Jump to content

উইকিপিডিয়া ২৫

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Wikipedia 25 and the translation is 97% complete.
Outdated translations are marked like this.

উদযাপনী সরঞ্জাম

ভিজ্যুয়াল ও সামাজিক যোগাযোগমাধ্যমের উপকরণ; মূল বার্তা ও সংবাদমাধ্যমের সংস্থান

অনুদান

WP25 অনুদানের জন্য আবেদন করুন

ইভেন্ট

আপনার অঞ্চলে একটি ইভেন্ট তৈরি করুন বা খুঁজে নিন


শুভ জন্মদিন, উইকিপিডিয়া!

উইকিপিডিয়ার বৈশ্বিক ভার্চুয়াল জন্মদিনের অনুষ্ঠানটি ইউটিউবে পুনরায় দেখা যাবে। শীঘ্রই এটি উইকিমিডিয়া কমন্সেও উপলভ্য হবে।

১৫ জানুয়ারি ২০২৬-এ উইকিপিডিয়া ২৫ বছরে পদার্পণ করে

এই উইকিপিডিয়া ২৫ মেটা-উইকি পাতাটি বৈশ্বিক উইকিমিডিয়া আন্দোলনের জন্য একটি কাঠামো যা উইকিপিডিয়ার ২৫তম বার্ষিকী উপলক্ষে সমন্বয় সাধন করে। এই উদযাপন ২০২৬ সাল জুড়ে চলবে। আমরা জ্ঞান, মানবতা এবং সহযোগিতার ২৫ বছর সর্বোত্তমভাবে উদযাপন করছি। একসাথে এবং একটু একটু করে, আমরা সমস্ত মানব জ্ঞানের সমষ্টি তৈরি করি।

উইকিপিডিয়ার ২৫তম বার্ষিকী উদ্‌যাপনকে সামনে রেখে—অনুষ্ঠানের আগে, চলাকালীন ও পরে—পরিকল্পনা, প্রচার ও অভিজ্ঞতা ভাগ করে নিতে সহায়ক এসব উপকরণ অন্বেষণ করুন:

জড়িত হোন

পদ্ধতি

২৫তম জন্মদিন উদ্‌যাপনের সামগ্রিক পদ্ধতি সম্পর্কে জানার জন্য নিচে দেওয়া কয়েকটি সাধারণ বিষয় দেখুন:

  • পাঁচ বছর আগে উইকিপিডিয়ার ২০তম জন্মদিন উদ্‌যাপনের অভিজ্ঞতা থেকে আমরা জানি, এই উদ্‌যাপন এমন একটি সময় যখন সারা বিশ্বের দৃষ্টি আমাদের দিকে নিবদ্ধ থাকে। আমাদের লক্ষ্য হলো এই গুরুত্বপূর্ণ মুহূর্তটিকে পুঁজি করে আমাদের মূল বার্তা ও কর্মের আহ্বানসহ বৃহত্তর জনসাধারণের কাছে পৌঁছানো। ২৫তম জন্মদিনের এই উদ্‌যাপনটি প্রভাব ও ইতিবাচক অনুভূতিতে ভরপুর একটি বিশেষ মুহূর্ত।
  • আনুষ্ঠানিক জন্মতারিখ ১৫ জানুয়ারি ২০২৬ হলেও, এই উদ্‌যাপনের পরিসর ও স্থায়িত্ব আরও অনেক দীর্ঘ হবে। ২০২৫ সালের নভেম্বর থেকেই আমরা জন্মদিনকে ঘিরে আগ্রহ ও উত্তেজনা তৈরি করতে শুরু করব। প্রধান যোগাযোগ প্রচারণা শুরু হবে ২০২৬ সালের জানুয়ারিতে; একই সময়ে উইকিম্যানিয়া প্যারিসে আমরা এটিকে একটি আন্দোলন হিসেবে সরাসরি উপস্থিতিতে উদ্‌যাপন করব। পাশাপাশি, আন্দোলন ও অংশীদারদের বিভিন্ন কার্যক্রম ও অনুষ্ঠান ২০২৬ সালের পুরো ক্যালেন্ডার বছর জুড়ে অনুষ্ঠিত হবে।
  • ২৫তম জন্মদিনের এই উদ্‌যাপনটি ইংরেজি উইকিপিডিয়াকে কেন্দ্র করে নয়। এটি উইকিপিডিয়া নামক অবধারণাটির জন্ম নেওয়ার উদ্‌যাপন — একটি এমন সৃষ্টির, যা সময়ের সাথে বিকশিত হয়ে আজ ৩০০টিরও বেশি ভাষায় বিস্তৃত হয়েছে

আমরা আশা করি বিশ্বের যত বেশি সম্ভব দেশের মানুষ উইকিপিডিয়ার ২৫তম জন্মদিন উদ্‌যাপনে অংশ নেবেন। এই লক্ষ্যকে সামনে রেখে, ২৫তম জন্মদিনের উদ্‌যাপনকে ঘিরে বিদ্যমান "জ্ঞানই মানবিক" ভাবনাটিকে ভিত্তি করে একটি বৈশ্বিক প্রচারণা পরিচালিত হবে।