উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচন/২০২৫/সংক্ষিপ্ত তালিকা প্রক্রিয়া
২০২৫ সালের নির্বাচনে দুটি আসন উন্মুক্ত থাকবে। নির্বাচন কমিটি এবং ট্রাস্টি বোর্ড নির্ধারণ করেছে যে প্রার্থী সংখ্যা ১০ জন হলে ভোটারদের পর্যালোচনার জন্য তা যুক্তিসঙ্গত সংখ্যা হবে। নির্বাচন কমিটি কর্তৃক নির্ধারিত ১০ জনের বেশি যোগ্য প্রার্থী থাকলে একটি সংক্ষিপ্ত তালিকা প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। এই প্রক্রিয়ার লক্ষ্য হবে ৬ জন প্রার্থীকে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা এবং এই ৬ জন প্রার্থী কমিউনিটি ভোটিং পর্যায়ে অংশ নেবেন। ১০ জন বা তার কম প্রার্থী থাকলে, কোনও সংক্ষিপ্ত তালিকা প্রক্রিয়া হবে না।
বাছাই খসডা
যদি কোনও সংক্ষিপ্ত তালিকাভুক্তির প্রক্রিয়া হয়, তাহলে নিম্নলিখিত প্রক্রিয়াটি অনুসরণ করা হবে:
- প্রতিটি অধিভুক্ত সংস্থাকে ১ জন প্রতিনিধি মনোনীত করতে বলা হবে, যিনি সংক্ষিপ্ত তালিকাভুক্তির প্রক্রিয়ায় তাঁদের প্রতিনিধিত্ব করবেন। প্রতিনিধিটি সেই অ্যাফিলিয়েট বা অ্যাফিলিয়েটের প্রতিনিধিত্বকারী অফিসিয়াল ক্ষমতায় কর্মরত অন্য যে কারও জন্য স্বাভাবিক যোগাযোগের স্থান হতে পারেন। সহায়তা দল সমস্ত অধিভুক্ত সংস্থাদের কাছে তাদের প্রতিনিধির নাম জানাতে একটি বার্তা পাঠাবে।
- অধিভুক্ত প্রতিনিধিরা নির্বাচন কমিটি কর্তৃক নির্ধারিত ভোটদানের মাধ্যমে নির্বাচন কমিটি কর্তৃক যোগ্য সকল প্রার্থীর মধ্যে থেকে ৬ জন (ছয়) পর্যন্ত নির্বাচন করবেন। তাদের সিদ্ধান্ত বোর্ডের প্রয়োজনীয়তা এবং প্রার্থীদের জন্য পছন্দসই মানদণ্ডের সাথে সামঞ্জস্যের উপর ভিত্তি করে হওয়া উচিত।
নির্বাচন কমিটি জরিপের লিঙ্কটি ইমেলের মাধ্যমে ১৫ জুলাই ২০২৫ দিয়ে চিহ্নিত প্রতিনিধির কাছে পাঠাবে। সংক্ষিপ্ত তালিকাভুক্তির প্রক্রিয়াটি ১৫ জুলাই ২০২৫-এর ০০:০১ ইউটিসি-তে শুরু হয়ে ২৮ জুলাই ২০২৫-এর ২৩:৫৯ ইউটিসি পর্যন্ত চলবে।
জরিপে নিম্নলিখিত প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হবে:
- প্রতিনিধির নাম বা ব্যবহারকারী নাম
- অনুগ্রহ করে সর্বাধিক ৬ জন প্রার্থী নির্বাচন করুন যাদের আপনার অ্যাফিলিয়েট মনে করেছে বোর্ডের প্রয়োজনীয়তা এবং পছন্দসই মানদণ্ডের সাথে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ বলে।
- দ্রষ্টব্য: সকল যোগ্য প্রার্থীর একটি তালিকা থাকবে এবং অ্যাফিলিয়েট প্রতিনিধি সর্বোচ্চ ৬ জন প্রার্থী নির্বাচন করতে পারবেন; এই প্রার্থীদের স্থান দেওয়া হয়নি
- এই নির্বাচনের জন্য অনুগ্রহ করে অ্যাফিলিয়েটের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার নথি শেয়ার করুন।
- মন্তব্য করুন (যদি এই ফর্মের আওতাভুক্ত হয়নি এমন কিছু থাকে)
স্বচ্ছতার প্রতিশ্রুতি এবং সম্প্রদায়ের ভোটের অনুপযুক্ত প্রভাব বিবেচনায় নিয়ে এবং ভারসাম্য বজায় রাখতে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রক্রিয়াটির ফলাফল নীচে বর্ণিত পদ্ধতিতে ঘোষণা করা হবে:
- সংক্ষিপ্ত তালিকা প্রক্রিয়া শেষ হওয়ার পর, সর্বাধিক ভোট পাওয়া ৬ জন প্রার্থীকে নির্বাচন কমিটি ঘোষণা করবে, তবে প্রকাশ্যে তাঁদের স্থান উল্লেখ করা হবেনা।
- কমিউনিটি ভোটের পরে, সংক্ষিপ্ত তালিকা প্রক্রিয়ায় কতগুলি অনুমোদিত সংস্থা অংশ নিয়েছিল এবং তারা কোন প্রার্থীকে ভোট দিয়েছিল সে সম্পর্কে তথ্য প্রকাশ্যে ভাগ করা হবে।
Shortlisted candidates
The shortlisting process concluded on 28 July 2025. These candidates proceeded to the candidate review process:
- Bobby Shabangu (Bobbyshabangu (talk • meta edits • global user summary • CA))
- James Alexander (Jamesofur (talk • meta edits • global user summary • CA))
- Lane Rasberry (Bluerasberry (talk • meta edits • global user summary • CA))
- Michał Buczyński (Aegis Maelstrom (talk • meta edits • global user summary • CA))
- Ravan J Al-Taie (Ravan (talk • meta edits • global user summary • CA))
- Wojciech Pędzich (Wojciech Pędzich (talk • meta edits • global user summary • CA))
