Jump to content

উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচন/২০২৫/ঘোষণা/নির্বাচনের ঘোষণা

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Wikimedia Foundation elections/2025/Announcement/Selection announcement and the translation is 100% complete.


উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ড ২০২৫ নির্বাচন এবং প্রশ্নের জন্য আহ্বান

More languagesPlease help translate to your language

প্রিয় সবাই,

এই বছর, উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সম্প্রদায়- এবং অধিভুক্ত-নির্বাচিত ২ (দুই) জন ট্রাস্টির মেয়াদ শেষ হবে [১]। বোর্ড সমগ্র আন্দোলনকে এই বছরের নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য এবং সেই আসনগুলি পূরণের উদ্দেশ্যে ভোট দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে।

নির্বাচন কমিটি ফাউন্ডেশন কর্মীদের সহায়তায় এই প্রক্রিয়াটি তদারকি করবে [২]। শাসন কমিটি ২০২৫ সালের ট্রাস্টি নির্বাচন প্রক্রিয়ার জন্য বোর্ড তত্ত্বাবধান প্রদান করেছে এবং তারা বোর্ডকে অবহিত রাখার ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত। এই কমিটি ২০২৫ সালের সম্প্রদায়- এবং অধিভুক্ত-নির্বাচিত ট্রাস্টি নির্বাচন প্রক্রিয়ার প্রার্থী নন এমন ট্রাস্টিদের (রাজু নারিসেত্তি, শানি ইভেনস্টাইন সিগালভ, লরেঞ্জো লোসা, ক্যাথি কলিন্স, ভিক্টোরিয়া ডোরোনিনা এবং এসরা’আ আল শাফেই)[৩] নিয়ে গঠিত। নির্বাচন কমিটি, বোর্ড এবং কর্মীদের ভূমিকা সম্পর্কে আরও বিশদ এখানে পাওয়া যাবে [৪]।

এখানে মূল পরিকল্পিত তারিখগুলি দেওয়া হল:

  • ২২শে মে – ৫ই জুল: ঘোষণা (এই যোগাযোগের) এবং প্রশ্ন আহ্বানের সময়কাল [৬]
  • ১৭ই জুন – ১লা জুলাই, ২০২৫: প্রার্থী পদ আহ্বান
  • জুলাই ২০২৫: ১০ জন বা তার বেশি আবেদন করলে প্রয়োজনে, অধিভুক্তরা ভোট দিয়ে প্রার্থীদের বাছাই করবে [৫]
  • আগস্ট ২০২৫: প্রচারের সময়কাল
  • আগস্ট – সেপ্টেম্বর ২০২৫: সম্প্রদায়ের ভোটদানের জন্য দুই সপ্তাহের সময়কাল
  • অক্টোবর – নভেম্বর ২০২৫: নির্বাচিত প্রার্থীদের ব্যাকগ্রাউন্ড পরীক্ষা
  • ২০২৫ সালের ডিসেম্বরে বোর্ডের সভা: নতুন ট্রাস্টিদের বসানো হবে

এই মেটা-উইকি পাতায় ২০২৫ সালের নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে আরও জানুন - যার মধ্যে রয়েছে বিস্তারিত সময়রেখা, প্রার্থীতা প্রক্রিয়া, প্রচারণার নিয়ম এবং ভোটার যোগ্যতার মানদণ্ড। [লিঙ্ক]

প্রশ্নের জন্য আহ্বান

প্রতিটি নির্বাচন প্রক্রিয়ায়, সম্প্রদায়ের ট্রাস্টি বোর্ডের প্রার্থীদের জন্য প্রশ্ন জমা দেওয়ার সুযোগ রয়েছে, যেগুলির উত্তর তাঁরা দেবেন। নির্বাচন কমিটি সম্প্রদায় কর্তৃক তৈরি তালিকা থেকে প্রশ্ন নির্বাচন করবে, যার উত্তর প্রার্থীরা দেবেন। যোগ্য হওয়ার জন্য আবেদনপত্রে প্রয়োজনীয় সমস্ত প্রশ্নের উত্তর প্রার্থীদের দিতে হবে; অন্যথায় তাঁদের আবেদন অযোগ্য ঘোষণা করা হবে। এই বছর, নির্বাচন কমিটি প্রার্থীদের উত্তর দেওয়ার জন্য ৫টি প্রশ্ন নির্বাচন করবে। নির্বাচিত প্রশ্নগুলি সম্প্রদায়ের জমা দেওয়া প্রশ্নগুলির সংমিশ্রণ হতে পারে, যদি সেগুলি একই রকম বা সম্পর্কিত হয়।[লিঙ্ক]

নির্বাচনী স্বেচ্ছাসেবক

২০২৫ সালের নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত থাকার আরেকটি উপায় হল একজন নির্বাচনী স্বেচ্ছাসেবক হওয়া। নির্বাচনী স্বেচ্ছাসেবকরা নির্বাচন কমিটি এবং তাদের নিজ নিজ সম্প্রদায়ের মধ্যে একটি সেতুবন্ধন। তাঁরা তাদের সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সাহায্য করেন এবং তাদের ভোট দেওয়ার জন্য সংগঠিত করেন। প্রোগ্রামটি এবং কিভাবে যোগদান করবেন সে সম্পর্কে আরও জানুন এই মেটা-উইকি পাতায়। [লিঙ্ক]

ধন্যবাদ!

[১] https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Foundation_elections/2022/Results

[২] https://foundation.wikimedia.org/wiki/Committee:Elections_Committee_Charter

[৩] https://foundation.wikimedia.org/wiki/Resolution:Committee_Membership,_December_2024

[৪] https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Foundation_elections_committee/Roles

[৫] https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Foundation_elections/2025/FAQ

[৬] https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Foundation_elections/2025/Questions_for_candidates

শুভেচ্ছান্তে,

ভিক্টোরিয়া ডোরোনিনা

নির্বাচন কমিটি বোর্ড লিয়াজোঁ

প্রশাসন কমিটি