Jump to content

উইকি শিশুদের ভালোবাসে

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Wiki Loves Children and the translation is 100% complete.


নীড় ব্যবহারকারী দল নিউজলেটার ২০২১

ইতিহাস

ইউনিসেফের তথ্য অনুযায়ী, বিশ্বের অর্ধেকেরও বেশি শিশু প্রতি বছর চরম সহিংসতার শিকার হয়, যার মধ্যে ৬৪ শতাংশই ঘটে দক্ষিণ এশিয়ায়। এই সংকট কেবল প্রত্যক্ষ ভুক্তভোগীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং যারা এ ধরনের সহিংসতার সাক্ষী হয়, তাদের ওপরও এর সুদূরপ্রসারী প্রভাব পড়ে। ইউনিসেফ জোর দিয়ে বলছে যে, সহিংসতা দমনের সবচেয়ে কার্যকর কৌশল হলো এর প্রতিরোধ, আর এই প্রতিরোধের মূল ভিত্তি হলো ব্যাপক জনসচেতনতা।

বিশ্বজুড়ে উইকিমিডিয়া আন্দোলনের ব্যাপক বিস্তৃতি এবং একটি প্রধান শিক্ষামূলক উৎস হিসেবে এর অনন্য ভূমিকা থাকা সত্ত্বেও, শিশু নির্যাতন ও অবহেলার মতো সংবেদনশীল বিষয়ে আন্দোলনজুড়ে কোন সমন্বিত উদ্যোগের অভাব দীর্ঘকাল ধরেই পরিলক্ষিত হয়েছে। তথ্যের এই সংকটপূর্ণ শূন্যতা পূরণের সংকল্প নিয়ে আমরা সগৌরবে উপস্থাপন করছি উইকি শিশুদের ভালোবাসে উদ্যোগটি। যদিও এই যাত্রার সূচনা হয়েছিল বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের হাত ধরে, বর্তমানে এটি একটি আন্তর্জাতিক আন্দোলনে রূপান্তরিত হয়েছে। এর লক্ষ্য হলো—শিশুদের সুরক্ষা, আইনি অধিকার, স্বাস্থ্যসেবা এবং সামগ্রিক বিকাশ সংক্রান্ত তথ্যমূলক বিষয়বস্তু পদ্ধতিগতভাবে তৈরি ও সমৃদ্ধ করা। ২০২৫ সালে প্রকল্পটি বাস্তবায়নের এক নতুন ও তাৎপর্যপূর্ণ অধ্যায়ে পদার্পণ করে; যেখানে এটি বাংলা উইকিপিডিয়া ও বাংলা উইকিবই-এ নতুন আঙ্গিকে চালু হয়, যা বিশ্বব্যাপী সম্প্রসারণের একটি আদর্শ মডেল হিসেবে স্বীকৃত।

এই প্রচারণার অন্যতম প্রধান স্তম্ভ হলো উইকিবই–এর শিশুতোষ শাখা উইকিশৈশব-এর কৌশলগত পুনর্জাগরণ। আমাদের লক্ষ্য হলো বিভিন্ন ভাষায় এই প্ল্যাটফর্মটিকে একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও শিশুবান্ধব শিক্ষাকেন্দ্রে রূপান্তর করা। বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের অভিজ্ঞতাকে পুঁজি করে—যেখানে বর্তমানে প্ল্যাটফর্মটি সক্রিয়ভাবে পুনরুজ্জীবিত করা হচ্ছে—আমরা কোভিড-পরবর্তী বাস্তবতায় অনলাইন শিক্ষা ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের রূপকল্প বা ভিশন হলো উইকি শিশুদের ভালোবাসে উদ্যোগটিকে সমগ্র বৈশ্বিক উইকিমিডিয়া পরিমণ্ডলে ছড়িয়ে দেওয়া। এই কর্মপরিকল্পনাকে বিভিন্ন ভাষা ও আঞ্চলিক প্রেক্ষাপটে বিন্যস্ত করার মাধ্যমে আমরা উইকিমিডিয়া প্রকল্পগুলোকে বিশ্বজুড়ে শিশুদের জন্য আরও নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং অনুপ্রেরণাদায়ী একটি ডিজিটাল চত্বর হিসেবে গড়ে তুলতে চাই।

প্রচারণার অর্জনসমূহ

১,৫০০+
নিবন্ধ ও বই
২৫+
সক্রিয় ব্যবহারকারী
সংস্করণ
উইকিসমূহ


দল

দলপতি
সহ-নেতৃত্ব


যোগাযোগ

আপনার যদি কোনও পরামর্শ বা মত থাকে, তাহলে নির্দ্বিধায় @এখানে ইমেইল করার মাধ্যমে অথবা মেটা-উইকির আলাপ পাতায় আলোচনায় অংশ নিয়ে উইকি শিশুদের ভালোবাসে-এর আয়োজনকদের তা জানাতে পারেন। ভুল বোঝাবুঝি এড়াতে অনুগ্রহ করে আমাদের সঙ্গে ইংরেজি বা বাংলা ভাষায় যোগাযোগ করুন।