Jump to content

উইকিসম্মেলন ভারত ২০২৬/বৃত্তি

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page WikiConference India 2026/Scholarship and the translation is 92% complete.
Outdated translations are marked like this.
Results announced

উইকিসম্মেলন ভারত ২০২৬ বৃত্তি

The review process has been completed. All the applicants has been notified of the outcome of their submissions via email. Please check your Spam/Junk if you haven't received the notification email on your Inbox.

উইকিসম্মেলন ভারত ২০২৬ বৃত্তি কর্মসূচির লক্ষ্য হলো সেই সব উইকিমিডিয়ান এবং অবদানকারীদের সাহায্য করা যারা ২০২৬ সালের ৪ থেকে ৬ সেপ্টেম্বর ভারতের কোচিতে আয়োজিত এই সম্মেলনে অংশ নিতে চান।

ভ্রমণ বৃত্তি উইকিমিডিয়া আন্দোলনের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে সাহায্য করে। এই বৃত্তি সেই সব অবদানকারীদের সহায়তা করে যারা অন্যভাবেউপস্থিত হতে সক্ষম নাও হতে পারে।

নির্বাচিত বৃত্তি প্রাপকরা সম্মেলনে যোগ দিতে এবং উইকিমিডিয়া সম্প্রদায়ের সাথে অধিবেশন, আলোচনা এবং সহযোগিতামূলক ক্রিয়াকলাপে অংশ নিতে সহায়তা পাবেন।

সময়রেখা

  • (শীঘ্রই হালনাগাদ করা হবে)
  • Closing of Scholarship Application: 15th April 2026
  • Notification of First batch of scholarship recipients: 28th May 2026
(Deadline to complete the registration: 2nd June 2026 (Tuesday), 11:59 PM IST.)
  • Notification of Second batch of scholarship recipients: 4th June 2026
(Deadline to complete the registration: 7th June 2026 (Sunday), 11:59 PM IST.)
  • Notified everyone remaining the outcome of their application: 22nd June 2026
<span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Conference Registration</span>

বৃত্তির বিভাগ

আবেদনকারীদের অবশ্যই তাদের বাসস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ বিভাগের অধীনে আবেদন করতে হবে।

১. স্থানীয় + জাতীয় (অভ্যন্তরীণ) বিভাগ

ভারতে বসবাসকারী উইকিমিডিয়ানদের জন্য।

বৃত্তির আনুমানিক সংখ্যা:

  • ~২০টি বৃত্তি: সড়কপথ অথবা রেলপথে যাতায়াত এবং
  • ~৭০টি বৃত্তি: বিমানে যাতায়াত

2. আঞ্চলিক বিভাগ

ভারত ব্যতীত দক্ষিণ এশিয়ায় বসবাসকারী উইকিমিডিয়ানদের জন্য।

বৃত্তির আনুমানিক সংখ্যা:

  • ~২৪

৩. আন্তর্জাতিক বিভাগ

যারা দক্ষিণ এশীয় অঞ্চলের বাইরে থাকেন কিন্তু দক্ষিণ এশিয়ার বিভিন্ন সম্প্রদায় এবং উইকিমিডিয়া প্রকল্পের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত আছেন, তাদের জন্য।

বৃত্তির আনুমানিক সংখ্যা:

  • ~৫


বৃত্তির আওতায় যা যা থাকবে

এই বৃত্তির মাধ্যমে নিম্নের খরচগুলোর সব অথবা কিছু অংশ বহন করা হতে পারে:

  • ভারতের কোচি থেকে আসা-যাওয়া
  • সম্মেলনের সময় আবাসন
  • সম্মেলনের নিবন্ধন
  • সম্মেলনের সময় আহার
  • অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় অন্যান্য ভ্রমণ খরচ। বৃত্তির বিভাগ এবং যাতায়াতের দূরত্বের ওপর ভিত্তি করে খরচের পরিমাণ পরিবর্তিত হতে পারে।

কারা আবেদন করতে পারবেন?

আমরা সেই সব অবদানকারীদের আবেদন করতে উৎসাহিত করছি যারা:

  • উইকিমিডিয়া প্রকল্পগুলোতে সক্রিয় অবদানের ইতিহাস রয়েছে এবং গত ৩০ মাস অর্থাৎ আড়াই বছর (১ মার্চ ২০২৬ পর্যন্ত) সময়ের অবদানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে (বিষয়বস্তু তৈরি কিংবা কারিগরি প্রকল্প অথবা উভয় ক্ষেত্রেই)। সেইসাথে আবেদনকারীর ওপর উইকিমিডিয়া প্রকল্পের কোনো চলমান নিষেধাজ্ঞা থাকা চলবে না।
  • সম্প্রদায় সংগঠন, প্রচারমূলক কাজ, অংশীদারত্ব, প্রশিক্ষণ অথবা দক্ষতা বৃদ্ধির মতো কাজের সাথে নিযুক্ত।
  • বিশ্বজনীন অথবা স্থানীয় প্রচারণা, নতুন উদ্যোগ, সম্প্রদায়ভিত্তিক কর্মসূচি, প্রশিক্ষণ কর্মশালা ইত্যাদি পরিচালনা করেছেন।
  • ডব্লিউ. সি. আই ২০২৬-এ অংশগ্রহণ কীভাবে তাদের স্থানীয় বা ভাষা সম্প্রদায় এবং তাদের কাজের সাথে এর প্রাসঙ্গিকতা উপকৃত করবে তা প্রদর্শন করুন।

আমরা নারী, লিঙ্গ-বৈচিত্র্যপূর্ণ অবদানকারী এবং যেসব অঞ্চল ও ভাষা সম্প্রদায়ের প্রতিনিধিত্ব কম, তাদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করছি। আবেদনকারীদের উইকিমিডিয়া আন্দোলনের সাথে অর্থপূর্ণ সম্পৃক্ততা এবং সম্মেলনে অবদান রাখার বিষয়ে স্পষ্ট আগ্রহ থাকতে হবে।

নির্বাচনের মানদণ্ড

উইকিসম্মেলন ভারত ২০২৬ বৃত্তি কমিটি বেশ কিছু বিষয়ের ওপর ভিত্তি করে আবেদনগুলো পর্যালোচনা করবে, যার মধ্যে রয়েছে:

  • উইকিমিডিয়া প্রকল্পে রাখা অবদান
  • সম্প্রদায়ে অংশগ্রহণ এবং নেতৃত্ব
  • উইকিমিডিয়ার মূল্যবোধ এবং আন্দোলনের অগ্রাধিকারের সাথে সমন্বয়
  • সম্মেলনে অবদান রাখার সম্ভাবনা
  • সম্মেলন থেকে শিক্ষা এবং অভিজ্ঞতাগুলো পরবর্তীতে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আগ্রহ ও পরিকল্পনা।

এই কমিটির লক্ষ্য হল বৃত্তি প্রাপকদের মধ্যে সম্প্রদায়, ভাষা, অঞ্চল এবং অভিজ্ঞতার বৈচিত্র্য নিশ্চিত করা।

কীভাবে আবেদন করবেন

সমস্ত বৃত্তির আবেদন অবশ্যই নীচের বৃত্তি আবেদন ফর্মের মাধ্যমে জমা দিতে হবে।

আপনার উত্তরগুলো সুন্দরভাবে গুছিয়ে তৈরি করতে সাহায্য করার জন্য আমরা বৃত্তির আবেদন ফর্মের প্রশ্নগুলো এই পাবলিক গুগল ডকে আবেদন ফর্মের প্রশ্নসমূহ: উইকিসম্মেলন ভারত ২০২৬ কপি করে রেখেছি। (আপনি চাইলে এই নথির একটি কপি তৈরি করে আপনার উত্তরগুলো খসড়া করতে শুরু করতে পারেন।)

প্রশ্ন এবং সেগুলির উত্তর দেওয়ার জন্য প্রস্তাবিত পদ্ধতি
প্রশ্ন পদ্ধতি
সাধারণ তথ্য জনতাত্ত্বিক এবং পটভূমির তথ্য প্রদান করুন
যোগাযোগের বিবরণ সতর্ক থাকুন কারণ এটি যোগাযোগের জন্য অপরিহার্য
ভ্রমণ ও বৃত্তি বিভাগ এই বিভাগে অনুগ্রহ করে সুনির্দিষ্ট তথ্য দিন। আপনি যে জায়গা থেকে যাত্রা করবেন, তার ওপর ভিত্তি করে বৃত্তির বিভাগটি বেছে নিন।.
উইকিমিডিয়া প্রকল্পে রাখা অবদান নিচের ৫টি প্রশ্নই হলো আপনার আবেদন মূল্যায়নের প্রধান ভিত্তি। আমরা সহায়ক লিঙ্কসহ আপনার গঠনমূলক মতামত ও অভিজ্ঞতাগুলো পড়ার জন্য আগ্রহী।
আন্দোলনের কোন ক্ষেত্রগুলিতে আপনি প্রাথমিকভাবে অবদান রাখেন? এই প্রশ্নের জন্য আমরা মূলত গত ২.৫ বছরের (৩০ মাস / ১ মার্চ ২০২৬ পর্যন্ত আড়াই বছর) সম্পৃক্ততা এবং কার্যক্রমগুলো মূল্যায়ন করছি, তাই এই বিষয়গুলো বিশেষভাবে তুলে ধরার ক্ষেত্রে যত্নশীল হোন।
উইকিমিডিয়া প্রকল্পগুলোতে আপনার "অন-উইকি" অবদান সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিন আপনি বিভিন্ন উইকিমিডিয়া প্রকল্পে এবং/অথবা প্রযুক্তিগত (যেমন এই সময়ের সম্পাদনার সংখ্যা, কোনো টুল অথবা স্ক্রিপ্ট ইত্যাদি) ক্ষেত্রে আপনার অবদানগুলি উল্লেখ করতে পারেন
উইকিমিডিয়া প্রকল্পগুলোতে সম্প্রদায় সংশ্লিষ্ট কাজের সাথে আপনার সম্পৃক্ততা সম্পর্কে আরও তথ্য দিন: "অফ-উইকি'" অবদান আপনি প্রচারমূলক কাজ এবং সম্প্রদায়গত সম্পৃক্ততার ক্ষেত্রে আপনার যেকোনো ভূমিকার কথা শেয়ার করতে পারেন (বিগত ২-৩ বছরের কাজের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে)। উদাহরণস্বরূপ: কোনো কর্মশালা কিংবা প্রচারণা আয়োজনে যুক্ত থাকা, আঞ্চলিক কিংবা বিশ্বজনীন কোনো অধিভুক্ত সংস্থাকে নেতৃত্ব দেওয়া, নতুন সদস্য অথবা কোনো উদ্যোগকে পরামর্শ বা দিকনির্দেশনা দেওয়া ইত্যাদি।
বাহ্যিক অংশীদারদের সাথে আপনার কাজ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিন (ঐচ্ছিক) আপনি যদি উইকিমিডিয়া আন্দোলনে কাজকে সমর্থন করার জন্য বহিরাগত অংশীদারদের সাথে কাজ করে থাকেন/করেছেন, তাহলে আপনি এটি সম্পর্কে উল্লেখ করতে পারেন।
যেকোনো কারিগরি প্রোফাইলের লিঙ্ক (ঐচ্ছিক) কারিগরি ক্ষেত্রে আপনার অবদানগুলো তুলে ধরে এমন যেকোনো প্রোফাইলের লিঙ্ক দিন। যেমন - ফ্যাব্রিকেটর, গেরিট, গিটল্যাব, গিটহাব কিংবা কোনো ব্লগ ইত্যাদি।

তথ্য সংরক্ষণ এবং গোপনীয়তা

  • বৃত্তির আবেদন ফর্ম পূরণ করার সময় দেওয়া তথ্যগুলো গোপনীয় হিসেবে গণ্য করা হবে এবং তা জনসম্মুখে প্রকাশ করা হবে না। এই তথ্যগুলো শুধুমাত্র উইকিসম্মেলন ভারত ২০২৬-এর আয়োজক দল, আবেদন পর্যালোচনার সুবিধার্থে বৃত্তি কমিটি এবং উইকিমিডিয়া ফাউন্ডেশনের সংশ্লিষ্ট দলগুলো (টিএন্ডএস অথবা আইনি বিভাগ) দেখতে পারবে।
  • আবেদনের মূল তথ্যগুলো সম্মেলন চলাকালীন সময় পর্যন্ত সংরক্ষিত থাকবে এবং সম্মেলন শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে তা মুছে ফেলা হবে।
  • আবেদনকারীর ব্যক্তিগত কোনো তথ্য জনসম্মুখে প্রকাশ করা হবে না। প্রতিবেদনে শুধুমাত্র সমষ্টিগত পরিসংখ্যান (যেমন: মোট আবেদনকারীর সংখ্যা অথবা আঞ্চলিক) প্রতিবেদনে উল্লেখ করা হতে পারে।
  • ভিসা সহায়তার প্উদ্যেশ্যে কিংবা প্রয়োজন অনুসারে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সাথে বাগ করা হতে পারে।

আপনার কোনো প্রশ্ন বা উদ্বেগ আছে?
বৃত্তি কর্মসূচি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে বৃত্তির আলাপ পাতায় জিজ্ঞাসা করুন অথবা উইকিসম্মেলন ভারত ২০২৬ আয়োজক দলের সাথে যোগাযোগ করুন।

একটি ভালো বৃত্তির আবেদন লেখার কিছু পরামর্শ

বৃত্তি কমিটি অনেক আবেদন আশা করছে। নিচের পরামর্শগুলো আপনাকে একটি জোরালো ও সুস্পষ্ট আবেদন তৈরি করতে সাহায্য করতে পারে।

  • আপনার উইকিমিডিয়া অবদানগুলো স্পষ্টভাবে তুলে ধরুন: উইকিমিডিয়া প্রকল্প এবং সম্প্রদায়গুলোতে আপনার অবদানের বর্ণনা দিন। এর মধ্যে থাকতে পারে:
  1. নিবন্ধ সম্পাদনা অথবা বিষয়বস্তুর মানোন্নয়ন করা।
  2. উইকিমিডিয়া কমন্সে মিডিয়া আপলোড করা
  3. উইকিউপাত্ত কিংবা উইকিসংকলনে অবদান রাখা
  4. এডিট-আ-থন, কর্মশালা কিংবা প্রচারণা আয়োজন করা
  5. নতুন অবদানকারী অথবা উইকি ক্লাবগুলোকে সাহায্য করা।
  6. কারিগরি অবদান কিংবা টুল উন্নয়ন। সম্ভব হলে প্রয়োজনীয় লিঙ্কগুলো যুক্ত করুন যাতে কমিটি আপনার অবদান পর্যালোচনা করতে পারে।
  • সাম্প্রতিক কার্যক্রমের ওপর গুরুত্ব দিন: দীর্ঘমেয়াদী অবদানগুলো মূল্যবান হলেও, ১ মার্চ ২০২৬ পর্যন্ত গত ৩০ মাস (২.৫ বছর) সময়ের কার্যক্রমগুলো বিশেষভাবে তুলে ধরার চেষ্টা করুন। এটি পর্যালোচকদের উইকিমিডিয়া আন্দোলনে আপনার বর্তমান সম্পৃক্ততা বুঝতে সাহায্য করবে।
  • সুনির্দিষ্ট হোন এবং উদাহরণ দিন: সাধারণ কথাবার্তা না লিখে আপনার কাজের সুনির্দিষ্ট উদাহরণ দিন। যেমন:
  1. আপনার আয়োজিত কার্যক্রম
  2. যে প্রচারাভিযানে আপনি অংশগ্রহণ করেছিলেন
  3. অংশীদারত্ব তৈরিতে আপনার সক্রিয় সহযোগিতা
  4. আপনার সমর্থন দেওয়া বিভিন্ন সম্প্রদায়ভিত্তিক উদ্যোগ

লিঙ্কগুলো যোগ করতে ভুলবেন না 🙂
প্রকল্প পাতা, প্রতিবেদন অথবা নথিপত্রের লিঙ্কগুলো অত্যন্ত সহায়ক

  • আপনার উদ্দেশ্য স্পষ্টভাবে ব্যাখ্যা করুন: কমিটিকে বলুন কেন আপনি উইকিসম্মেলন ভারত ২০২৬-এ যোগ দিতে চান। আপনি নিচের বিষয়গুলো ব্যাখ্যা করতে পারেন:
  1. আপনি এই সম্মেলন থেকে কী শেখার আশা রাখেন?
  2. কোন অধিবেশন কিংবা বিষয়গুলোর প্রতি আপনার আগ্রহ রয়েছে?
  3. সম্মেলনটি কীভাবে আপনার উইকিমিডিয়া কাজের সঙ্গে সম্পর্কিত
  • আপনি কীভাবে অবদান রাখবেন তা জানান: ম্মেলনে আপনি কীভাবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন সে সম্পর্কে ভাবুন। এর মধ্যে থাকতে পারে:
  1. কোন অধিবেশন বা হালকা বক্তৃতা উপস্থাপন করা
  2. আলোচনায় অংশগ্রহণ
  3. অনুষ্ঠান চলাকালীন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা
  4. নথিপত্র তৈরিতে সহায়তা কিংবা সম্প্রদায়ের আলাপ-আলোচনা
  • সম্মেলন পরবর্তী প্রভাব বর্ণনা করুন: একটি শক্তিশালী আবেদনপত্রে ব্যাখ্যা করা হয় যে, সম্মেলন থেকে পাওয়া শিক্ষা কীভাবে বৃহত্তর সম্প্রদায়ের উপকারে আসবে। যেমন:
  1. সম্প্রদায়ের বিভিন্ন সভার মাধ্যমে অর্জিত শিক্ষা সবার সাথে ভাগ করে নেওয়া
  2. ফলো-আপ কর্মশালা আয়োজন
  3. স্থানীয় উইকিমিডিয়া উদ্যোগে নতুন ধারণাগুলো কাজে লাগানো
  4. বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা।
  • জমা দেওয়ার আগে আপনার উত্তরগুলো পর্যালোচনা করুন: আপনার আবেদনটি জমা দেওয়ার আগে:
  1. সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে কি না তা যাচাই করে নিন, কারণ আবেদনকারীরা তাদের উত্তর কেবল একবারই জমা দিতে পারবেন এবং কোনো অসম্পূর্ণ আবেদন পর্যালোচনার জন্য বিবেচনা করা হবে না।
  2. লিঙ্কগুলো সঠিক কি না তা নিশ্চিত করুন।
  3. আপনার উত্তরগুলো বড় অনুচ্ছেদের পরিবর্তে স্পষ্ট ও সংক্ষিপ্ত রাখুন। সুবিন্যস্ত উত্তর আপনার কাজ এবং উদ্দেশ্য সহজে বুঝতে কমিটিকে সহায়তা করে।

প্রাজিপ্র

কখন বৃত্তির ফলাফল ঘোষণা করা হবে?

বৃত্তি পর্যালোচনা এবং টিএন্ডএস পর্যালোচনা প্রক্রিয়া শেষ হওয়ার পর মনোনীত আবেদনকারীদের ইমেলের মাধ্যমে জানানো হবে। সম্ভাব্য সময়সীমা এই পাতায় দেওয়া হতে পারে।

আমি কি নির্ধারিত সময়ের পর বৃত্তির জন্য আবেদন জমা দিতে পারি?

না। নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর জমা দেওয়া কোনো আবেদন বিবেচনা করা হবে না। আমরা দৃঢ়ভাবে সুপারিশ করছি যে, কয়েক দিন আগেই আপনার আবেদন দিন।

আবেদন জমা দেওয়ার পর আমি কি তা সম্পাদনা করতে পারব?

না। একবার জমা দেওয়ার পর উত্তরগুলো আর সম্পাদনা করা যাবে না। আপনার আবেদনটি সতর্কতার সাথে প্রস্তুত করুন এবং নিশ্চিত করুন যে জমা দেওয়ার আগে আপনি যা যা লিখতে চান তার সবটুকুই লিখেছেন।

কারা বৃত্তির জন্য আবেদনের যোগ্য?

যারা উইকিমিডিয়া প্রকল্পগুলোতে সক্রিয়ভাবে অবদান রাখছেন কিংবা ভারতে উন্মুক্ত জ্ঞানভিত্তিক সম্প্রদায়ের সাথে যুক্ত, তারা আবেদনের যোগ্য। যোগ্যতার মানদণ্ডগুলো উপরের বৃত্তি নির্দেশিকা অংশে উল্লেখ করা হয়েছে।

আবেদন করার শেষ তারিখ কবে?

আবেদন প্রক্রিয়া ২০ মার্চ ২০২৬ তারিখে শুরু হয়েছে। বৃত্তির আবেদনের শেষ সময় হলো ১৫ এপ্রিল ২০২৬, রাত ১১:৫৯ মিনিট (আইএসটি)। যেকোনো আপডেটের জন্য অনুগ্রহ করে আবেদনপত্র অথবা অফিসিয়াল ঘোষণাগুলো দেখুন। নির্ধারিত সময়ের পরে জমা দেওয়া আবেদন বিবেচনা করা হবে না।

আবেদনকারীদের কীভাবে নির্বাচন করা হবে?

সম্প্রদায়ে সম্পৃক্ততা, উইকিমিডিয়া প্রকল্পগুলোতে অবদান, বৈচিত্র্য এবং সম্ভাব্য প্রভাবের মতো বিষয়গুলোর ওপর ভিত্তি করে বৃত্তি পর্যালোচনা দল আবেদনপত্রগুলো পর্যালোচনা করবে। পর্যালোচনা প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারীদের জানানো হবে।

আমি কি উইকিমিডিয়া প্রকল্পগুলোতে তুলনামূলকভাবে নতুন অবদানকারী হিসেবে বৃত্তির জন্য আবেদন করতে পারব?

হ্যাঁ। নতুন এবং উদীয়মান অবদানকারীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে। যদিও যোগ্যতার মানদণ্ডে গত ৩০ মাসের (২.৫ বছর) অবদানের কথা উল্লেখ করা হয়েছে, এটি মূলত সাম্প্রতিক কর্মকাণ্ড বোঝার একটি নির্দেশিকা এবং এটি কোনো বাধ্যতামূলক শর্ত নয়।

আমি কি ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষায় আমার আবেদন জমা দিতে পারব?

হ্যাঁ। আপনি ইংরেজি অথবা যেকোনো ভারতীয় আঞ্চলিক ভাষায় আপনার আবেদনের উত্তরগুলো জমা দিতে পারেন। তবে সম্মেলনের অধিবেশনগুলোতে অংশগ্রহণের ক্ষেত্রে ইংরেজির প্রাথমিক জ্ঞান থাকা সহায়ক হবে।

এই পাতায় যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া নেই, সেগুলোর জন্য আমি কোথায় সাহায্য পেতে পারি?

আপনার যদি কোনো প্রশ্ন থাকে, তবে অনুগ্রহ করে তা আলাপ পাতায় পোস্ট করুন অথবা আপনার জিজ্ঞাসা জানান এই ঠিকানায়: connect(_AT_)wikiconference(_DOT_)in

Questions about the conference? Write to the helpdesk.