গণবার্তা
গণবার্তা (Special:MassMessage) একটি টু যা ব্যবহারকারীদের তালিকায় থাকা পাতাগুলোতে দ্রুত ও সহজে বার্তা পাঠাতে দেয়। এই টুল ২০১৩ সালের অক্টোবর থেকে সক্রিয় রয়েছে।
গণবার্তা স্থানীয় প্রশাসকদের তাদের নিজস্ব উইকিতে এবং মেটা-উইকির প্রশাসক ও গণবার্তা প্রেরণকারীদের যেকোনো উইকিমিডিয়া উইকিতে বার্তা পাঠাতে দেয়।
অপট-আউট নির্দেশিকা সহ কিভাবে এই এক্সটেনশন ব্যবহার করতে হয় সেই ব্যাপারে সাধারণ তথ্য জানতে গণবার্তা এক্সটেনশন সাহায্য পাতা দেখুন।
অনুগ্রহপূর্বক যেকোনো ত্রুটি বা ফিচার অনুরোধ করতে আলাপ পাতায় বা সরাসরি নতুন কাজ যুক্ত করার মাধ্যমে ফেব্রিকেটরে অনুরোধ করুন।
সীমাবদ্ধতা
দুটি সীমাবদ্ধতা সহ গণবার্তা উইকিমিডিয়ার উইকিগুলোতে সেবা দিয়ে থাকে: অতিরিক্ত ব্যবহারকারী অধিকার এবং টুলের সক্ষমতায় সীমা টেনে দেওয়া একটি কনফিগারেশন সম্পর্কিত সিদ্ধান্ত।
এই অতিরিক্ত ব্যবহারকারী অধিকারের নাম "massmessage" এবং এটি স্বয়ংক্রিয়ভাবে কেবল স্থানীয় প্রশাসকদের দেওয়া হয়। অতীতে অন-উইকি প্রবেশাধিকার তালিকায় থাকা যেকোনো ব্যক্তি (অপ্রশাসকসহ) সহজেই গণবার্তা পাঠাতে পারতেন। আপনার স্থানীয় সম্প্রদায়ের এর বিকল্প বিবেচনা করা উচিত: একটি ভাইরাল ব্যবহারকারী দল যোগ করা (অর্থাৎ, ব্যবহারকারী দলে থাকা যেকোনো ব্যক্তি অন্যদের একই ব্যবহারকারী দলে যোগ করতে পারবেন), প্রশাসকদের নির্দিষ্ট একটি ব্যবহারকারী দলে এই অধিকার দেওয়ার অনুমতি দেওয়া, অথবা প্রশাসকদের প্রক্রিয়াকরণের জন্য একটি "অনুরোধ" পাতার সারি তৈরি করা। দয়া করে মনে রাখবেন যে যেকোনো ব্যবহারকারী লগ-ইন না করেও ব্রাউজার ট্যাব দিয়ে করতে পারে এমন কিছু গণবার্তা মূলত করে না।
কনফিগারেশনের সিদ্ধান্ত স্থানীয় ব্যবহারকারীদের (মেটা বাদে) আন্তঃউইকি বিতরণ থেকে বিরত রাখে। অর্থাৎ, যেকোনো ব্যবহারকারী লগ-ইন না করেও ব্রাউজার ট্যাব খুলে সহজেই আন্তঃউইকি পোস্ট করতে পারে, কিন্তু আপাতত গণবার্তা এক্সটেনশনে সেই অপশন নিষ্ক্রিয় রাখা হয়েছে।
বৈশ্বিক বার্তা বিতরণ
শুধুমাত্র মেটা উইকিতে (এই উইকি) "massmessage" অধিকারযুক্ত যেকোনো ব্যবহারকারী (প্রশাসক ও গণবার্তা প্রেরকরা যেকোনো উইকিমিডিয়া উইকিতে বার্তা পাঠাতে পারেন। এছাড়াও এই উইকিতে একটি মোড়কীকরণ টেমপ্লেট ({{target}}) আছে, যা ইনপুট তালিকার জন্য ব্যবহার করা উচিত।
- প্রাপকদের তালিকা অবশ্যই এক্সটেনশন দ্বারা গ্রহণযোগ্য একটি বৈধ তালিকা হতে হবে (যেমন Global message delivery/Targets বা MassMessage/Lists এর মধ্যে একটি)।
- বিষয়ের শিরোনাম বেশ সরল হবে। এটি ২৪০ বাইটের বেশি হতে পারবে না (এর বেশি হলে সম্পাদনার সারাংশ মুছে যাবে)।
- বার্তার মূল অংশ হচ্ছে সেই লেখা যেটি আপনি পাঠাতে চান।
- কয়েকটি লাইনের চেয়ে বড় বার্তার ক্ষেত্রে মূল অংশে শুধু কয়েকটি লাইনের ভূমিকা এবং প্রকৃত বার্তার একটি সংযোগ থাকা উচিত, যা অনুবাদ এক্সটেনশনের মাধ্যমে অনুবাদযোগ্য (উদাহরণ; টিউটোরিয়াল), যদি না প্রাপক এমন কোনো ব্যবহারকারী হন যিনি নিজে থেকে বার্তা পেতে সম্মত হয়েছেন, অথবা বার্তার ভাষার ও কোনো প্রকল্প পাতার ভাষা একই হয়।
- টেমপ্লেট ব্যবহার করবেন না। যে উইকি আপনার লক্ষ্যবস্তু সেই উইকিতে ওই টেমপ্লেট আছে কি না, বা থাকলেও তা আপনার প্রয়োজন অনুযায়ী কাজ করবে কি না তা আপনি নিশ্চিতভাবে জানেন না।
- সংযোগ ব্যবহারে সতর্ক থাকুন। এগুলো বেশিরভাগ সাধারণত মেটাতে নিয়ে যায়, তাই সেগুলো অবশ্যই
[[m:Some Meta Page|লেখা]]আকারে লেখা উচিত। নাহলে প্রেরিত উইকিতে সেগুলো লাল সংযোগ হিসেবে দেখা যাবে।- যদি পাতায় অনূদিত লেখা থাকে এবং অনুবাদ এক্সটেনশন ব্যবহৃত হয়, তাহলে
[[m:Special:MyLanguage/পাতার নাম]]গঠন ব্যবহার করে সংযোগ স্থাপন করুন।
- যদি পাতায় অনূদিত লেখা থাকে এবং অনুবাদ এক্সটেনশন ব্যবহৃত হয়, তাহলে
- যদি আপনি বাংলা উইকি বাদে ভিন্ন ভাষার উইকিতে বাংলায় বার্তা পাঠাতে চান, তাহলে দয়া করে আপনার বার্তাটি
<div lang="en" dir="ltr"></div>দিয়ে মুড়িয়ে নিন। আপনি নিজের বার্তার মূল অংশে{{int:please-translate}}(যা ব্যবহারকারীর নিজের ভাষায় "Please help translate to your language" তুলে ধরে) যোগ করতে পারেন যাতে স্থানীয় ভাষায় অনুবাদের জন্য অনুরোধ করা যায়। - বৈশ্বিক বার্তা বিতরণ বা অন্য কোনো পাতার সংযোগ অন্তর্ভুক্ত করুন যাতে ব্যবহারকারীরা বুঝতে পারেন কেন ও কীভাবে বার্তাটি পৌঁছানো হয়েছে এবং সে অনুযায়ী প্রতিক্রিয়া দিতে পারেন (যেমন প্রেরকের ব্যবহারকারী আলাপ পাতা, মেটা উইকি বা প্রকল্পের মিডিয়াউইকি.অর্গ পাতা)।
- যদি আগের পয়েন্টের নির্দেশ সম্পন্ন করা না যায়, তাহলে বিতরণ তালিকার একটি সংযোগ অন্তর্ভুক্ত করুন — উদাহরণস্বরূপ, "(ভুল পাতা? এখানে ঠিক করুন।)"।
- চাইলে সাধারণ স্বাক্ষরের মতো করে মেটাতে আপনার ব্যবহারকারী পাতা বা ব্যবহারকারী আলাপ পাতার সংযোগ যোগ করুন:
[[m:User:Example|উদাহরণ]] ([[m:User talk:Example|আলাপ]])লিখলে দেখাবেউদাহরণ (আলাপ)।- যদি আপনি বাম থেকে ডানে লিখে এমন কোনো ভাষায় লেখা কোনো বার্তা ডান থেকে বাম লিখে এমন ভাষার উইকিতে পাঠাতে চান (বা এর বিপরীত), তাহলে আপনার স্বাক্ষরটি
<bdi>ট্যাগে (দ্বি-দিকবিশিষ্ট বিচ্ছিন্নতা) মুড়িয়ে নিন। আপনি "আলাপ" স্ট্রিংটিও স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ করতে পারেন। উদাহরণস্বরূপ:<bdi lang="en" dir="ltr">[[m:User:Example|Example]] ([[m:User talk:Example|{{subst:int:Talkpagelinktext}}]])</bdi>
- যদি আপনি বাম থেকে ডানে লিখে এমন কোনো ভাষায় লেখা কোনো বার্তা ডান থেকে বাম লিখে এমন ভাষার উইকিতে পাঠাতে চান (বা এর বিপরীত), তাহলে আপনার স্বাক্ষরটি
- সময়মুদ্রা উল্লেখ করার মাধ্যমে বার্তাটি শেষ করুন (এটি করার জন্য ব্যবহার্য উইকি মার্কআপ ৫টি টিল্ডা:
~~~~~)।
- একাধিক ভাষায় প্রকল্পের ব্যবহারকারীদের সাথে যোগাযোগের জন্য বহুভাষার প্রকল্পে পৌঁছানোর সর্বোত্তম অনুশীলন অনুসরণ করুন।
- অনূদিত (বহুভাষিক) সংবাদবাহী পত্রের জন্য সংবাদবাহী পত্র/অনুবাদ#প্রচলিত প্রক্রিয়া পাতার নির্দেশাবলী অনুসরণ করুন।
- আপনি সঠিক বিতরণ তালিকা ব্যবহার করে গণবার্তা প্রেরণ করছেন কিনা তা নিশ্চিত করতে ও বিব্রতকর পরিস্থিতি এড়াতে দুইবার দেখুন। প্রেরণ করার মাধ্যমে আপনি নিম্নলিখিত শর্তে সম্মত হচ্ছেন যে: যেকোনো ভুলের জন্য (মূল পাঠ্যে বানান ভুল, অনুপযুক্ত প্রাপক তালিকা ইত্যাদি সহ) আপনি সম্পূর্ণরূপে দায়বদ্ধ এবং আপনি নিজের সৃষ্ট যেকোনো সমস্যা নিজ দায়িত্বে ঠিক করার প্রতিশ্রুতি দিচ্ছেন।
- যদি বার্তাটি আন্তঃভাষা বা আন্তঃপ্রকল্পে পাঠানোর জন্য হয় তাহলে অনুগ্রহপূর্বক নির্দিষ্ট পরিসরে প্রেরিত উইকিগুলির জন্য বার্তাটি নিজে থেকে পরীক্ষা করুন, যাতে সংযোগগুলো প্রত্যাশিতভাবে কাজ করে, এছাড়াও Special:Interwiki পাতা দেখুন।
- আপনি যে উইকিগুলোতে বার্তা পাঠাতে চাইছেন সেগুলোতে পরিদর্শন করুন। যার ফলে আপনার বৈশ্বিক অ্যাকাউন্টের সাথে অন্যান্য উইকির ব্যবহারকারী পাতা সংযুক্ত হবে। আপনি যদি এটি না করেন তাহলে আপনার বৈশ্বিক ব্যবহারকারী পাতা উইকিগুলোতে কাজ করবে না এবং আপনি নিজের ব্যবহারকারী আলাপ পাতায় বার্তাত জন্য বিজ্ঞপ্তি পাবেন না। (অথবা সবগুলোর উইকির সাথে আপনার অ্যাকাউন্ট সংযুক্ত করতে বৈশ্বিক এসইউএল টুল ব্যবহার করুন।)
আরও দেখুন
- User:MediaWiki message delivery – অবদান, লগ
- গণবার্তা এক্সটেনশন
- গণবার্তা এক্সটেনশনের জন্য সাহায্য
- গণবার্তা লগ
- সংবাদবাহী পত্র অনুবাদ
- উইকিউপাত্তে সংরক্ষিত সংযোগ থেকে বিতরণ তালিকা সৃষ্টির জন্য উইকিউপাত্ত গণবার্তা টুল
- বৈশ্বিক বার্তার মূল বিতরণ তালিকা