Jump to content

বৈশ্বিক রোলব্যাক

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Global rollback and the translation is 97% complete.
Outdated translations are marked like this.
এই পাতাটি বৈশ্বিক রোলব্যাক অধিকার এবং "বৈশ্বিক রোলব্যাকার" ব্যবহারকারী দলে সংযুক্ত অন্যান্য অধিকারগুলির ব্যবহার এবং নির্দেশিকা হিসাবে ব্যবহৃত হয়।

বৈশ্বিক রোলব্যাকার একটি ব্যবহারকারী দল যা স্টুয়ার্ডরা বিশ্বস্ত ব্যবহারকারীদের প্রদান করতে পারেন, এই দলের সদস্যরা সমস্ত উইকিমিডিয়া প্রকল্পজুড়ে সহজেই রোলব্যাকের মাধ্যমে ধ্বংসপ্রবণ জাতীয় সম্পাদনা বাতিল করতে পারে।

বিবেচনার জন্য, ব্যবহারকারীদের অবশ্যই ক্রস-উইকিতে পাল্টা ধ্বংসাত্মক বা স্প্যাম-বিরোধী ক্রিয়াকলাপে (উদাহরণস্বরূপ, ছোট উইকি নজরদারি দলের সক্রিয় সদস্য হিসাবে) সক্রিয় থাকতে হবে এবং বহু-উইকিতে পুনর্বহালের ভারী ব্যবহার করতে হবে। তারা এই প্রমাণগুলি ব্যবহার করে স্টুয়ার্ড অনুরোধ/বৈশ্বিক অনুমতি'এ বৈশ্বিক রোলব্যাকের জন্য আবেদন করতে পারেন। বিদ্যমান বৈশ্বিক প্রশাসকরা যেকোনো স্টুয়ার্ডের কাছে অনুরোধের মাধ্যমে এটি পেতে পারেন।

বৈশ্বিক রোলব্যাকার যারা সর্বশেষ ২ বছর কোন উইকিমিডিয়া প্রকল্পে অবদান রাখেনি, নিস্ক্রিয়তার জন্য তাদের অধিকার অপসারণ করা হবে।

নির্দেশাবলী

রোলব্যাকের ব্যবহার, এবং এই দলের জন্য পরবর্তী অনুমতিগুলো, প্রাথমিকভাবে বিদ্যমান স্থানীয় নীতি দ্বারা পরিচালিত হয়।

বৈশ্বিক রোলব্যাকাররা বিদ্যমান স্থানীয় নীতিগুলির সাথে পরিচিত এবং অনুগত হবে বলে আশা করা যায়। বৈশ্বিক অধিকার নীতি অনুযায়ী, বৈশ্বিক ব্যবহারকারী অধিকারের যে কোনও অপব্যবহারের ফলে অবিলম্বে সেই অধিকার অপসারণ করা হবে।

সাধারণত, রোলব্যাক বৈশিষ্ট্যটি এক ক্লিকে ব্যবহারকারী থেকে একটি নির্দিষ্ট পৃষ্ঠায় সর্বশেষ পরিবর্তন হিসেবে ফিরিয়ে দেয়। এই সরঞ্জামটি মূলত ক্ষতিকারক সম্পাদনাগুলির প্রতিবিমুখতা সরল করার জন্য বিদ্যমান। যদিও এটি তাত্ত্বিকভাবে যে কোনও পরিবর্তন ফিরিয়ে আনতে ব্যবহার করা যেতে পারে, এটি প্রায়শই প্রভাবিত ব্যবহারকারীর কাছে উত্তেজক হয়, যদিও এটি একটি বৈধ পরিবর্তনই রোলব্যাক করতে ব্যবহৃত হয়। ব্যবহারকারীদের বৈধ বা সন্দেহজনক সম্পাদনাগুলি ফিরিয়ে আনা এড়ানো উচিত যদি সম্ভব হয়, এবং রোলব্যাক বৈশিষ্ট্যটি কখনই প্রত্যাবর্তন যুদ্ধে বা সম্পাদনা যুদ্ধে ব্যবহার করা উচিত নয়।

অধিকার

বৈশ্বিক-রোলব্যাকার বৈশ্বিক দলে বর্তমানে অন্তর্ভুক্ত ব্যবহারকারী অধিকার
অধিকার বিবরণ টীকা
abusefilter-log অপব্যবহার লগ দেখা সাধারণত স্বয়ংনিশ্চিতকৃত ব্যবহারকারী দলের অংশ বা সকল ব্যবহারকারীকে প্রদান করা হয়ে থাকে
abusefilter-view অপব্যবহার ছাঁকনি দেখুন
autoconfirmed অর্ধ-সুরক্ষিত পাতা সম্পাদনা
editsemiprotected পাতা সম্পাদনা সুরক্ষিত রয়েছে, "semi protected"
move পাতা সরান
movestable পর্যবেক্ষণকৃত সংস্করণসহ পাতা স্থানান্তর
skipcaptcha ক্যাপচাতে না গিয়ে ক্যাপচা ট্রিগারিং এর কাজ করুন
abusefilter-access-protected-vars View and create filters that use protected variables বিদ্যমান স্থানীয় নীতিমালা দ্বারা পরিচালিত, অন্যথায় প্রশাসক ব্যবহারকারী দলের অংশ।
abusefilter-log-detail অপব্যবহার লগটি বিস্তারিতভাবে দেখাও
১০ autopatrol কারো নিজের সম্পাদনা স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষিত হিসেবে চিহ্নিত হবে
১১ autoreviewrestore রোলব্যাকের ক্ষেত্রে স্বয়ংক্রিয় পর্যবেক্ষণ
১২ checkuser-temporary-account অস্থায়ী অ্যাকাউন্ট দ্বারা ব্যবহৃত আইপি ঠিকানাগুলি দেখা
১৩ ipinfo Retrieve information about IP addresses attached to revisions or log entries
১৪ ipinfo-view-full Access a full view of the IP information attached to revisions or log entries
১৫ patrolmarks সাম্প্রতিক পরিবর্তনের পরীক্ষিত চিহ্ন দেখাও
১৬ rollback একটি নির্দিষ্ট পাতার সর্বশেষ ব্যবহারকারীর সম্পদনা পূর্বাবস্থায় ফিরিয়ে আনুন
১৭ suppressredirect পাতা স্থানান্তরের সময় মূল পাতা থেকে পুনর্নির্দেশ তৈরী করছে না
১৮ checkuser-temporary-account-auto-reveal Automatically reveal IP addresses used by temporary accounts সাধারণত প্রশাসক ব্যবহারকারী দলের অংশ
১৯ markbotedits ফেরত আনা সম্পাদনাসমূহকে বট সম্পাদনা হিসেবে চিহ্নিত করে
২০ noratelimit রেট লিমিটের ভিত্তিতে পরিবর্তন হবে না

স্থানীয় নীতিমালা

বৈশ্বিক রোলব্যাকারদের তালিকা

আরও দেখুন