নারীবাদ ও লোকগাথা ২০২৬ (বঙ্গাব্দ ১৪৩২–১৪৩৩)
উইকিপিডিয়ায় সাংস্কৃতিক বৈচিত্র্য ও লিঙ্গ-অন্তর্ভুক্তিকে উদ্যাপনকারী বার্ষিক প্রতিযোগিতা ‘ফেমিনিজম অ্যান্ড ফোকলোর’ লেখালেখি প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম। এই প্রতিযোগিতা উৎসাহী অবদানকারীদের স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকসংস্কৃতি-সম্পর্কিত কার্যক্রম এবং নারীদের প্রায়শই উপেক্ষিত হলেও গুরুত্বপূর্ণ অবদানসমূহ নথিবদ্ধ করার এক অনন্য অভিযাত্রায় আহ্বান জানায়। উইকি লাভস ফোকলোর (WLF) অভিযানের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে এই প্রকল্পটি কেবল আলোকচিত্রের সীমা অতিক্রম করে, অংশগ্রহণকারীদের উইকিপিডিয়া নিবন্ধ রচনা ও সম্প্রসারণের মাধ্যমে আকর্ষণীয় বর্ণনা নির্মাণে উৎসাহিত করে।
==প্রেক্ষাপট==
সমবায়ভিত্তিক জ্ঞানসৃষ্টির আদর্শে প্রোথিত ‘ফেমিনিজম অ্যান্ড ফোকলোর’ লেখালেখি প্রতিযোগিতা স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং সেসবের ভেতরে নারীদের বহুবিধ ভূমিকার সম্যক উপস্থাপনার প্রয়োজনীয়তার প্রতিক্রিয়া হিসেবে আবির্ভূত হয়েছে। লোকসংস্কৃতি—যা গল্প, আচার-অনুষ্ঠান ও প্রথার ভাণ্ডার—বিশ্বব্যাপী বিভিন্ন সম্প্রদায়ের অন্তর্লোক অনুধাবনের এক অনন্য দৃষ্টিপথ প্রদান করে। স্থানীয় উৎসব-অনুষ্ঠানের বর্ণিল পরম্পরা নথিবদ্ধ করা হোক, লোককথা গঠনে ভূমিকা রাখা নারীদের অজানা গল্প তুলে ধরা হোক, কিংবা প্রাচীন ঐতিহ্যের ওপর আলোকপাত করা হোক—এই প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের গল্পকার হয়ে ওঠার ক্ষমতায়ন করে।
অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য নারীবাদ ও লোকসংস্কৃতির মধ্যে এক শক্তিশালী সেতুবন্ধন রচনা করে, যা উইকিপিডিয়ায় প্রথাগত জ্ঞানভাণ্ডারের লিঙ্গবৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত জীবন্ত অভিব্যক্তির সমষ্টি। নারীদের অভিজ্ঞতাভিত্তিক গল্প, চর্চা ও নান্দনিক প্রকাশভঙ্গি নথিবদ্ধ করার মাধ্যমে আমরা শুধু লিঙ্গবৈষম্যের ব্যবধানই কমাই না, বরং সাংস্কৃতিক বর্ণনায় তাদের অবদানের দৃশ্যমানতাও বৃদ্ধি করি।
প্রতিযোগিতার বিস্তারিত
এ বছর ‘ফেমিনিজম অ্যান্ড ফোকলোর’ লেখালেখি প্রতিযোগিতা আরও লক্ষ্যভিত্তিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে; যেখানে উইকি লাভস ফোকলোরের বিস্তৃত থিমের অন্তর্ভুক্ত থেকে নারীবাদ, নারী-জীবনী এবং লিঙ্গকেন্দ্রিক বিষয়সমূহকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।
লোককথা
অংশগ্রহণকারীদের বিশ্বজুড়ে নানাবিধ লোকসংস্কৃতি-সম্পর্কিত বিষয় অনুসন্ধানে উৎসাহিত করা হয়। এই পরিসর অন্তর্ভুক্ত করে—তবে এতেই সীমাবদ্ধ নয়—লোকোৎসব, নৃত্য, সঙ্গীত, আচার-অনুষ্ঠান, খেলাধুলা, খাদ্যসংস্কৃতি, ঐতিহ্যবাহী পোশাক, রূপকথা, নাট্যরূপ, শিল্পকলার বিভিন্ন শাখা, ধর্ম, পুরাণ ইত্যাদি।
নারী ও লোককথা
এই থিমটি লোকসংস্কৃতির পরিসরে নারীদের এবং কুইয়ার ব্যক্তিদের প্রায়শই উপেক্ষিত অবদানকে আলোকিত করে বর্ণনাকে আরও বিস্তৃত করে। অংশগ্রহণকারীরা লোকশিল্পী, নৃত্যশিল্পী, গায়ক‑গায়িকা, বাদ্যশিল্পী, খেলাধুলা‑সম্পর্কিত শিল্পী ও ক্রীড়াবিদদের গল্প অনুসন্ধান করতে পারেন এবং পুরাণে নারীর উপস্থাপনা সম্পর্কেও গভীরভাবে অনুধাবন করতে পারেন।
সময়ক্রম
প্রতিযোগিতা শুরুর তারিখ: ০১/০২/২০২৬, ০০:০০ UTC ভারতীয় সময়: ০১/০২/২০২৬, সকাল ০৫:৩০ IST বাংলাদেশ সময়: ০১/০২/২০২৬, সকাল ০৬:০০ BST
প্রতিযোগিতা শেষ হওয়ার তারিখ: ৩১/০৩/২০২৬, ২৩:৫৯ UTC ভারতীয় সময়: ০১/০৪/২০২৬, সকাল ০৫:২৯ IST বাংলাদেশ সময়: ০১/০৪/২০২৬, সকাল ০৫:৫৯ BST
অনুসমর্থনের প্রক্রিয়া
- স্থানীয় আয়োজক ও বিচারকমণ্ডলী: কার্যকর অংশগ্রহণের জন্য অপরিহার্য। তালিকাটি দেখতে এখানে দেখুন।
- ক্যাম্পউইজ টুল এবং প্রজেক্ট ট্র্যাকিংঃ সংগঠকদের ক্যাম্পউইজে, ফাউন্টেন বা ড্যাশবোর্ডে প্রচারণা চালানোর জন্য উৎসাহিত করা হয়।
- নিবন্ধ তালিকা প্রস্তুতকারী: অংশগ্রহণকারীরা এই নির্দিষ্ট সরঞ্জামের মাধ্যমে প্রাসঙ্গিক নিবন্ধসমূহের তালিকা দেখতে পারবেন।
- নিবন্ধ সৃষ্টি বা সম্প্রসারণ: ১ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে নিবন্ধ তৈরি করুন বা সম্প্রসারণ করুন।
স্থানীয় বিচারের মানদণ্ড/নিয়ম
পুরস্কার ও স্বীকৃতি
আন্তর্জাতিক পুরস্কার
- 🥇 ১ম পুরস্কার হিসেবে ৩০০ মার্কিন ডলার প্রদান করা হবে, যা আনুমানিক ₹২৭,৫০২ ভারতীয় রুপি এবং প্রায় ৳৩৬,৬৯০ বাংলাদেশি টাকার সমতুল্য।
- 🥈 ২য় পুরস্কার হিসেবে ২০০ মার্কিন ডলার প্রদান করা হবে, যা আনুমানিক ₹১৮,৩৩৬ ভারতীয় রুপি এবং প্রায় ৳২৪,৪২৭ বাংলাদেশি টাকার সমতুল্য।
- 🥉 ৩য় পুরস্কার হিসেবে ১০০ মার্কিন ডলার প্রদান করা হবে, যা আনুমানিক ₹৯,২৫১ ভারতীয় রুপি এবং প্রায় ৳১২,২২৪ বাংলাদেশি টাকার সমতুল্য।
- 🏅 শীর্ষ ১০ জন সান্ত্বনা পুরস্কারপ্রাপ্ত প্রত্যেকে ৫০ মার্কিন ডলার পাবেন, যা আনুমানিক ₹৪,৬২৬ ভারতীয় রুপি এবং প্রায় ৳৬,১১২ বাংলাদেশি টাকার সমতুল্য।
Local Prizes
There will be local prizes for each Wikipedia editions which have signed up for 2026 edition.
- 25 USD for 1st local prize
- 20 USD for 2nd local prize
- 15 USD for Best jury article.
(All prizes will be distributed in a coupon form that aligns with the local currency. No cash or transfers will be provided)
