উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচন/২০২৫/প্রার্থীদের জন্য আহ্বান
উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি ২০২৫ - প্রার্থীদের জন্য আহ্বান
সকলকে স্বাগতম,
২০২৫ সালের উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টির নির্বাচনের জন্য প্রার্থীদের আহ্বান এখন ১৭ জুন, ২০২৫ - ২ জুলাই, ২০২৫ তারিখ ১১:৫৯ ইউটিসি পর্যন্ত খোলা থাকবে। ট্রাস্টি বোর্ড উইকিমিডিয়া ফাউন্ডেশনের কাজ তত্ত্বাবধান করে এবং প্রতি ট্রাস্টি তিন বছরের মেয়াদ পালন করেন। এটি একটি স্বেচ্ছাসেবক পদ।
এই বছর, ফাউন্ডেশন বোর্ডের দুটি (২) আসন পূরণের জন্য উইকিমিডিয়া সম্প্রদায় ২০২৫ সালের আগস্ট থেকে শুরু করে সেপ্টেম্বর পর্যন্ত ভোট দেবে। আপনি সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়ার সময়রেখা এখানে দেখতে পারেন।
বৈশিষ্ট্য
উইকিমিডিয়া একটি বিশ্বব্যাপী আন্দোলন এবং এখানে বৃহত্তর সম্প্রদায় থেকে প্রার্থীদের খোঁজ করা হয়। আদর্শ প্রার্থীরা চিন্তাশীল, শ্রদ্ধাশীল, সম্প্রদায়-ভিত্তিক এবং উইকিমিডিয়া ফাউন্ডেশনের উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ। বোর্ড এমন প্রার্থীদের খুঁজছে যাদের সাংগঠনিক কৌশল ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার, পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার এবং দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্য অর্জনের অভিজ্ঞতা রয়েছে। প্রার্থীদের বিবেচনা করা উচিত যে তাঁরা বোর্ডে কি অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি নিয়ে আসবেন।
বোর্ড এমন দৃষ্টিভঙ্গি এবং মতামত খুঁজে বের করতে চায় যা আমাদের আন্দোলনে অপরিহার্য কিন্তু যাঁদের প্রতিনিধিত্ব কম হয়েছে। সেই অনুযায়ী, সকল প্রার্থীকে তাঁদের আবেদনপত্রে এমন বিবৃতি অন্তর্ভুক্ত করতে বলা হবে যা তাঁদের বৈশ্বিক অভিজ্ঞতা, আন্দোলনের প্রতি তাঁদের দৃষ্টিভঙ্গিকে প্রকাশ করে এবং এখানে ইতিমধ্যে যেগুলি নেই সেগুলি অন্তর্ভুক্ত করতে তাঁদের এই অভিজ্ঞতাগুলি কিভাবে সাহায্য করতে পারে তা ভাগ করে নেওয়ার জন্য বলা হবে।
ট্রাস্টিদের জন্য সময় দায়বদ্ধতা
ট্রাস্টিরা তিন বছরের মেয়াদে দায়িত্ব পালন করেন এবং টানা তিন মেয়াদ পর্যন্ত দায়িত্ব পালন করতে পারেন। আশা করা হচ্ছে যে ট্রাস্টিরা কমপক্ষে বোর্ডের কমিটিগুলির মধ্যে একটি তে দায়িত্ব পালন করবেন। ভ্রমণ বাদে, প্রতি বছর প্রায় ১৫০ ঘন্টা সময় দায়বদ্ধতা প্রয়োজন। এই সময় দায়বদ্ধতা সারা বছর সমানভাবে বিস্তৃত নয়। মিটিং-এর আশেপাশে এই সময় কেন্দ্রীভূত থাকবে।
ট্রাস্টি হওয়ার জন্য যা যা শর্তাবলী
বোর্ডের কার্যপ্রণালীর ভাষা ইংরেজি। প্রার্থীদের লিখিত এবং কথ্য ইংরেজিতে সাবলীল হতে হবে। প্রার্থীদের কাছ থেকে যৌথ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থায় অভিজ্ঞতা, বিশেষ করে বোর্ড বা কমিটিতে কাজ করার পূর্ব অভিজ্ঞতা এবং উইকিমিডিয়া (বা সমতুল্য) আন্দোলন গঠন এবং সংগঠনে উল্লেখযোগ্য অভিজ্ঞতা আশা করা হচ্ছে। আপনি এখানে প্রার্থী নির্দেশিকা পর্যালোচনা করতে পারেন।
কিভাবে আবেদন করবেন
উইকিমিডিয়া ট্রাস্টি হওয়ার জন্য প্রয়োজনীয় মানদণ্ড পূরণকারী সকল প্রকল্প এবং সম্প্রদায়ের প্রার্থীরা আবেদন করতে পারবেন। আপনি কি - অথবা আপনার পরিচিত কেউ - উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডে যোগদানের জন্য উপযুক্ত হতে পারেন? নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তাঁদের উৎসাহিত করুন। প্রার্থীরা প্রার্থীর আবেদন পাতায় তথ্য পেতে এবং তাঁদের মনোনয়ন জমা দিতে পারবেন। ট্রাস্টিদের ভূমিকা সম্পর্কে আরও জানতে চাইলে অথবা কোন প্রশ্ন থাকলে, এই প্রার্থীর সম্পদ পাতাটি দেখুন।
প্রার্থীদের জন্য সম্প্রদায় থেকে প্রশ্ন
যে প্রশ্নগুলি ট্রাস্টি বোর্ডের প্রার্থীদের করা হয়েছে এবং তাঁরা উত্তর দেবেন সেগুলি প্রার্থীর আবেদনের অংশ হিসাবে প্রকাশিত হয়েছে। সম্প্রদায়ের জমা দেওয়া প্রশ্নের তালিকা থেকে, নির্বাচন কমিটি ৫টি প্রশ্ন নির্বাচন করেছে যার উত্তর প্রার্থীদের দিতে হবে। এই মেটা-উইকি পাতা থেকে সম্প্রদায়ের প্রশ্নগুলি সম্পর্কে আরও জানুন।
শুভেচ্ছান্তে,
নির্বাচন কমিটি এবং পরিচালনা কমিটি
