উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচন/২০২৫/প্রার্থী/ওয়েজেক পেডজিচ
Wojciech Pędzich (Wojciech Pędzich)
Wojciech Pędzich (talk • meta edits • global user summary • CA • AE)
| প্রার্থীর বিবরণ |
| |
|---|---|---|
| Candidate video statement | ||
| পুরো আবেদনপত্রের মোট শব্দ সংখ্যা (প্রয়োজনীয় + ঐচ্ছিক প্রশ্ন) ২৫০০ শব্দ। | ||
| আপনি কি প্রার্থীর জন্য সর্বনিম্ন প্রয়োজনীয়তা পড়েছেন এবং যাচাই করেছেন যে আপনি ন্যূনতম যোগ্যতা ও প্রার্থীপদের প্রয়োজনীয় যোগ্যতা পূরণ করেছেন? | Yes | |
| আপনি কি প্রার্থী নির্দেশিকা পড়েছেন এবং নির্দেশিকা মেনে চলতে সম্মত হয়েছেন? | Yes | |
| প্রয়োজনীয় প্রশ্ন | ||
| ||
| আপনি কেন উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন? আপনি কি ধরণের অবদান রাখবেন? আপনি কি কি সম্পর্কে আরও জানতে চান? | স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে আমি অনেক উন্নতিলাভ করেছি। আমি একজন সম্পাদক হিসাবে শুরু করেছিলাম, কিভাবে নিবন্ধ এবং নীতিগুলি অনুবাদ করতে হয় তা শিখেছি এবং উইকিভার্সের নতুন উপাদানগুলি থেকে আমার পথ খুঁজে বের করেছি। সময়ের সাথে সাথে আমি একজন উন্নীত অনুমতি সহ ব্যবহারকারী, একজন উইকিমিডিয়া অনুবাদক ও দোভাষী হয়ে উঠি, এবং শেষ পর্যন্ত উইকিপিডিয়ায় ব্যবহারের জন্য ছবি তুলতে বড় বড় ইভেন্টে অংশগ্রহণকারী একজন কনসার্ট ফটোগ্রাফার হয়ে যাই। আমি প্রকল্পের একজন কার্যকর সদস্য হিসেবে নিঃসন্দেহে সক্রিয় ছিলাম, এমনকি এক পর্যায়ে একটি দীর্ঘমেয়াদি অপব্যবহারকারী চরিত্রের ধারাবাহিক গুরুতর অপব্যবহারের কারণে একটি সম্পূর্ণ মোবাইল অপারেটরকে উইকিপিডিয়া সম্পাদনা থেকে অবরুদ্ধ করার সিদ্ধান্তও নিয়েছিলাম।
একজন কার্যনির্বাহক হিসেবেও আমি অনেক উন্নত হয়েছি। আমি অধ্যায়ের সদস্য হিসাবে কাজ শুরু করি, তারপর অধ্যায়ের বোর্ড সদস্য হয়েছিলাম, পরে তত্ত্বাবধায়কের সাথে জড়িত হয়ে ফাউন্ডেশনের একটি কমিটিতে যোগ দিই। বর্তমানে, আমি আরেকটি কমিটির (উইকিমানিয়া এবং সিইই হাব স্টিয়ারিং কমিটির) অংশ। আমি উইকিম্যানিয়া-এ অংশ নিয়েছি এবং এর সহ-আয়োজন করেছি। আমি আমার ব্যবস্থাপনার অভিজ্ঞতার পাশাপাশি উইকিমিডিয়া বিশ্ব সম্পর্কে যা কিছু শিখেছি তা ব্যবহার করতে চাই, যাতে ফাউন্ডেশনকে বৃহত্তর পরিসরে তার লক্ষ্য অর্জনে সহায়তা করা যায়। | |
| আপনার উইকিমিডিয়া অভিজ্ঞতা বর্ণনা করুন (যেমন উইকিমিডিয়া প্রকল্পে অবদান, উইকিমিডিয়া সংস্থা বা সহযোগী সংস্থায় সদস্যপদ, উইকিমিডিয়া আন্দোলনের সংগঠক হিসেবে কার্যকলাপ, অথবা উইকিমিডিয়া আন্দোলনের সহযোগী সংস্থার সাথে অংশগ্রহণ)। | নিচে আমার উইকি এবং সাংগঠনিক অভিজ্ঞতার সারসংক্ষেপ দেওয়া হল:
| |
| আপনার দৃষ্টিকোণ থেকে, আগামী ৩-৫ বছরে উইকিমিডিয়া ফাউন্ডেশনের কোন বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া উচিত এবং কেন আপনি এগুলিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে দেখেন? | আমি বিশ্বাস করি যে, অনলাইন জগত যেভাবে পরিবর্তিত হচ্ছে, ফাউন্ডেশনের উচিত অনলাইন স্বেচ্ছাসেবকদের উৎসাহিত করা এবং উইকিমিডিয়া ব্র্যান্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। উইকিমিডিয়া সাইটগুলি থেকে বিষয়বস্তু পুনরায় ব্যবহার করা হচ্ছে এবং ভবিষ্যতেও হতে থাকবে, বিশেষ করে-কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলগুলি দ্বারা-সম্প্রতি উপলব্ধ তথ্য দ্বারা এটি প্রমাণিত হয়েছে। তাই সেই বিষয়বস্তুটি কোথা থেকে এসেছে সেটা যেন সকলে জানতে পারে এটি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। আমাদের এই ধারণার প্রচারও করতে হবে যে প্রত্যেকে নির্ভরযোগ্য, উচ্চমানের লিখিত, চাক্ষুষ এবং শ্রবণ সামগ্রী তৈরিতে অবদান রাখতে পারে। আমি মনে করি, বর্ধিত অধিকার সহ ব্যবহারকারীদের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করা গুরুত্বপূর্ণ, কারণ তারা উইকিমিডিয়া বিশ্বকে শক্তিশালী রাখতে সহায়তা করে। উপরন্তু, আমাদের এমন সরঞ্জাম তৈরি করা উচিত যা মানুষের জন্য জ্ঞান সৃষ্টিতে এমনভাবে সহযোগিতা করা সহজ করে তোলে যা আজকের ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে স্বাভাবিক বলে মনে হয়। পরিশেষে, আমি বিশ্বাস করি যে আমাদের হাব এবং আঞ্চলিক কাঠামোর মতো আরও স্থানীয় উইকিমিডিয়া উপস্থিতি গড়ে তোলার জন্য কাজ করা উচিত। | |
| অনুগ্রহ করে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের (অলাভজনক বা লাভজনক) সাথে আপনার অভিজ্ঞতা বর্ণনা করুন, আপনার দায়িত্বের পরিধি উল্লেখ করুন, সেইসাথে প্রতিষ্ঠানের জটিলতা (কার্যকলাপের মাত্রা, বাজেট, জড়িত লোকের সংখ্যা, বা অন্যান্য অর্থপূর্ণ পরিমাপের ক্ষেত্র) এবং বোর্ড বা সংস্থার আকার উল্লেখ করুন। | আমি ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত ডব্লিউএমপিএল বোর্ডের সদস্য ছিলাম এবং ২০১৬ থেকে ২০২০ সাল অবধি সাত সদস্যের একটি দলে সচিব হিসাবে দায়িত্ব পালন করেছি। আমার সময়ে, আমরা আমাদের প্রথম অ-প্রশাসনিক কর্মী নিয়োগ করেছিলাম, উইকিমিডিয়া সম্প্রদায়ের বাইরে অংশীদারিত্ব গঠন করেছিলাম এবং ফাউন্ডেশন থেকে আমাদের প্রথম অনুদান পেয়েছিলাম। এই অনুদানগুলির মধ্যে একটি ২০১৭ সালে ওয়ারশতে সিইই মিটিংকে সমর্থন করেছিল, যেখানে আমি ভিসা নথি প্রক্রিয়াকরণের মতো কাজের জন্য দায়বদ্ধ ছিলাম। আরেকটি অনুদান একটি সাংগঠনিক নিরীক্ষাকে অর্থায়ন করেছিল, যেটি শেষ পর্যন্ত আমাদের অধ্যায়ের প্রথম কৌশলের বিকাশের দিকে পরিচালিত করেছিল।
বর্তমানে, আমি সিইই হাব স্টিয়ারিং কমিটির একজন সদস্য, যেখানে আমি আটজন প্রতিভাবান ব্যক্তির একটি দলে কাজ করছি এবং দলটি তিনজন কর্মী সদস্য দ্বারা সমর্থিত। আমরা মধ্য ও পূর্ব ইউরোপে স্বেচ্ছাসেবক কার্যক্রম জোরদার করার জন্য ফাউন্ডেশনের একটি অনুদানের অধীনে কাজ করছি, যার মধ্যে রয়েছে প্রতিযোগিতা (সিইই স্প্রিং) ইভেন্ট (সিইই মিটিং) মাইক্রোগ্র্যান্টস এবং স্বেচ্ছাসেবক সহায়তার অন্যান্য প্রকার। আমি সেই মূল আয়োজক দলের অংশ ছিলাম যারা ২০২৪ সালে উইকিম্যানিয়াকে কাটোভিচে নিয়ে এসেছিল। যদিও আমি মূলত এই কর্মসূচির জন্য দায়বদ্ধ ছিলাম, তবে আমি যেখানেই প্রয়োজন সেখানেই সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত ছিলাম। আমি তিন বছর ধরে অ্যাফকম কনফ্লিক্ট রেজোলিউশন উপকমিটিতেও কাজ করেছি। | |
| সম্প্রদায় থেকে প্রশ্ন (প্রয়োজনীয়) | ||
| এই প্রশ্নগুলি ছিল সম্প্রদায় থেকে সংগৃহীত। আপনার আবেদন সম্পূর্ণ হয়েছে বলে বিবেচনা করার জন্য এই প্রশ্নগুলি প্রয়োজন। যদি এই বিভাগটি ২৩:৫৯ AoE, ৮ জুলাই (১১:৫৯ ইউটিসি, ৯ জুলাই) এর মধ্যে সম্পূর্ণ না হয়, তাহলে আপনার আবেদন বিবেচনা করা হবে না। | ||
| ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে আপনার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার পরিকল্পনা কিভাবে করবেন? | ট্রাস্টি বোর্ড পর্যায়ের সিদ্ধান্তগুলি হালকাভাবে নেওয়া উচিত নয় অথবা সেগুলি যেন এলোমেলো না লাগে। প্রতিটি সিদ্ধান্ত প্রাসঙ্গিক বিষয়গুলির বিশ্লেষণ এবং প্রেক্ষাপট বিবেচনার ভিত্তিতে হওয়া উচিত, যা আমার সিদ্ধান্ত গ্রহণে নির্দেশনা দেবে। যখন পরিস্থিতি এবং তার সীমাবদ্ধতা অনুমোদন করে, তখন একটি ব্যাখ্যা দেওয়া উচিত। | |
| আলোচনার জন্য বোর্ডের নজরে আপনি প্রথম কোন নতুন বিষয়টি আনতে চান এবং আপনি এটি কিভাবে করবেন? | প্ল্যাটফর্মের বাইরেও উইকিমিডিয়ার ব্র্যান্ড সচেতনতা জোরদার করা অপরিহার্য। আমাদের পাঠকরা এখানেই আছেন - এবং অনেকেই জানেন না যে তাঁরা যে তথ্যের ওপর নির্ভর করেন তা সহ-সৃষ্টির একটি অনন্য মডেলের মাধ্যমে নির্মিত একটি নির্দিষ্ট উৎস থেকে আসে। এটি এমন একটি জায়গা যেখানে আমরা সম্ভাব্য দাতা এবং নতুন অবদানকারীদের কাছে পৌঁছোতে পারি। যখন মানুষ বুঝতে পারে কিভাবে উইকিমিডিয়ার জ্ঞান তৈরি করা হয় এবং অবদান রাখার জন্য সহজলভ্য উপায়গুলি প্রদান করা হয়, তখন তাদের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি প্রায়ই দারিয়ুস জেমিয়েলনিয়াকের কথা উল্লেখ করি, যিনি জোর দিয়ে বলেছেন যে উইকিপিডিয়া সকলের দায়িত্ব - অর্থাৎ বিশ্বজুড়ে সকল মানুষের দায়িত্ব। তিনি আরও বলেছেন যে এই দায়িত্বটি দৃশ্যমান করা উচিত, হয় উইকিপিডিয়া সম্পাদনার মাধ্যমে, অথবা অনুদানের মাধ্যমে এর অস্তিত্ব ও বিকাশকে সমর্থন করে। | |
| উইকিমিডিয়া প্রযুক্তি বা উৎপাদন ক্ষেত্রে আপোষ এবং অগ্রাধিকার নির্ধারণের সিদ্ধান্তগুলি কিভাবে নেওয়া উচিত? আপনার দৃষ্টিতে আপোষ কি তা ব্যাখ্যা করুন। | প্রযুক্তি এবং পণ্য - দুটিই জ্ঞান গ্রহণ এবং সহ-সৃষ্টির জন্য - এই দুটিই যতদূর সম্ভব মানুষের কাছে সহজলভ্য হওয়া উচিত। তবে, এর অর্থ এই নয় যে পুরানো সমাধানগুলি অল্প সংখ্যক ব্যবহারকারীর উদ্দেশ্যে অনির্দিষ্টকালের জন্য সংরক্ষণ করতে হবে। এখানেই ভারসাম্যের বিষয়টি কার্যকর হয়: যদি ফাউন্ডেশন কোনও নির্দিষ্ট বৈশিষ্ট্যকে সমর্থন দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে কি অবদান বা অবদানকারীদের তাৎপর্যপূর্ণ বা প্রভাবশালী অংশ হারাতে হবে? মিডিয়াউইকি যে পর্যায়ে শুধুমাত্র একটি প্রধান প্ল্যাটফর্মকে পরিষেবা দিত এটি সেই পর্যায় থেকে বেরিয়ে এসেছে, এবং এর ব্যবহারও পরিবর্তিত হয়েছে। এটিকে এমন প্ল্যাটফর্মগুলির কার্যকারিতা সমর্থন করতে হবে যারা বিষয়বস্তু ভিন্নভাবে উপস্থাপন করে - কমন্সের চাহিদা উইকিসোর্স এবং উইকিপিডিয়ার চেয়ে ভিন্ন হবে। মিডিয়াউইকির উন্নয়নে কিছু বিষয়কে গুরুত্ব দিতে গিয়ে অন্য কিছু দিক আপাতত পিছিয়ে রাখতে হতে পারে, একইসঙ্গে দেখতে হবে প্ল্যাটফর্মটিকে সবচেয়ে বেশি শক্তিশালী করার জন্য কোন কোন কার্যকারিতার আগে উন্নয়ন করা হবে এবং কোনগুলি পরে। এখানে একটি ভারসাম্য রক্ষা করার বিষয়ও রয়েছে, দেখতে হবে ফাউন্ডেশনের কাছে থাকা সম্পদের ব্যবহারে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে কোনটি, কোন বিষয় আর বিলম্ব করা যাবে না, কোন উন্নয়নটি অন্যটিকে বাধা দিচ্ছে বা রোধ করছে? পরিশেষে, প্রশ্ন হল আমাদের সফ্টওয়্যারে একটি সাহসী পরিবর্তন কি স্বল্পমেয়াদী ক্ষতির কারণ হতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে আরও বেশি সুবিধা বয়ে আনতে পারে? এটি একটি ধারণা যা গুরুত্ব সহকারে বিবেচনা করার যোগ্য। | |
| গত কয়েক বছরে উইকিমিডিয়ার সহযোগীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, তবে পর্যাপ্ত সংস্থান নিশ্চিত করা একটি চ্যালেঞ্জ হতে পারে। এই প্রেক্ষাপটে, আমরা কিভাবে আন্দোলনের পরিবেশব্যবস্থাকে নতুনভাবে ভাবতে পারি, যার মধ্যে সহযোগী সংগঠনগুলির মূল্যায়ন, সম্পৃক্ততা এবং তাদের সম্পদ প্রদান করার পদ্ধতিও অন্তর্ভুক্ত? | নতুন অ্যাফিলিয়েট মডেলের ক্ষেত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে, অ্যাফকম-এর সাথে আমার সময়কালে আমি যাতে অবদান রেখেছিলাম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সহযোগীদের পরিবেশতন্ত্রের সক্রিয় অংশীদার হওয়া উচিত, তাদের সহযোগিতার জন্য উন্মুক্ত থাকা উচিত - যেমন হাবের মতো উদ্যোগের মাধ্যমে তাদের অঞ্চলগুলিকে শক্তিশালী করা। আমি স্বীকার করি যে মধ্য ও পূর্ব ইউরোপ সম্পর্কিত বিষয়গুলিতে সিইই হাবের দৃষ্টিভঙ্গি অঞ্চলের বাইরের ব্যক্তিদের দৃষ্টিভঙ্গির তুলনায় আরও সঠিক এবং ভিত্তিগত। এর অর্থ হল, সম্প্রদায়ের অনুদান আরও কার্যকরভাবে ব্যবহার করা যেতে পারে এবং কেবল সহযোগী সংস্থাগুলিতেই নয়, সক্রিয় তৃণমূল গোষ্ঠী এবং ব্যক্তিদের কাছেও পরিচালিত হতে পারে। তহবিল কিভাবে বরাদ্দ করা উচিত তা বোঝার জন্য সিইই হাবের মতো সংস্থাগুলি আরও ভাল অবস্থানে রয়েছে, সেই তহবিলগুলি কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে কিনা তারা তার দ্রুত মূল্যায়ন করতে পারে এবং এবং স্থানীয় সম্প্রদায়ের মধ্যে বেশি মাত্রার আস্থা উপভোগ করে। এই অঞ্চলের প্রতিনিধি হিসেবে শব্দার্থে এবং সাংস্কৃতিক দিক থেকেও তাঁরা ফাউন্ডেশনের চেয়ে অনেক বেশি দক্ষভাবে ভাষা বলতে পারেন, কারণ ফাউন্ডেশন স্থানীয়ভাবে উপস্থিতি বাড়ালেও অনেক সময়ই তারা স্থানীয় প্রেক্ষাপটে যথেষ্ট উপলব্ধির অভাবে ভোগে বলে মনে করা হয়। | |
| উইকিমিডিয়া ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সি. ই. ও) হিসেবে, আপনার মতে, নতুন নেতার কি কি গুণাবলী থাকা উচিত এবং উইকিমিডিয়া আন্দোলনের অগ্রগতিতে এগুলি কিভাবে অবদান রাখবে? | আদর্শ প্রার্থী হলেন এমন একজন যার আন্তর্জাতিক দক্ষতা এবং তার সাথে মানানসই আকর্ষণীয় ব্যক্তিত্ব উভয়ই রয়েছে। যেহেতু ফাউন্ডেশন বিশ্বব্যাপী কাজ করে, তাই সিইওকে অবশ্যই যেখানেই সমস্যা দেখা দিক না কেন, তার সমাধান করতে সক্ষম হতে হবে, এমনভাবে তা করতে হবে যাতে স্থানীয় প্রেক্ষাপটের সম্মান ক্ষুণ্ণ না হয় এবং ফাউন্ডেশনের সামগ্রিক বৈশ্বিক কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ থাকা যায়। বিভিন্ন স্থানের পরিবেশ ও সংস্কৃতির সঙ্গে মানানসই ও স্বাভাবিক উপায়ে চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করলে মানুষের বিশ্বাস অর্জন ও হৃদয় জয় করার ক্ষেত্রে তা অনেক দূর পর্যন্ত সহায়ক হবে। তাদের অবশ্যই সম্প্রদায় এবং প্রকল্পগুলি কীভাবে পরিচালিত হয় সে সম্পর্কে জ্ঞান থাকতে হবে অথবা সেই জ্ঞান অবিলম্বে অর্জনের ইচ্ছা থাকতে হবে। | |
| ঐচ্ছিক প্রশ্ন - পেশাগত অভিজ্ঞতা, দক্ষতা এবং শিক্ষা | ||
| এই প্রশ্নগুলি ঐচ্ছিক। আপনার আবেদনের মোট শব্দসীমার মধ্যে উত্তরগুলি গণনা করা হবে। (মনে রাখবেন: এই তথ্য প্রদানের জন্য আপনার অন্য কোনও সুযোগ থাকবে না)। | ||
| আপনার পেশাগত অভিজ্ঞতা এবং বোর্ডের কাজের সাথে তার প্রাসঙ্গিকতা বর্ণনা করুন। | I currently work as a purchasing specialist in a shipyard, where I am part of a large-scale manufacturing process with international and multi-cultural partners. This experience has given me a strong understanding of how roles and responsibilities are interconnected in complex projects. I believe that having clearly defined responsibilities and performing one’s role effectively within a broader network is key to an organization’s success. | |
| কিভাবে আপনি কোনও প্রতিষ্ঠানের জটিল সমস্যার সমাধান করেছেন বা অন্যদের পরামর্শ দিয়েছেন, দয়া করে বর্ণনা করুন। পরিস্থিতি মোকাবিলায় আপনি অন্যদের সাথে কিভাবে কাজ করেছেন? আপনার প্রচেষ্টার ফলে কি পরিবর্তন এসেছে? | We are currently developing a membership and voting model within the CEE Hub. During the workshops that led to the first draft of the proposal, I made a conscious effort to actively listen to participants – understanding their perspectives, needs, and concerns – and help guide the process toward a balanced outcome. The proposal is now nearly complete, and I’m pleased to see my contributions reflected in it, as well as how the group further refined and improved it after the initial phase. I am also open to adopting ideas that may not seem directly relevant at first but can be valuable once thoughtfully adapted to the context, as e.g. voiced during Wikimania 2024 in the Fireside chat . | |
| আপনার ডিগ্রি, সার্টিফিকেট, সমাপ্ত পড়াশোনার কোর্স সহ শিক্ষাগত পটভূমি এবং বোর্ডের কাজের সাথে তাদের প্রাসঙ্গিকতা বর্ণনা করুন। | I hold a diploma in English instruction from Białystok University. Both the study programme and my first job as an English instructor for adults taught me the importance of using effective communication strategies. As a result, I can adapt my English to different contexts to ensure clarity and understanding.
I also hold a master’s degree in organisational management. My thesis focused on the limitations of knowledge creation on Wikipedia. Later, I began a PhD programme under the supervision of Professor Dariusz Jemielniak, where I intended to study leadership in open collaboration communities. Although I had to leave the programme due to personal life changes, it significantly deepened my understanding of leadership within open systems. | |
| আপনার পেশাদার পটভূমি, অভিজ্ঞতা, প্রোফাইল বর্ণনা করে (যেমন লিঙ্কডইন, স্টাফ পেজ, ইত্যাদি) এমন যে কোন প্রাসঙ্গিক লিঙ্ক যোগ করুন। | https://www.wikidata.org/wiki/Q67171862 | |
| ঐচ্ছিক প্রশ্ন - নেতৃত্বের অভিজ্ঞতা | ||
| এই প্রশ্নগুলি ঐচ্ছিক। আপনার আবেদনের মোট শব্দসীমার মধ্যে উত্তরগুলি গণনা করা হবে। (মনে রাখবেন: এই তথ্য প্রদানের জন্য আপনার অন্য কোনও সুযোগ থাকবে না)। | ||
| অনুগ্রহ করে বর্ণনা করুন কিভাবে আপনি একাধিক সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে সাহায্য করেছেন (যেমন আপনার হোম উইকির বাইরের প্রকল্পে কাজ করে, অথবা একাধিক অধিভুক্তদের মধ্যে সহযোগিতার ওপর কাজ করে)। | As the programme lead for Wikimania 2024 in Katowice, I worked closely with individuals from many different communities, guided by two main principles. First, the event was designed to reflect the ownership of the event by the CEE community. To support this, each programme track included a representative from the region, helping to strengthen collaboration and give the CEE community a genuine sense of agency. Second, I assembled a diverse, international group to evaluate programme proposals – selecting individuals who were either highly recommended by trusted colleagues or who had expressed a strong interest in contributing – ensuring broad representation and a truly global perspective. | |
| উইকি বা উইকির বাইরে, এমন কোনও নীতিমালা তৈরি বা পরিবর্তন করতে আপনি সাহায্য করেছেন কিনা তা বর্ণনা করতে পারেন? এই অভিজ্ঞতা থেকে আপনি কি শিখেছেন? | In 2008, once I felt confident in my skills as an editor, I translated a series of policies from English Wikipedia, adapting them to better fit the Polish context. I then presented these translations to the community for discussion and approval. The policies chosen for translation were also selected based on community consultations. This experience convinced me that everyone affected by a policy should be involved in its creation.
I also drafted the initial version of AffCom’s conflict of interest policy. My professional translation work also includes the Polish version of Common Knowledge? – the first ethnographic study of Wikipedia – as well as books on AI, collaborative societies, and modern technology. | |
| আপনি কিভাবে মানুষকে তাদের কণ্ঠস্বর জোরদার করার ক্ষমতা দিতে সক্ষম হয়েছেন? | For the Wikimania 2024 programme, I appointed a head evaluator for each track. These evaluators reported directly to me and were responsible for gathering scores from their working groups, deciding which sessions should be prioritized for inclusion and which did not fit within the theme of “The Collaboration of the Open.” From the strong commitment shown by these working group leads, I concluded that having a sense of agency is very important for people who work toward a meaningful cause. | |
| সমস্যা সমাধানে, পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে বা লক্ষ্য অর্জনে, বিশেষ করে নেতৃত্ব বা ব্যবস্থাপনা স্তরে, কিভাবে আপনি অন্যদের নির্দেশনা দেওয়ার ক্ষমতা প্রদর্শন করেছেন তা বর্ণনা করতে পারেন? | I have completed a course in text-based mediation and participated in several excellent workshops led by experts within our Movement. These experiences have helped me improve my active listening skills, guide people toward decisions while remaining neutral, and effectively moderate discussions. The trainings have proven valuable in many situations, including small, subtle ones. | |
| ঐচ্ছিক প্রশ্ন - কৌশলগত চিন্তাভাবনা | ||
| এই প্রশ্নগুলি ঐচ্ছিক। উত্তরগুলি আপনার আবেদনের মোট শব্দসীমার মধ্যে গণনা করা হবে। (মনে রাখবেন: এই তথ্য প্রদানের জন্য আপনার অন্য কোনও সুযোগ থাকবে না)। | ||
| কোনও প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনায় অংশগ্রহণ বা নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা বর্ণনা করুন। আপনার কাজ কিভাবে প্রতিষ্ঠানের জন্য সঠিক পথ বেছে নেওয়ার ক্ষেত্রে অবদান রেখেছে? | In 2019, the Wikimedia Polska board, with support from an external auditor and a candidate for the chapter’s first Executive Director, developed the chapter’s first Strategy Document. This took place during a focused retreat outside the city, away from distractions, where we worked intensively to determine where the chapter should direct its resources and efforts. I was actively involved throughout the process, always considering the best ways to help Wikimedia Polska grow toward the goals that emerged from our shared discussions and previous initiatives, such as the organisational audit. | |
| যাচাইকরণ | উইকিমিডিয়া ফাউন্ডেশনের কর্মচারী কর্তৃক পরিচয় যাচাইকরণ এবং নির্বাচন কমিটি কর্তৃক যোগ্যতা যাচাইকরণ সম্পন্ন হয়েছে। | |
| যোগ্যতা: |
সনাক্তকরণ: কর্তৃক যাচাইকৃত: – NahidSultan (WMF) (talk) 04:58, 16 July 2025 (UTC) | |
