকিমিডিয়া বাংলাদেশের অফিসে এক দিনব্যাপী অন-সাইট পর্যালোচনাসভা অনুষ্ঠিত হবে। আপনি যদি ঢাকায় থাকেন, তাহলে আমরা আপনাকে আমাদের সাথে যোগদানের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।
- ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায়, বিজয় ৭১ হল ছাত্র সংসদের সহযোগিতায়, ৩ জানুয়ারি ২০২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কর্মশালা আয়োজন করেছে।
- ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায়, শেকৃবি সাহিত্য ক্লাবের সহযোগিতায়, ১১ জানুয়ারি ২০২৬ তারিখে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়য়ে একটি কর্মশালা আয়োজন করেছে।
রাজশাহী
- রাজশাহী কলেজিয়েট স্কুলে উইকিপিডিয়ার ২৫তম জন্মদিন উদ্যাপন। তারিখ: ১৪ জানুয়ারি ২০২৬।
পাবনা
- পাবনা পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে উইকিপিডিয়া কর্মশালা ও উইকিপিডিয়ার ২৫ বছর পূর্তি উদ্যাপন। তারিখ: ১১ জানুয়ারি ২০২৬
- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাবিপ্রবি উইকিক্লাব–এর উদ্বোধন এবং উইকিপিডিয়ার ২৫ বছর পূর্তি উদ্যাপন। তারিখ: ১২ জানুয়ারি ২০২৬
- পাবনা জেলা স্কুলে উইকিপিডিয়া কর্মশালা ও উইকিপিডিয়ার ২৫ বছর পূর্তি উদ্যাপন। তারিখ: ১৩ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহ
- ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে উইকিপিডিয়ার ২৫তম জন্মদিন উদ্যাপন। সম্ভাব্য তারিখ: ১২ জানুয়ারি ২০২৬।
নিরাপত্তা
অনুষ্ঠানের পূর্বে, চলাকালীন বা পরে যদি আপনার কোনো উদ্বেগ বা প্রশ্ন থাকে, তাহলে অনুগ্রহ করে আয়োজক দলের সঙ্গে যোগাযোগ করতে দ্বিধা করবেন না। পুরো অনুষ্ঠানে সর্বজনীন আচরণবিধি এবং উইকিমিডিয়া ফাউন্ডেশনের অনুষ্ঠানের জন্য বন্ধুত্বপূর্ণ স্থানের নীতি সম্পূর্ণভাবে অনুসরণ করা হবে।
আপনি যদি আপনার ছবি বা ভিডিও তোলা পছন্দ না করেন, তাহলে অনুগ্রহ করে আয়োজকদের আগে থেকেই জানিয়ে রাখবেন। আমরা নিশ্চিত করব যেন আপনাকে ক্যামেরার ফ্রেমের বাইরে রাখা হয়, অথবা যদি তা এড়ানো সম্ভব না হয়, তাহলে ছবিতে আপনার মুখ ঝাপসা (ব্লার) করে দেওয়া হবে। পাশাপাশি, আমরা সকল অংশগ্রহণকারীদের একেঅপরের ছবি তোলার বিষয়ে ব্যক্তিগত পছন্দকে সম্মান করতে অনুরোধ করছি। এছাড়া অন্য অংশগ্রহণকারীদের সঙ্গে আপনার ব্যক্তিগত তথ্য (যেমন নাম বা বয়স) শেয়ার করা বাধ্যতামূলক নয়।