ইভেন্ট:উইকিপিডিয়া ২৫ ভার্চুয়াল উদযাপন
Appearance
Outdated translations are marked like this.

Happy birthday, Wikipedia!
Wikipedia's global virtual birthday party is available to watch back on YouTube and Wikimedia Commons.
আয়োজনের তালিকায় যা যা থাকছে

- অনুষ্ঠান শুরুর কাউন্টডাউন: মূল অনুষ্ঠানের ঠিক আগে ১৫ মিনিটের একটি বিশেষ আয়োজন, যা শুরু হবে ১৫:৪৫ ইউটিসিতে, যেখানে থাকছে উইকিপিডিয়া বিষয়ক কুইজ এবং সারা বিশ্বের জন্মদিনের শুভেচ্ছা বার্তা। তাই জলদি চলে আসুন এবং নিজেকে প্রস্তুত করে নিন!
- সহযোগিতার ২৫ বছরের এক অসাধারণ যাত্রাপথ: দেখুন কীভাবে মাত্র একটি সাধারণ বাক্য "হ্যালো, ওয়ার্ল্ড!" দিয়ে পঁচিশ বছর আগে জন্ম নেওয়া উইকিপিডিয়া আজ ৩০০+ ভাষায় সমৃদ্ধ হয়ে উঠেছে।
- আলাপ পাতার প্রতি শ্রদ্ধাঞ্জলি: সেই সব বিতর্ক, ভিন্নমত এবং ঐকমত্য গড়ে তোলার প্রক্রিয়ার প্রতি সম্মান জানানো, যা উইকিপিডিয়াকে... যথার্থই উইকিপিডিয়া করে তুলেছে।
- সঙ্গীতায়োজন: উইকিপিডিয়া এবং উইকিমিডিয়ার তথ্যাদি ব্যবহার করে তৈরি বিশেষ পরিবেশনা, যা এই প্রকল্পগুলোকে সচল রাখা সম্পাদকদের উদ্দেশেই সুর করা হয়েছে।
- উইকিপিডিয়া গেমস: আপনার জ্ঞান যাচাই করার এবং উইকিপিডিয়া ২৫ এর সদ্য প্রস্তুতকৃত বিশেষ উপহারসামগ্রী জিতে নেওয়ার সুযোগ।
- বিশ্বজুড়ে উইকিপিডিয়ানদের ওপর আলোকপাত: বিভিন্ন অঞ্চল এবং প্রজন্মের গল্পগাঁথা।
- বিশেষ অতিথিদের উপস্থিতি: কারণ প্রতিটি জমকালো জন্মদিনের অনুষ্ঠানেই কিছু অপ্রত্যাশিত চমক থাকা চাই। আর হ্যাঁ, আপনাদের দীর্ঘদিনের পরিচিত প্রিয় মুখগুলোও সেখানে থাকবে।
আমাদের কাছে আপনার কেক ও ফ্যাশনের ছবি পাঠান এবং কুইজে অংশ নিন

- উইকিকেক ও উইকিফ্যাশন ছবি আপনি কি উইকিপিডিয়ার জন্য কেক বানাতে চান কিংবা আপনার সেরা উইকিফ্যাশন প্রদর্শন করতে চান? তাহলে আপনার ছবিগুলো উইকিমিডিয়া কমন্সে আপলোড করুন এবং লিংকগুলো আমাদের পাঠিয়ে দিন, যাতে অনুষ্ঠান চলাকালীন আমরা আপনাকে তুলে ধরতে পারি! আপনার ছবিগুলো ১১ জানুয়ারির মধ্যে wp25
wikimedia.org ঠিকানায় পাঠিয়ে দিন।
- জিমিকে ধাঁধায় ফেলে দেওয়ার মতো কুইজ পাঠান অনুষ্ঠান চলাকালীন সরাসরি জিমিকে ধাঁধায় ফেলার মতো আপনার সেরা উইকিট্রিভিয়াগুলো আমাদের পাঠান। সেরা ট্রিভিয়ার বৈশিষ্ট্য হলো এটি কাউকে আটকে দেওয়ার মতো যথেষ্ট সুনির্দিষ্ট হতে হবে, আবার দর্শকদের অনুমানের সুবিধার্থে যথেষ্ট সাধারণ হতে হবে এবং বিভিন্ন ভাষার উইকিপিডিয়াকে অন্তর্ভুক্ত করার মতো যথেষ্ট বৈশ্বিক হতে হবে! আপনার আইডিয়াগুলো ৪ জানুয়ারির মধ্যে wp25
wikimedia.org ঠিকানায় পাঠিয়ে দিন।
তাত্ক্ষণিক অনুবাদ
অনুষ্ঠানটি আরবি, চীনা, ফরাসি, পর্তুগিজ এবং স্প্যানিশ ভাষায় সরাসরি প্রচার করা হবে।
কিভাবে যোগদান করবেন
অনুষ্ঠানটি উইকিমিডিয়া ফাউন্ডেশনের ওয়েবসাইটে সম্প্রচার করা হবে – আরবি, চীনা, ফরাসি, ইংরেজি, পর্তুগিজ ও স্প্যানিশ ভাষায়। আমরা আপনাকে সেখানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি!
আপনি [ইউটিউব চ্যানেলে]ও এটি দেখার সুযোগ পাচ্ছেন, তবে এখানে শুধু ইংরেজি ভাষা উপলব্ধ।
দুটি চ্যানেলেই একটি চ্যাট থাকবে এবং সরাসরি অংশগ্রহণের প্রচুর সুযোগ থাকবে। তাই পুরস্কার জেতার জন্য প্রস্তুত হোন!
