স্টুয়ার্ড ক্লার্ক
স্টুয়ার্ড ক্লার্ক স্বেচ্ছাসেবকদের একটি দল, যারা বৈশ্বিক প্রক্সি বাধাদান দ্বারা প্রভাবিত ব্যবহারকারীদের ইমেইলের উত্তর প্রদান ও প্রক্রিয়াকরণের মাধ্যমে স্টুয়ার্ডদের সহায়তা করে।
ভূমিকা এবং দায়িত্বসমূহ
স্টুয়ার্ড ক্লার্করা নিম্নোক্ত দায়িত্বসমূহ পালনের মাধ্যমে স্টুয়ার্ডদের সহায়তা করেন:
- ভিআরটি বৈশ্বিক প্রক্সি বাধাদানের জন্য নিবেদিত ইমেইল টিকিটের প্রতিক্রিয়া জানানো। প্রক্সি ইমেইল ঠিকানায় পাঠানোর আগে প্রতিটি টিকিট একজন স্টুয়ার্ড দ্বারা পর্যালোচনা করা আবশ্যক। বিদ্যমান নীতিমালা এবং স্টুয়ার্ডদের নির্দেশনার উপর ভিত্তি করে, ক্লার্করা টিকিট প্রক্রিয়াকরণে সহায়তা করেন এবং ব্যবহারকারীদের সম্পাদনা চালিয়ে যাওয়ার জন্য উপলব্ধ বিকল্পগুলি সম্পর্কে পরামর্শ দেন।
- স্টুয়ার্ড অনুরোধ/বৈশ্বিক অনুমতি-এ বৈশ্বিক আইপি বাধামুক্ত অনুরোধসমূহে ক্লার্কিং করা।
ক্লার্কগন:
- সক্রিয় থাকতে হবে এবং অন-উইকি নীতি ও স্টুয়ার্ড নির্দেশিকা মেনে চলতে হবে
- প্রক্সির মূল বিষয়গুলো (প্রকার, ব্যবহার, সনাক্তকরণ, ইত্যাদি) সম্পর্কে দৃঢ় ধারণা থাকতে হবে।
- ক্লার্ক হিসেবে তাদের ক্ষমতা অনুযায়ী অন-উইকি পদক্ষেপ নেওয়ার ক্ষমতা নেই
- নিজেদের স্টুয়ার্ড হিসেবে প্রকাশ করা যাবে না
- সংশ্লিষ্ট পক্ষকে শুধুমাত্র তাদের প্রভাবিত বৈশ্বিক প্রক্সি বাধাদান সম্পর্কিত বহির্গামী প্রতিক্রিয়া প্রদান করা
- স্টুয়ার্ড এবং অন্যান্য ক্লার্কদের সাথে নিরাপদে এবং গোপনীয়ভাবে যোগাযোগ করার একটি উপায় সরবরাহ করা
- প্রক্সি ইমেইলে তারা যে টিকিট দেখেছে সে সম্পর্কিত বিশদ বিবরণ এমন কোনও ব্যক্তির সাথে ভাগ করবেন না যিনি কোনও স্টুয়ার্ড বা স্টুয়ার্ড ক্লার্ক নন
- সকল প্রাসঙ্গিক স্থানীয় নীতিগুলো পর্যবেক্ষণ ও অনুসরণ করা
বর্তমান ক্লার্ক
- DreamRimmer (talk · contribs)
- LuciferianThomas (talk · contribs)
- SCP-2000 (talk · contribs)
- Tanbiruzzaman (talk · contribs)
প্রাক্তন ক্লার্ক
প্রকল্প সমন্বয়
প্রকল্প সমন্বয়কারীরা যোগ দেওয়া ক্লার্কদের প্রশিক্ষণ এবং নীতি মেনে চলা নিশ্চিত করার জন্য দায়বদ্ধ। স্টুয়ার্ডরা প্রয়োজনের ভিত্তিতে অতিরিক্ত প্রকল্প সমন্বয়কারী হিসাবে কর্মসূচিতে সহায়তা করার জন্য স্বেচ্ছাসেবক হতে পারে। বর্তমান প্রকল্প সমন্বয়কারীরা হলেন:
প্রাক্তন সমন্বয়কারী
মেইলিং লিস্ট
দল সমন্বয়ের জন্য একটি গোপন মেইলিং লিস্ট বিদ্যমান (steward-clerks)। ক্লার্ক এবং বর্তমান স্টুয়ার্ডদের জন্য প্রবেশ উন্মুক্ত।
আবেদন
আবেদনকারীকে নিম্নলিখিত শর্তাবলী পূরণ করতে হবে:
- সকল উইকিমিডিয়া সম্প্রদায়ে গত ৬ থেকে ১২ মাস উল্লেখযোগ্য অবস্থানে থাকতে হবে
- এএনপিডিপি এবং ভিআরটি গোপনীয়তা চুক্তি স্বাক্ষর করতে হবে
- গত ৩-৬ মাস ধরে সক্রিয়
- পদক্ষেপযোগ্য উদ্বেগ (স্টুয়ার্ড অনুরোধ/বৈশ্বিক অথবা অন্যান্য স্টুয়ার্ড সম্পর্কিত স্থান) রিপোর্ট করার ক্ষেত্রে ইতিবাচক রেকর্ড থাকতে হবে এবং অভ্যন্তরীণভাবে স্টুয়ার্ডদের সাথে ভালো অবস্থানে থাকতে হবে।
- এই কার্যক্রম সম্পর্কে যোগাযোগ করতে অফ-উইকি যোগাযোগ পদ্ধতি ব্যবহার করতে ইচ্ছুক হতে হবে
আরও দেখুন
| এই পৃষ্ঠার বিষয়বস্তু ক্রিয়েটিভ কমন্স সিসি0 1.0 ইউনিভার্সাল পাবলিক ডোমেইন ডেডিকেশনের অধীনে উপলব্ধ।
নোট: আপনি যখন এই পৃষ্ঠাটি সম্পাদনা করেন, তখন আপনি সিসি0 এর অধীনে আপনার অবদান প্রকাশ করতে সম্মত হন। |