ব্যুরোক্র্যাট
| আইনি ও নিরাপত্তাজনিত কারণে উইকিমিডিয়া ফাউন্ডেশন এই অধিকারের জন্য দুই-ধাপের প্রমাণীকরণ সক্রিয় করা বাধ্যতামূলক করেছে। |
উইকিমিডিয়া প্রকল্পে, একজন ব্যুরোক্র্যাট হচ্ছে সেই ব্যবহার কারী যার প্রযুক্তিগত সক্ষমতা রয়েছেঃ
- অন্য ব্যবহারকারীদের প্রশাসক বা ব্যুরোক্র্যাট হিসেবে পদোন্নতি প্রদান;
- কোনো ব্যবহারকারীর বট ফ্ল্যাগ প্রদান বা প্রত্যাহার;
- ইন্টারফেস-প্রশাসক গ্রুপে ব্যবহারকারী যুক্ত করা বা সেখান থেকে সরিয়ে দেওয়া;
- স্থানীয় ঐকমত্যের ভিত্তিতে তৈরি বিভিন্ন লোকাল গ্রুপ (যেমন: অ্যাকাউন্ট ক্রিয়েটর, ডিলিটার ইত্যাদি) থেকে ব্যবহারকারী যুক্ত করা বা বাদ দেওয়া;
- নিচে তালিকাভুক্ত নির্দিষ্ট কিছু প্রকল্পে কোনো ব্যবহারকারীর প্রশাসক বা ব্যুরোক্র্যাট ফ্ল্যাগ সরিয়ে নেওয়া।
স্টুয়ার্ডগণ সেই সব উইকিতে এই ভূমিকাগুলো পালন করেন যেখানে কোনো ব্যুরোক্র্যাট নেই। এ ক্ষেত্রে তারা অনুমতির জন্য অনুরোধ পাতাটি ব্যবহার করেন। একটি ছোট সম্প্রদায়ের জন্য সাধারণত স্থানীয় ব্যুরোক্র্যাটের প্রয়োজন হয় না, কারণ স্টুয়ার্ডরাই সেই উইকির অল্প সংখ্যক অনুরোধ দ্রুত সম্পন্ন করতে পারেন। সাধারণত যতক্ষণ না পর্যন্ত সেখানে বেশ কয়েকজন স্থানীয় প্রশাসক তৈরি হচ্ছেন, ততক্ষণ এই পদের প্রয়োজনীয়তা দেখা দেয় না। অন্যান্য পদগুলোর ক্ষেত্রে বৈশ্বিক নীতিমালা প্রযোজ্য হতে পারে, যেমন— চেকইউজার নীতিমালা এবং ওভারসাইট নীতিমালা, যা কোনো সম্প্রদায়ের জন্য সর্বনিম্ন প্রয়োজনীয়তাগুলো নির্ধারণ করে দেয়। মিডিয়াউইকি সফটওয়্যারের ডিফল্ট কনফিগারেশন অনুযায়ী, যেসব ব্যুরোক্র্যাটের Special:UserRights ব্যবহারের অনুমতি আছে, তারা সব ধরনের ইউজার গ্রুপে ব্যবহারকারী যুক্ত করতে বা সরিয়ে দিতে পারেন। তবে উইকিমিডিয়া প্রকল্পগুলোতে কেবলমাত্র স্টুয়ার্ডদের Special:UserRights-এ পূর্ণ প্রবেশাধিকার বা অ্যাক্সেস রয়েছে; যেখানে ব্যুরোক্র্যাটরা শুধুমাত্র নির্দিষ্ট কিছু অধিকার যুক্ত বা অপসারণ করতে পারেন।
== ব্যবহারকারী এবং বটদের পদোন্নতি ==
আপনি যদি একজন ব্যুরোক্র্যাট হন এবং অন্য কোনো ব্যবহারকারীকে প্রশাসক, ব্যুরোক্র্যাট বা বটের অ্যাক্সেস (অথবা অন্য কোনো অ্যাক্সেস) দিতে বা সরিয়ে নিতে চান, তবে আপনি যে উইকির ব্যুরোক্র্যাট সেখানে Special:UserRights পাতায় যান। বিশেষ পাতাসমূহের তালিকায় এই পাতার একটি লিঙ্ক দেওয়া আছে।
আপনি নিচের ফর্মটি দেখতে পাবেনঃ
বক্সে ব্যবহারকারীর নাম লিখুন এবং পরিবর্তনের একটি কারণ উল্লেখ করুন। সংশ্লিষ্ট বক্সগুলোতে টিক চিহ্ন দিয়ে বা টিক সরিয়ে ব্যবহারকারীকে আপনি যে অধিকারগুলো দিতে বা সরিয়ে নিতে চান তা নির্বাচন করুন। মনে রাখবেন, যদি কোনো ইউজার গ্রুপের পাশে একটি তারকা চিহ্ন (*) থাকে, তবে আপনি নিজে সেটি সরাতে পারবেন না। কাজ শেষ হয়ে গেলে, Save user groups বোতামটি চাপুন।
ব্যবহারকারী তাৎক্ষণিকভাবে তার নতুন অ্যাক্সেস বা অধিকার পেয়ে যাবেন এবং এই পরিবর্তনের বিষয়টি ব্যবহারকারী অধিকার লগে লিপিবদ্ধ হয়ে যাবে।
যদি আপনি ভুলবশত এমন কোনো অ্যাক্সেস লেভেল বা অধিকার দিয়ে ফেলেন যা নিজে সরাতে পারছেন না, তবে দ্রুত একজন স্টুয়ার্ডের সাথে যোগাযোগ করুন।
Removing access
নিচে সেই পাবলিক উইকিগুলোর তালিকা দেওয়া হলো যেখানে ব্যুরোক্র্যাটরা সিসপ এবং/বা ব্যুরোক্র্যাট অ্যাক্সেস সরিয়ে নিতে পারেন। সাধারণত এই অপসারণের কাজগুলো স্টুয়ার্ডদের করতে হয়। তবে সব প্রাইভেট বা ফিশবোল উইকিতে ব্যুরোক্র্যাটরা প্রশাসক এবং ব্যুরোক্র্যাট—উভয় ফ্ল্যাগই সরিয়ে নেওয়ার ক্ষমতা রাখেন।
| both administrator and bureaucrat flags | |||
|---|---|---|---|
| উইকি | বাগ | Fixed on | টীকাসমূহ |
| se chapter wiki | bug 14665 | 2008-07-05 | It looks like this was set inadvertently, but the Swedish chapter board wishes to keep this configuration. |
| fi.wikipedia | No bug | 2009-03-04 | Originally very likely to have been set inadvertently in March 2009. |
| bug 42114 | 2013-01-04 | Local consensus reached (see bugs 42114 and 42105, and this summary). | |
| fi chapter wiki | bug 25668 | 2010-10-27 | |
| br.wikimedia | টাস্ক T65345 | 2014-04-17 | consensus |
| hu.wikipedia | bug 72055 | 2014-10-16 | |
| pt.wikipedia | bug T107661 | 2015-08-11 | Local consensus |
| co.wikimedia | task T300779 | 2022-02-02 | Non-fishbowl chapter wiki. |
| শুধুমাত্র প্রশাসক ফ্ল্যাগ | |||
| test.wiki | |||
| wikitech | |||
| en.wiktionary | No bug | Per a community vote and bug 42113, enwiktionary bureaucrats lost the power to remove the bureaucrat right (which was apparently never asked for). | |
| simple.wikipedia | T22271 | 2009-09-24 | Community consensus |
| simple.wiktionary | T24522 | 2010-02-22 | |
| outreach.wiki | bug 23118 | 2010-04-09 | Ability to remove bureaucrat flag was removed in phab:T214133. |
| en.wikipedia | bug 18390 | 2011-08-11 | Community consensus |
| ru.wikipedia | bug 30307 | 2011-08-11 | Community consensus |
| ba.wikipedia | bug 33769 | 2012-01-17 | Community consensus |
| fr.wikipedia | bug 35258 | 2012-04-12 | Community consensus |
| en.wikivoyage | bug 43851 | 2013-01-17 | Community consensus |
| test2.wiki | T131037 | 2016-04-04 | |
| fa.wikipedia | T140810 | 2016-07-20 | Community consensus |
| nyc.wikimedia | টাস্ক T226591 | 2019-06-26 | Wikimedia New York City Chapter wiki. |
| bd.wikimedia | টাস্ক T251078 | 2020-04-28 | Wikimedia Bangladesh chapter wiki |
| commons | টাস্ক T261481 | 2020-10-06 | Community consensus |
| de.wikipedia | টাস্ক T331921 | 2023-04-20 | Community consensus |
| foundationwiki | টাস্ক T370097 | 2024-07-18 | Wikimedia Foundation managed wiki |
| wikidata | টাস্ক T379635 | 2024-11-14 | Community consensus |
| pl.wikipedia | টাস্ক T389829 | 2025-03-24 | Community consensus |
| it.wikipedia | টাস্ক T394752 | 2025-05-29 | Community consensus |
| sv.wikipedia | টাস্ক T425806 | 2026-05-12 | Community consensus |
- যেসব উইকিতে ব্যুরোক্র্যাটদের আগে অধিকার বা অ্যাক্সেস সরিয়ে নেওয়ার ক্ষমতা ছিল
| both administrator and bureaucrat flags | |||
|---|---|---|---|
| উইকি | বাগ | Fixed on | টীকাসমূহ |
| Removed per phab:T106291. | |||
| Wiki closed, reset to default. | |||
| শুধুমাত্র প্রশাসক ফ্ল্যাগ | |||
| Wiki was closed. | |||
| Wiki was redirected. | |||
| Removed per টাস্ক T214765. | |||