Jump to content

ইউক্রেনের সাংস্কৃতিক কূটনীতি মাস ২০২৬

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Ukraine's Cultural Diplomacy Month 2026 and the translation is 100% complete.


Ukraine's Cultural Diplomacy Month 2026  

[Social media: #UCDMonth] • [Link here: ucdm.wikimedia.org.ua]    

কিভাবে প্রধান পাতায় নেভিগেট করতে হবে এবং ইউক্রেনের সাংস্কৃতিক কূটনীতি মাস ২০২৬-এ অংশ নিতে হবে সে সম্পর্কিত ভিডিও গাইড



উইকিপিডিয়ায় ইউক্রেনীয় সংস্কৃতির প্রচার বাড়ানোর উদ্দেশ্যে আয়োজিত লিখন প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম!
  • কী: এটি একটি লিখন প্রতিযোগিতা। এর লক্ষ্য হলো যথাসম্ভব ভাষার উইকিপিডিয়ায় ইউক্রেনের সংস্কৃতি ও জনগণ সম্পর্কিত নিবন্ধ তৈরি ও উন্নত করা। প্রতিযোগিতার আয়োজকদের পক্ষ থেকে নিবন্ধের একটি প্রস্তাবিত তালিকা সরবরাহ করা হয়েছে। সবচেয়ে সক্রিয় অংশগ্রহণকারীরা পুরস্কার পাবেন।
  • কখন: প্রতিযোগিতাটি ০০:০১, ১ এপ্রিল ২০২৬ (UTC) থেকে ২৩:৫৯, ৩০ এপ্রিল ২০২৬ (UTC) পর্যন্ত চলমান থাকবে।
  • কীভাবে: এই প্রতিযোগিতাটির ৪টি সহজ ধাপ রয়েছে: কাজ করার জন্য নিবন্ধ নির্বাচন করুন → আপনার কাজের জন্য পয়েন্ট অর্জন করুন → যতটা সম্ভব বেশি পয়েন্ট অর্জনের চেষ্টা করুন → আপনার অবদানের জন্য পুরস্কৃত হোন!
  • কে: যেকোনো একটি উইকিতে অ্যাকাউন্ট বিদ্যমান থাকা যেকোনো উইকিপিডিয়ান এই অভিযানে অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অংশগ্রহণকারী অনুচ্ছেদে নিজের নাম যোগ করতে হবে।
  • কেন: এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা ইউক্রেনীয় জনগণের জন্য গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঘটনাবলি সম্পর্কিত নিবন্ধ উন্নত করতে এবং উইকিপিডিয়ায় উচ্চমানের তথ্য নিশ্চিত করতে চাই। এই প্রতিযোগিতাটি ইউক্রেনীয় ইনস্টিটিউট এবং ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় উইকিমিডিয়া ইউক্রেন দ্বারা আয়োজিত।
পূর্ববর্তী আয়োজনসমূহ