Jump to content

ইউক্রেনের সাংস্কৃতিক কূটনীতি মাস ২০২৫/পুরস্কার

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Ukraine's Cultural Diplomacy Month 2025/Prizes and the translation is 100% complete.

ইউক্রেনের সাংস্কৃতিক কূটনীতি মাস ২০২৫  

[সামাজিক মাধ্যম: #UCDMonth] • [লিঙ্ক: ucdm.wikimedia.org.ua]    

পুরস্কার

ইউক্রেনের সাংস্কৃতিক কূটনীতি মাস ২০২৫-এ অংশগ্রহণকারীদের প্রীতি উপহার

এই সম্পাদনা অভিযানে অংশগ্রহণকারী সকল ব্যবহারকারী, যাঁরা উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশিকা অনুসরণ করে কিছুমাত্র অবদান রেখেছেন, তাঁদের প্রত্যেককে একটি অনলাইন অংশগ্রহণ সনদ প্রদান করা হবে।

এছাড়াও, প্রতিযোগিতায় সবচেয়ে সক্রিয় ৩০ জন অংশগ্রহণকারীকে লোগোসংবলিত স্মারক ও বাছাই করা বই উপহার হিসেবে প্রদান করা হবে।

প্রতিযোগিতার বিজয়ীদের উপহার:

  • বই: ট্রেজারস অফ ইউক্রেন: এ নেশনস কালচারাল হেরিটেজ – এটি একটি অনন্য প্রকাশনা, যা ইউক্রেনের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে। এই বইটিতে প্রাগৈতিহাসিক শিল্পকর্ম থেকে শুরু করে সমকালীন শিল্প পর্যন্ত ১০০-র বেশি অসাধারণ শিল্প ও স্থাপত্যকর্ম অন্তর্ভুক্ত রয়েছে।
  • ত্রিমাত্রিক(3D) ব্যাজ – খ্যাতনামা ইউক্রেনীয় শিল্পী আল্লা হোরস্কা এবং মারিয়া প্রিমাচেঙ্কোর শিল্পকর্ম দ্বারা অনুপ্রাণিত এই নান্দনিক শিল্পবস্তুগুলি ইউক্রেনীয় বিস্ময়কর ও নৈবিত্তিক শিল্পধারার উত্তরাধিকার উদযাপন করে।
  • মূল পোস্টকার্ড – পরিচালক সের্হি প্যারাজানোভের চলচ্চিত্র শ্যাডোস অফ ফরগটেন অ্যানসেস্টরস-এর আইকনিক দৃশ্যসমূহ সম্বলিত এই পোস্টকার্ডগুলো ইউক্রেনীয় কাব্যিক চলচ্চিত্রের জগতে একটি দৃষ্টিক ভ্রমণের সুযোগ করে দেয়।