উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচন/২০২৫/প্রার্থী/জেমস আলেকজান্ডার
James Alexander (Jamesofur)
Jamesofur (talk • meta edits • global user summary • CA • AE)
| প্রার্থীর বিবরণ |
| |
|---|---|---|
| Candidate video statement | ||
| পুরো আবেদনপত্রের মোট শব্দ সংখ্যা (প্রয়োজনীয় + ঐচ্ছিক প্রশ্ন) ২৫০০ শব্দ। | ||
| আপনি কি প্রার্থীর জন্য সর্বনিম্ন প্রয়োজনীয়তা পড়েছেন এবং যাচাই করেছেন যে আপনি ন্যূনতম যোগ্যতা ও প্রার্থীপদের প্রয়োজনীয় যোগ্যতা পূরণ করেছেন? | Yes | |
| আপনি কি প্রার্থী নির্দেশিকা পড়েছেন এবং নির্দেশিকা মেনে চলতে সম্মত হয়েছেন? | Yes | |
| প্রয়োজনীয় প্রশ্ন | ||
| ||
| আপনি কেন উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন? আপনি কি ধরণের অবদান রাখবেন? আপনি কি কি সম্পর্কে আরও জানতে চান? | উইকিমিডিয়া আন্দোলন আমার জীবনের একটি বড় অংশ হয়ে দাঁড়িয়েছে। এটি আমাকে বিশ্ববিদ্যালয় পার করতে সাহায্য করেছে (ব্যঙ্গাত্মক অর্থে, বিষয়বস্তুর চেয়ে বেশি স্বেচ্ছাসেবার মাধ্যমে মানসিক স্বাস্থ্যের উপকারে এসেছে), এটি আমাকে আমার দীর্ঘমেয়াদী পেশা (অনলাইন এবং প্রযুক্তি নিরাপত্তায়) খুঁজে পেতে সাহায্য করেছে, এবং এটি আমার সবচেয়ে দৃঢ় বন্ধুত্বগুলির ভিত্তি হয়েছে। এটি দুর্ঘটনাবশত ঘটেনি-আমি দ্রুত বুঝে গিয়েছিলাম যে আমি শুধু আমার নিজের মানুষদেরই খুঁজে পাইনি, বরং একটি সত্যিকারের বৈশ্বিক গুরুত্বসম্পন্ন আন্দোলনকেও খুঁজে পেয়েছিলাম। বিশ্বব্যাপী উন্নয়ন, শান্তি ও বোঝাপড়াকে উৎসাহিত করার জন্য মুক্ত জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বছরগুলিতে জ্ঞানের ক্ষেত্রে সহজ প্রবেশাধিকার আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমি আশা করি উইকিমিডিয়া আন্দোলন এমন একটি প্রবণতার ভিত্তি গঠন করে যা ক্রমাগত বেড়ে উঠবে, কিন্তু আমি এই নিয়েও উদ্বিগ্ন যে এটি বিশ্ব সম্পর্কে বিকল্প দৃষ্টিভঙ্গিগুলির সঙ্গে ক্রমশ বিরোধে জড়িয়ে পড়ছে।
আমি এখন এবং ভবিষ্যতেও এই আন্দোলনের জন্য কাজ চালিয়ে যেতে চাই। আমার কর্মজীবন যত বিকশিত হয়েছে, আমার দক্ষতা এবং আগ্রহও ততই বেড়েছে। আমি গত বছর উইকিমিডিয়া এনডাউমেন্ট বোর্ডের অডিট কমিটিতে যোগ দিয়েছিলাম কারণ আমি বিশ্বাস করতাম যে আমার দক্ষতা এবং অভিজ্ঞতা আন্দোলনের ভবিষ্যতকে সুরক্ষিত করতে সহায়তা করতে পারে। সেই কাজের মাধ্যমে আরও সক্রিয়ভাবে আন্দোলনে ফিরে আসা আমার সংকল্পকে আরও শক্তিশালী করেছে। আমি দীর্ঘদিন ধরে ফাউন্ডেশনের বোর্ডে যাওয়ার কথা ভেবেছি, কিন্তু সম্পূর্ণভাবে অবদান রাখতে না পারা পর্যন্ত আমি অপেক্ষা করতে চেয়েছিলাম। এখন সেই সময় হয়েছে। আমাদের কাছে অনেক ট্রাস্টি আছেন যাঁদের বিভিন্ন ধরণের দক্ষতা আছে, আমি তাঁদের কাছ থেকে শিখতে চাই, তবে আমি বিশ্বাস করি আমার পটভূমি তাঁদের দক্ষতার পরিপূরক হবে। এই আন্দোলনে আমার ১৮+ বছরের অভিজ্ঞতা আছে এবং এই সঙ্গে অর্থনীতিতে ডিগ্রি আছে। আমার সাম্প্রতিক পেশাগত কাজ ব্যবসায়িক প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ও নিরাপদ ব্যবহারের ওপর কেন্দ্রিত, এবং আমি অনলাইন সুরক্ষা ক্ষেত্রে ১৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করেছি। এর মধ্যে আট বছরের বেশি সময় আমি উইকিমিডিয়া ফাউন্ডেশনে কাজ করেছি, যেখানে সংগঠন ও আন্দোলনের দ্রুত বিকাশের সময় আমি এর প্রথম ট্রাস্ট অ্যান্ড সেফটি নেতা হিসেবে দায়িত্ব পালন করেছি। ফাউন্ডেশন এবং আন্দোলনটি সর্বদা একটি অনন্য অবস্থান দখল করে এসেছে, যা অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে বোঝার গুরুত্বকে সমর্থন করেছে, একইসাথে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে এটি সবার জন্য সহজলভ্য ও ব্যবহারযোগ্য থেকেছে। আমাদের চারপাশের পৃথিবীর পরিবর্তনের কারণে আমরা অনেক দিন ধরেই এক সংকটের মধ্যে আছি। এই পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের পথ দেখানোর জন্য আমি অংশ নিতে চাই, এবং বোর্ডে যোগদানই হল সেই কাজের সর্বোত্তম উপায়। | |
| আপনার উইকিমিডিয়া অভিজ্ঞতা বর্ণনা করুন (যেমন উইকিমিডিয়া প্রকল্পে অবদান, উইকিমিডিয়া সংস্থা বা সহযোগী সংস্থায় সদস্যপদ, উইকিমিডিয়া আন্দোলনের সংগঠক হিসেবে কার্যকলাপ, অথবা উইকিমিডিয়া আন্দোলনের সহযোগী সংস্থার সাথে অংশগ্রহণ)। | আমি ২০০৬ সালে আমার বর্তমান অ্যাকাউন্টটি তৈরি করেছিলাম। এর আগে হয়তো একটি বা দুটি স্বল্প সম্পাদনা করা (অথবা কোনও সম্পাদনা না করা) অ্যাকাউন্ট ছিল, কিন্তু আমি কখনও সেগুলি খুঁজে পাইনি। প্রথম কয়েক বছর আমি কিছু ছোটখাটো অবদান রেখেছিলাম, কিন্তু ২০০৯ সাল থেকে আমি পুরোপুরি নিবেদিত হয়ে কাজ শুরু করি। কিছু উল্লেখযোগ্য কাজ হল:
আগস্ট ২০১০ থেকে ডিসেম্বর ২০১৮ পর্যন্ত আমি উইকিমিডিয়া ফাউন্ডেশনে কাজ করেছি, যেখানে আমার কাজের দিক নির্ধারণে যথেষ্ট স্বাধীনতা ছিল। সেই কাজের গুরুত্ব বিবেচনা করে, আমি কিছু উল্লেখযোগ্য বিষয় আলাদা করব, যার মধ্যে অনেকগুলি আজও অব্যাহত রয়েছে:
| |
| আপনার দৃষ্টিকোণ থেকে, আগামী ৩-৫ বছরে উইকিমিডিয়া ফাউন্ডেশনের কোন বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া উচিত এবং কেন আপনি এগুলিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে দেখেন? | সবসময়ই আমাদের নতুন ও পরিবর্তনশীল অগ্রাধিকারের মুখোমুখি হতে হবে, কিন্তু কিছু কিছু অগ্রাধিকার আগামী কয়েক বছরের জন্য চিরসবুজ থাকবে:
| |
| অনুগ্রহ করে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের (অলাভজনক বা লাভজনক) সাথে আপনার অভিজ্ঞতা বর্ণনা করুন, আপনার দায়িত্বের পরিধি উল্লেখ করুন, সেইসাথে প্রতিষ্ঠানের জটিলতা (কার্যকলাপের মাত্রা, বাজেট, জড়িত লোকের সংখ্যা, বা অন্যান্য অর্থপূর্ণ পরিমাপের ক্ষেত্র) এবং বোর্ড বা সংস্থার আকার উল্লেখ করুন। | উইকিমিডিয়া বোর্ড হবে সবচেয়ে বড় পরিচালনা পর্ষদ, আমি সরাসরি যার অংশ হয়েছি এবং আমি এতে যোগদান করতে চাই অনেকের মধ্যে তার একটি কারণ হল সেই অভিজ্ঞতা। তবুও, আমি বহু বছর ধরে পরিচালনা পর্ষদের সঙ্গে যুক্ত আছি। বিপরীত ক্রম অনুযায়ী:
| |
| সম্প্রদায় থেকে প্রশ্ন (প্রয়োজনীয়) | ||
| এই প্রশ্নগুলি ছিল সম্প্রদায় থেকে সংগৃহীত। আপনার আবেদন সম্পূর্ণ হয়েছে বলে বিবেচনা করার জন্য এই প্রশ্নগুলি প্রয়োজন। যদি এই বিভাগটি ২৩:৫৯ AoE, ৮ জুলাই (১১:৫৯ ইউটিসি, ৯ জুলাই) এর মধ্যে সম্পূর্ণ না হয়, তাহলে আপনার আবেদন বিবেচনা করা হবে না। | ||
| ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে আপনার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার পরিকল্পনা কিভাবে করবেন? | যদিও অনেক সময় কথোপকথন এবং বিতর্কের জন্য কিছুটা গোপনীয়তার প্রয়োজন হয় (সেটা সাময়িক হোক বা অনির্দিষ্টকাল), যথাযথ পরিচালনা এবং সততা নিশ্চিত করার জন্য আমাদের যথাসম্ভব স্বচ্ছ হওয়ার চেষ্টা করতে হবে। যতদূর সম্ভব, আমাদের সভা, আলোচনা এবং সিদ্ধান্তে আমি স্বচ্ছতার ওপর জোর দেব, কেবল ফলাফলই নয়, তার কারণও অন্তর্ভুক্ত করব। যদি আমি কাউকে সবসময় তার প্রত্যাশিত উত্তর তৎক্ষণাৎ নাও দিতে পারি, তবুও আমি সবসময় প্রশ্ন বা উদ্বেগের উত্তর দেওয়ার জন্য নিজেকে উপলব্ধ রাখব, বিশেষ করে এই কারণে যে, বোর্ডের অযাচিত প্রভাব ছাড়াই ফাউন্ডেশনের কর্মীদের কাজ করার স্বাধীনতা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্দোলনের চারপাশে কি ঘটছে তা সম্পূর্ণরূপে বোঝার জন্য এই ধরণের প্রতিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। | |
| আলোচনার জন্য বোর্ডের নজরে আপনি প্রথম কোন নতুন বিষয়টি আনতে চান এবং আপনি এটি কিভাবে করবেন? | আমি নিশ্চিত যে আমি যে বিষয়গুলি নিয়ে ভাবতে পারি তা নিয়ে বোর্ড মিটিংয়ে অথবা বোর্ড সদস্যদের মধ্যে অন্তত কিছুটা আলোচনা হয়েছে, তাই এটি কখনই সম্পূর্ণ নতুন বিষয় হবে না। তবুও, নতুন একজন সিইও নিয়োগের স্পষ্ট বিষয়টি ছাড়া, আমি আলোচনা করতে চাই যে আমরা কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তিগত পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের অবশ্যই বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় ব্যবহার বিবেচনা করে এবং ভবিষ্যতের কথা চিন্তা করে কৌশলগতভাবে এই বিষয়টির মোকাবিলা করতে হবে। নৈতিক ও নিরাপদ এআই পণ্যের বিকাশের প্রতি আমার মনোযোগ এবং কাজের অভিজ্ঞতা, সঙ্গে দীর্ঘদিনের এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততাকে মিলিয়ে আমি একটি গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করতে পারি। | |
| উইকিমিডিয়া প্রযুক্তি বা উৎপাদন ক্ষেত্রে আপোষ এবং অগ্রাধিকার নির্ধারণের সিদ্ধান্তগুলি কিভাবে নেওয়া উচিত? আপনার দৃষ্টিতে আপোষ কি তা ব্যাখ্যা করুন। | সাংগঠনিক কাজে, প্রযুক্তিগত হোক বা অন্য কোনও ভাবে, সর্বদাই আপোষের ঘটনা ঘটে। কখনও কখনও এটি অর্থ বা সংস্থানের ওপর নির্ভর করে; আপনার যতটুকু অর্থায়ন ও রক্ষণাবেক্ষণ করা সম্ভব ততটুকুই করতে পারবেন। অন্যান্য সময়ে এটি কার্যকারিতা ও সহজলভ্যতা বনাম সম্প্রসারণের ক্ষমতা ও সহজসাধ্যতার বিষয়ে হয়ে দাঁড়ায়। উইকিমিডিয়া প্রকল্প এবং সম্প্রদায়ের তৈরি তথ্য অবশ্যই অ্যাক্সেসযোগ্য এবং তৈরি করা সহজ হতে হবে, কিন্তু এর মানে এই নয় যে পশ্চাদপদ সামঞ্জস্য বা সীমিত আকাঙ্ক্ষার কারণে প্রযুক্তিগত ঋণ বা পুরনো পণ্যের সাথে চিরকাল আটকে থাকতে হবে। আমরা অনেকের চেয়ে বেশি কিছু করব, কিন্তু আমরা এটা চিরকাল করতে পারব না। আপনাকে আপোষ এবং অগ্রাধিকার নির্ধারণের বিষয়ে লাভ/ক্ষতির বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি কার্যকারিতা বজায় রাখার জন্য কিছুটা টাকা বা সময় ব্যয় করতে পারেন, তাহলে আপনার তা করা উচিত। যদি পরিবর্তনের সুফল বা সাশ্রয় উল্লেখযোগ্য হয়, তাহলে পরিবর্তনের খরচ কমানোর ব্যবস্থা নিতে হবে, বিশেষ করে আমাদের মতো সহযোগীতামূলক সম্প্রদায়ের ক্ষেত্রে। বৃহত্তর পরিবর্তনের জন্য স্বল্পমেয়াদী বনাম দীর্ঘমেয়াদী সুবিধার একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ প্রয়োজন, যার ফলে প্রায়শই আমি দীর্ঘমেয়াদী সুবিধার পক্ষে ঝুঁকে পড়ি। তবে, আপনার স্বল্পমেয়াদী খরচ কমাতে সাহায্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অন্যথায়, আপনি দীর্ঘ সময়ের জন্য অবদানকারী বা সুনাম হারাতে পারেন, যা আপনি কল্পনাও করতে পারেন না। | |
| গত কয়েক বছরে উইকিমিডিয়ার সহযোগীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, তবে পর্যাপ্ত সংস্থান নিশ্চিত করা একটি চ্যালেঞ্জ হতে পারে। এই প্রেক্ষাপটে, আমরা কিভাবে আন্দোলনের পরিবেশব্যবস্থাকে নতুনভাবে ভাবতে পারি, যার মধ্যে সহযোগী সংগঠনগুলির মূল্যায়ন, সম্পৃক্ততা এবং তাদের সম্পদ প্রদান করার পদ্ধতিও অন্তর্ভুক্ত? | গত কয়েক দশক ধরে অধিভুক্তদের বিকাশ আন্দোলনের পরিবেশব্যবস্থার জন্য একটি বিশাল ইতিবাচক দিক হয়েছে, বিশেষ করে বিভিন্ন ধরনের অধিভুক্ত থাকার কারণে বিভিন্ন ধরনের সম্প্রদায়কেন্দ্রিক সহায়তা ও উন্নয়নের সুযোগ তৈরি হয়েছে।আমি বৈশ্বিক অধিভুক্তি অংশে বিশেষজ্ঞ হওয়ার ভান করি না, তাই আমি এখন এবং ভবিষ্যতে জড়িত সকলের কথা মনোযোগ সহকারে শুনতে চাই। তবুও, আমার বর্তমান ধারণা হলো যে, আমাদের হয়তো আঞ্চলিক দলসমূহ এবং বৃহত্তর, অধিক পরিপক্ব প্রতিষ্ঠানগুলির ওপর আরও বেশি করে নির্ভর করতে হতে পারে, যাতে তারা এমন একটি সম্পদ ক্ষেত্র পরিচালনায় সহায়তা করতে পারে যা সবসময়ই সীমিত থাকবে। আমি মনে করি না যে, স্থানীয় সম্প্রদায়ের নেতারা পর্যাপ্ত পরিমাণে এতটা পরিপক্ক প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবেন ক্ষুদ্র পরিসরে। তাই এই পরিপক্কতার কিছুটা অংশ কোনো ছাতার মতো সংগঠন বা সহায়তা গোষ্ঠীর (আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যাই হোক না কেন) ওপর নির্ভর করলেই ভালো, যাতে করে আমরা যেমন ব্যাপকতা চাই তা অর্জন করতে পারি, আবার যেসব বিষয়ে গুরুত্ব দিয়ে সম্পদ বণ্টন, স্বচ্ছতা ও নমনীয়তা দরকার, সেগুলিকেও সঠিকভাবে অগ্রাধিকার দিতে পারি। | |
| উইকিমিডিয়া ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সি. ই. ও) হিসেবে, আপনার মতে, নতুন নেতার কি কি গুণাবলী থাকা উচিত এবং উইকিমিডিয়া আন্দোলনের অগ্রগতিতে এগুলি কিভাবে অবদান রাখবে? | ফাউন্ডেশন এবং আন্দোলন যত বৃদ্ধি পেয়েছে, সিইওর চাহিদাও ততটাই বেড়েছে, যাতে আমরা প্রায় অসম্ভব নিখুঁত একজন ব্যক্তির সন্ধান করছি। তা সত্ত্বেও, আমাদের এমন একজনের প্রয়োজন যিনি বৈশ্বিকভাবে এবং সর্বজনীনভাবে নেতৃত্ব দিতে পারেন। তারা ফাউন্ডেশনের মুখ এবং প্রায়শই আন্দোলনের মুখ হিসেবে বিবেচিত হয়, সে আমরা পছন্দ করি বা না করি। তাঁরা অবশ্যই বিশ্বজুড়ে স্বাচ্ছন্দ্যের সঙ্গে কাজ করতে সক্ষম হবেন। আমাদের একজন প্রযুক্তিবিদকেও দরকার। তাদের এই ক্ষেত্রগুলিতে আনুষ্ঠানিক প্রশিক্ষণ বা এমনকি অভিজ্ঞতা থাকার প্রয়োজন নেই (যদিও এটি সহায়ক হতে পারে)। তবুও, তাঁদের প্রযুক্তির সাথে স্বাচ্ছন্দ্য বোধ করতে হবে এবং প্রযুক্তির গুরুত্ব ও আমাদের কাজের গুরুত্ব স্পষ্ট করে বুঝতে হবে। আদর্শগতভাবে, তাঁরা আমাদের বৃহত্তর সম্প্রদায়ের সদস্য হবেন। আমরা হয়তো এখনও জানি না তাঁরা কারা, কিন্তু তাঁদের জানা উচিত আমরা কারা। | |
| ঐচ্ছিক প্রশ্ন - পেশাগত অভিজ্ঞতা, দক্ষতা এবং শিক্ষা | ||
| এই প্রশ্নগুলি ঐচ্ছিক। আপনার আবেদনের মোট শব্দসীমার মধ্যে উত্তরগুলি গণনা করা হবে। (মনে রাখবেন: এই তথ্য প্রদানের জন্য আপনার অন্য কোনও সুযোগ থাকবে না)। | ||
| আপনার পেশাগত অভিজ্ঞতা এবং বোর্ডের কাজের সাথে তার প্রাসঙ্গিকতা বর্ণনা করুন। | After working at the Wikimedia Foundation for just over eight years, I worked in Trust & Safety at Twitter from January 2019 until March 2023. There, I led the Illegal Content & Media Operations team, overseeing automated and manual policy enforcement on multi-media content (audio, images, video) as well as content involving terrorism, child safety, and regulated goods. The work there was widespread and varied, encompassing everything from building proper moderation tooling to developing AI detection models for audio and visual media. The global team I led grew to a maximum of 25 full-time employees and 1,500-2,000 indirect contractors. Over the last six months or so, I transitioned to leading our wider safety platform team on the Product side, as well as overseeing the teams that handled internationalization and T&S Project Management. It was challenging work but enormously valuable for me to learn how to manage larger teams and budgets and engage with a diverse range of executive and board-level leaders, from Yoel Roth to Elon Musk.
After a short break from work, where I spent time working with industry groups to discuss AI and moderator safety, as well as restarting my obsession with swimming (ask if you want an earful), I joined Salesforce as a member of their Office of Ethical and Humane Use policy team, where I remain today. There, I focus on content safety across all our products, as well as product and consumer policy for our in-house AI models and AI-driven consumer products. I hope to bring this experience to the Board as we discuss our strategic direction in this space. | |
| কিভাবে আপনি কোনও প্রতিষ্ঠানের জটিল সমস্যার সমাধান করেছেন বা অন্যদের পরামর্শ দিয়েছেন, দয়া করে বর্ণনা করুন। পরিস্থিতি মোকাবিলায় আপনি অন্যদের সাথে কিভাবে কাজ করেছেন? আপনার প্রচেষ্টার ফলে কি পরিবর্তন এসেছে? | Unfortunately, many examples can’t be discussed publicly, but one more visible case was Twitter’s 2020 shift to remote work. We wanted to ensure that our thousands of contracted moderators worldwide could continue working safely from home. I was part of the leadership task force that drove this, setting up security protocols and home systems while continuing to pay them. Though some couldn’t work for days or weeks, the transition was successful, and strengthened their loyalty to the company and our mission. | |
| আপনার ডিগ্রি, সার্টিফিকেট, সমাপ্ত পড়াশোনার কোর্স সহ শিক্ষাগত পটভূমি এবং বোর্ডের কাজের সাথে তাদের প্রাসঙ্গিকতা বর্ণনা করুন। | I hold a bachelor's degree in Economics, which, although I've never been an economist, has helped me better understand finances, investments, and the broader economy. This will be particularly helpful for the Board, as we've several other great board members with financial experience as well. | |
| আপনার পেশাদার পটভূমি, অভিজ্ঞতা, প্রোফাইল বর্ণনা করে (যেমন লিঙ্কডইন, স্টাফ পেজ, ইত্যাদি) এমন যে কোন প্রাসঙ্গিক লিঙ্ক যোগ করুন। | ||
| ঐচ্ছিক প্রশ্ন - নেতৃত্বের অভিজ্ঞতা | ||
| এই প্রশ্নগুলি ঐচ্ছিক। আপনার আবেদনের মোট শব্দসীমার মধ্যে উত্তরগুলি গণনা করা হবে। (মনে রাখবেন: এই তথ্য প্রদানের জন্য আপনার অন্য কোনও সুযোগ থাকবে না)। | ||
| অনুগ্রহ করে বর্ণনা করুন কিভাবে আপনি একাধিক সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে সাহায্য করেছেন (যেমন আপনার হোম উইকির বাইরের প্রকল্পে কাজ করে, অথবা একাধিক অধিভুক্তদের মধ্যে সহযোগিতার ওপর কাজ করে)। | I'm proud to say that this has been a significant part of my career, both professionally and as a volunteer, whether that's as an OTRS team member, a global sysop, or an elections coordinator in San Francisco. Every community is a combination of other communities, and it's crucial to recognize this and continually support and bridge those around you. | |
| উইকি বা উইকির বাইরে, এমন কোনও নীতিমালা তৈরি বা পরিবর্তন করতে আপনি সাহায্য করেছেন কিনা তা বর্ণনা করতে পারেন? এই অভিজ্ঞতা থেকে আপনি কি শিখেছেন? | ||
| আপনি কিভাবে মানুষকে তাদের কণ্ঠস্বর জোরদার করার ক্ষমতা দিতে সক্ষম হয়েছেন? | ||
| সমস্যা সমাধানে, পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে বা লক্ষ্য অর্জনে, বিশেষ করে নেতৃত্ব বা ব্যবস্থাপনা স্তরে, কিভাবে আপনি অন্যদের নির্দেশনা দেওয়ার ক্ষমতা প্রদর্শন করেছেন তা বর্ণনা করতে পারেন? | ||
| ঐচ্ছিক প্রশ্ন - কৌশলগত চিন্তাভাবনা | ||
| এই প্রশ্নগুলি ঐচ্ছিক। উত্তরগুলি আপনার আবেদনের মোট শব্দসীমার মধ্যে গণনা করা হবে। (মনে রাখবেন: এই তথ্য প্রদানের জন্য আপনার অন্য কোনও সুযোগ থাকবে না)। | ||
| কোনও প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনায় অংশগ্রহণ বা নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা বর্ণনা করুন। আপনার কাজ কিভাবে প্রতিষ্ঠানের জন্য সঠিক পথ বেছে নেওয়ার ক্ষেত্রে অবদান রেখেছে? | ||
| যাচাইকরণ | উইকিমিডিয়া ফাউন্ডেশনের কর্মচারী কর্তৃক পরিচয় যাচাইকরণ এবং নির্বাচন কমিটি কর্তৃক যোগ্যতা যাচাইকরণ সম্পন্ন হয়েছে। | |
| যোগ্যতা: |
সনাক্তকরণ: কর্তৃক যাচাইকৃত: – NahidSultan (WMF) (talk) 05:03, 16 July 2025 (UTC) | |
