বাংলার প্রেমে উইকি
Appearance
| প্রধান পাতা | চিত্রশালা | দল | প্রতিবেদন | সংবাদ |
বাংলার প্রেমে উইকি

বাংলার প্রেমে উইকি বা উইকি লাভস বাংলা হলো বাংলা উইকিমৈত্রী আয়োজিত বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ঘিরে একটি বার্ষিক আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা। বাংলা উইকিমৈত্রীর বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ কর্মসূচীর অংশ হিসেবে প্রতি বছর ভিন্ন-ভিন্ন বিষয়ের উপরে এই আলোকচিত্র প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আলোকচিত্রীরা বিশ্বব্যাপী বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে চিত্রিত করে এমন ছবি তোলে, সেগুলো উইকিমিডিয়া কমন্সে আপলোড করে, যাতে সেগুলি উইকিপিডিয়া এবং অন্যত্র ব্যবহার করা যেতে পারে। বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বব্যাপী জনসাধারণের কাছে তুলে ধরাই এর লক্ষ্য। বিশ্বব্যাপী উইকিমিডিয়া সম্প্রদায়ের দ্বারা সংগঠিত এই আয়োজন প্রতি বছরের মার্চে অনুষ্ঠিত হয়।
সংস্করণ
- বাংলার প্রেমে উইকি ২০২৪, ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত বাংলা খাবার বিষয়ক একটি আলোকচিত্র প্রতিযোগিতা।
- Wiki Loves Bangla 2025, the contest in March 2025 with the theme Birds of Bengal.
আয়োজক
অধিভুক্তি