উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচন/২০২৫/ঘোষণা/ভোটদানের সময়কাল শেষ হতে চলেছে
Appearance
২৪ ঘন্টা বাকি: ২০২৫ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনের ভোটগ্রহণের সময় শেষ হতে চলেছে
প্রিয় সবাই,
মনে করিয়ে দিচ্ছি যে এই বছরের ট্রাস্টি বোর্ড নির্বাচনের ভোটদানের সময়কাল ২৪ ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। যদি আপনি এখনও ভোট না দিয়ে থাকেন, তাহলে আপনার মতামত জানাতে ভুলবেন না - সিকিওরপোল ভোটিং পাতায় যান এবং এখনই ভোট দিন। যাঁরা ইতিমধ্যে ভোট দিয়েছেন তাঁদের সকলকে ধন্যবাদ।
যাচাই-বাছাইকারীরা তাঁদের কাজ শেষ করার কয়েক সপ্তাহের মধ্যে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। নতুন ট্রাস্টিদের আনুষ্ঠানিক নিয়োগ ২০২৫ সালের ডিসেম্বরের যে কোন সময়ে হবে। চূড়ান্ত ফলাফল ঘোষণার সময় নির্বাচনের সময়কার উৎপাদিত তথ্য প্রকাশিত হবে।
২২শে অক্টোবর, ২০২৫ তারিখে ২৩:৫৯ ইউটিসি-তে ভোটদান বন্ধ হবে।
শুভেচ্ছান্তে,
অভিষেক সূর্যবংশী
চেয়ার, নির্বাচন কমিটি