Jump to content

উইকিমিডিয়া বাংলাদেশ

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Wikimedia Bangladesh and the translation is 100% complete.
উইকিমিডিয়া বাংলাদেশ
উইকিমিডিয়া বাংলাদেশের তিন রঙা এসভিজি লোগো

গ্লোবে বাংলাদেশের মানচিত্র
অবস্থানবাংলাদেশ
দেশের কোডBD
আইনি অবস্থাস্বেচ্ছাসেবামূলক অলাভজনক সংস্থা
অনুমোদনের তারিখ৩ অক্টোবর ২০১১
প্রধান কার্যালয়ঢাকা
সদস্যতাহ্যাঁ
স্বেচ্ছাসেবক৬৩
দাপ্তরিক ভাষাবাংলা
অন্যান্য ভাষাইংরেজি
সভাপতিতানভির রহমান
গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদেলোয়ার হোসেন (সাধারণ সম্পাদক)
শাকিল হোসেন (কোষাধ্যক্ষ)
বাজেটপ্রকল্প অনুযায়ী
অধিভুক্তিউইকিমিডিয়া ফাউন্ডেশন
ওয়েবসাইটwikimedia.org.bd
ই-মেইল ঠিকানাinfo@wikimedia.org.bd
মেইলিং লিস্টwikimedia-bd
লিবেরা.চ্যাট#wikimedia-bd
টুইটারWikimediaBD
ফেসবুকWikimediaBD
ইউটিউবWikimedia Bangladesh




উইকিমিডিয়া বাংলাদেশ বা উইকিমিডিয়াবিডি (বাংলাদেশে স্থানীয়ভাবে উইকিমিডিয়া বাংলাদেশ ফাউন্ডেশন নামে নিবন্ধিত) হলো উইকিমিডিয়া ফাউন্ডেশন কর্তৃক অনুমোদিত একটি অধ্যায়। এটি ২০১১ সালের ৩ অক্টোবর উইকিমিডিয়া ট্রাস্টি বোর্ড কর্তৃক অনুমোদিত হয় এবং এটি উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড কর্তৃক অনুমোদিত ৩৯তম অধ্যায়। এটি ১৮৬০ সনের সোসাইটি রেজিস্ট্রেশন আইনের অধীনে ২০১৪ সালের ৯ জুন বাংলাদেশে স্থানীয়ভাবে একটি অলাভজনক ফাউন্ডেশন হিসেবে যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে নিবন্ধিত হয়। এটির নিবন্ধন নম্বর হলো S-11906 ও প্রাতিষ্ঠানিক নাম হলো উইকিমিডিয়া বাংলাদেশ ফাউন্ডেশন

এই অধ্যায়ের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে সারা বাংলাদেশে উইকিপিডিয়া, উইকিসংকলন, উইকিঅভিধান, উইকিবই ইত্যাদির মতো বিভিন্ন বাংলা ভাষার উইকিমিডিয়া প্রকল্পের সমন্বয় ও প্রচারে সহায়তা করা।

উইকিমিডিয়া বাংলাদেশের অতীত ও বর্তমান কাজ, নিয়মিত সভা ও কর্মশালা ইত্যাদির জন্য অনুগ্রহ করে ডব্লিউএমবিডির নথিপত্রের ওয়েবসাইট পরিদর্শন করুন

আমাদের লক্ষ্য

(আমাদের সঙ্ঘের স্মারকলিপি হতে)

  1. বাংলাদেশের জনগণের মধ্যে মুক্ত ও উন্মুক্ত শিক্ষামূলক উপাদানের প্রাপ্যতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং এর কার্যকর ব্যবহারে সক্ষম করে তোলা।
  2. মুক্ত ও উন্মুক্ত শিক্ষামূলক সম্পদ (যার মধ্যে বিশ্বকোষ, অভিধান, বই, ছবি ইত্যাদি অন্তর্ভুক্ত, তবে কেবল এর মধ্যে সীমাবদ্ধ নয়) তা ব্যবহার, তৈরি এবং এগুলোতে অবদান রাখার ক্ষেত্রে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা।
  3. মুক্ত ও উন্মুক্ত শিক্ষামূলক সম্পদের জ্ঞান এবং/অথবা এর ব্যবহার ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণা দল, বেসরকারি সংস্থা, বিদেশি সংস্থা, সরকার এবং অন্য যেকোনো আগ্রহী সংগঠনের সাথে যৌথ উদ্যোগ ও সহযোগিতার ভিত্তিতে কর্মশালা, সেমিনার, স্টাডি সার্কেল, সম্মেলন, প্রশিক্ষণ কর্মসূচি এবং অন্যান্য শিক্ষামূলক কার্যক্রমের আয়োজন করা।
  4. উইকিমিডিয়া ফাউন্ডেশনের দাতব্য কার্যক্রমকে সমর্থন ও সহায়তা প্রদান করা।
  5. বিশ্বের সমস্ত জ্ঞান ও ভাষাকে ধারণ করে এমন তথ্য ও শিক্ষামূলক সম্পদ তৈরি, প্রচার এবং বিস্তারে সর্বত্র সর্বস্তরের মানুষের ব্যাপক অংশগ্রহণকে উৎসাহিত ও প্রবর্ধন করা।
  6. এই ধরণের অংশগ্রহণকে সহায়তার জন্য প্রয়োজনীয় ইলেকট্রনিক, মুদ্রিত এবং অন্যান্য সম্পদের উন্নয়ন ও বিকাশ সাধন করা।
  7. মুদ্রিত, ইলেকট্রনিক বা অন্য যেকোনো মাধ্যমেই হোক না কেন, তথ্য ও শিক্ষামূলক সম্পদ তৈরি, প্রকাশ ও বিকাশ করা অথবা তা তৈরি, প্রকাশ ও বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা।
  8. শিক্ষার অগ্রগতির লক্ষ্যে তথ্য সম্পদের ব্যবহারকে উৎসাহিত করা।
  9. উপরোক্ত উদ্দেশ্যসমূহের সব বা যেকোনো একটি অর্জনের ক্ষেত্রে আনুষঙ্গিক বা সহায়ক হতে পারে—এমন অন্য যেকোনো এবং যাবতীয় কার্যাবলী বা পদক্ষেপ গ্রহণ করা।

বর্তমান প্রকল্পসমূহ

স্থানীয়

বাংলা ভাষার (bn) প্রকল্পসমূহ
নাম ধরন ভাষা স্থানীয় নাম
বাংলা উইকিপিডিয়া উইকিপিডিয়া বাংলা উইকিপিডিয়া
বাংলা উইকিঅভিধান উইকিঅভিধান বাংলা উইকিঅভিধান
বাংলা উইকিসংকলন উইকিসংকলন বাংলা উইকিসংকলন
বাংলা উইকিবই উইকিবই বাংলা উইকিবই
বাংলা উইকিভ্রমণ উইকিভ্রমণ বাংলা উইকিভ্রমণ
বাংলা উইকিউক্তি উইকিউক্তি বাংলা উইকিউক্তি
বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার (bpy) প্রকল্পসমূহ
নাম ধরন ভাষা স্থানীয় নাম
বিষ্ণুপ্রিয়া মণিপুরী উইকিপিডিয়া উইকিপিডিয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী উইকিপিডিয়া
সাঁওতালি ভাষার (sat) প্রকল্পসমূহ
নাম ধরন ভাষা স্থানীয় নাম
সাঁওতালি উইকিপিডিয়া উইকিপিডিয়া সাঁওতালি ᱣᱤᱠᱤᱯᱤᱰᱤᱭᱟ
Sylheti (syl) language projects
নাম ধরন ভাষা স্থানীয় নাম
সিলেটি উইকিপিডিয়া উইকিপিডিয়া সিলেটি ꠃꠁꠇꠤꠙꠤꠒꠤꠀ

অ-স্থানীয়

ইংরেজি ভাষার (en) প্রকল্পসমূহ
সকল ইংরেজি ভাষার প্রকল্প, বিশেষত ইংরেজি উইকিপিডিয়া
(বাংলাদেশ ও বাংলা ভাষা/সংস্কৃতি সম্পর্কিত বিষয়বস্তু উন্নয়নের জন্য)।

আঞ্চলিক সম্প্রদায়

চট্টগ্রাম উইকিমিডিয়া সম্প্রদায় বাংলাদেশের সর্বপ্রথম আঞ্চলিক সম্প্রদায় ছিল।

উইকিমিডিয়া বাংলাদেশের আঞ্চলিক সম্প্রদায়সমূহ মূলত বিকেন্দ্রীকরণের ধারণা থেকে গঠিত হয়েছিল, কেননা পূর্বে উইকিমিডিয়া বাংলাদেশের প্রচারণামূলক কার্যক্রম মূলত ঢাকা কেন্দ্রিক ছিল। স্থানীয় স্বেচ্ছাসেবক সম্প্রদায় গড়ে তোলার মাধ্যমে দেশের বিভিন্ন শহরে উইকিমিডিয়ার সম্পৃক্ততা সম্প্রসারণ করা এই উদ্যোগের মূল লক্ষ্য। বর্তমানে চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, চাঁদপুর এবং ময়মনসিংহে পাঁচটি অনুমোদিত সম্প্রদায় রয়েছে, যারা কনটেন্টের মানোন্নয়ন ও স্থানীয় অবদানকারীদের যুক্ত করতে সক্রিয়ভাবে কর্মশালা, এডিটাথন এবং অন্যান্য ইভেন্টের আয়োজন করে আসছে। এর পাশাপাশি, সিলেট, বরিশাল, খুলনা এবং সাঁওতালি-ভাষী অঞ্চলে আরও চারটি প্রস্তাবিত সম্প্রদায় তাদের নিজ নিজ এলাকায় উইকিমিডিয়ার কার্যক্রম জোরদার করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই সমস্ত আঞ্চলিক উদ্যোগের মাধ্যমে উইকিমিডিয়া বাংলাদেশ দেশব্যাপী আরও ব্যাপক অংশগ্রহণ এবং জ্ঞান আদান-প্রদানকে উৎসাহিত করছে।

উইকিমিডিয়া বাংলাদেশ দ্বারা পরিচালিত স্থানীয় সম্প্রদায়সমূহ
নাম প্রতিষ্ঠিত অঞ্চল অবস্থা
চট্টগ্রাম উইকিমিডিয়া সম্প্রদায় ১৪ জুলাই ২০১৪ চট্টগ্রাম Approved Approved
রাজশাহী উইকিমিডিয়া সম্প্রদায় ১৭ মার্চ ২০১৫ রাজশাহী
কুমিল্লা উইকিমিডিয়া সম্প্রদায় ২০১৮ কুমিল্লা
চাঁদপুর উইকিমিডিয়া সম্প্রদায় ২০১৯ চাঁদপুর
ময়মনসিংহ উইকিমিডিয়া সম্প্রদায় ২০২১ ময়মনসিংহ
ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায় ২৩ মার্চ ২০২৫ ঢাকা
সিলেট উইকিমিডিয়া সম্প্রদায় ৬ মার্চ ২০১৮ সিলেট Propposed
বরিশাল উইকিমিডিয়া সম্প্রদায় ৬ মার্চ ২০১৮ বরিশাল
খুলনা উইকিমিডিয়া সম্প্রদায় ৬ মার্চ ২০১৮ খুলনা
সাঁওতালি উইকিপিডিয়া সম্প্রদায়, বাংলাদেশ ১১ আগস্ট ২০১৮

সদস্য হোন

তিন ধরনের সদস্যপদ পাওয়া যায়ঃ নিয়মিত সদস্যপদ, সহায়ক সদস্যপদ এবং প্রাতিষ্ঠানিক সদস্যপদ। যে কোনও প্রাকৃতিক ব্যক্তি এবং প্রতিষ্ঠান/কর্পোরেট সংস্থা উইকিমিডিয়া বাংলাদেশের সদস্য হতে পারে। সদস্য বাংলাদেশী বা বিদেশী নাগরিক হতে পারে। যাদের বয়স 18 বছরের কম তারা সহায়ক সদস্য হতে পারে এবং যাদের বয়স ১৮+ তারা নিয়মিত সদস্য হতে পারে। ব্যক্তিদের বার্ষিক সদস্যপদ ফি দিতে হয়-জুলাই-জুন অধিবেশন থেকে বছর গণনা করা হবে। নিয়মিত সদস্যঃ ৫০০ বাংলাদেশি টাকা, সহায়ক সদস্যঃ ১০০ বাংলাদেশি টাকা। আরও তথ্যের জন্য দয়া করে সদস্য নিবন্ধনের নিয়ম দেখুন।

কার্যক্রম

প্রকাশনা

চলমান ইভেন্ট

অতীত ইভেন্ট

বাংলাদেশে অতীতে অনুষ্ঠিত উইকিমিডিয়া ইভেন্টগুলোর ছবিসমূহ এখানে পাওয়া যাবে। অতীতে উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক আয়োজিত কয়েকটি প্রধান ইভেন্ট নিচে উল্লেখ করা হলো:

উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক আয়োজিত সব ধরনের কার্যক্রম দেখতে অনুগ্রহ করে আমাদের কার্যক্রম প্রতিবেদন দেখুন।


যোগাযোগ করুন

আরও দেখুন