Jump to content

মেটা:প্রশাসক

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Meta:Administrators and the translation is 98% complete.
Outdated translations are marked like this.
সংক্ষিপ্ত:
WM:A
WM:ADMIN
এই পাতাটি মেটা প্রশাসকদের উপর তথ্য এবং প্রাসঙ্গিক নীতিমালাগুলি প্রদান করে।

মেটায় প্রশাসক হলেন এমন ব্যবহারকারী যাদের স্থানীয় (পাতা সুরক্ষিত এবং অসুরক্ষিত করা, পাতা মুছে ফেলা এবং পুনরুদ্ধার করা, ব্যবহারকারীদের বাধাদান এবং বাধা প্রত্যাহার করা ও বিভিন্ন ধরণের কাজ সম্পাদন করা) এবং বৈশ্বিক (শিরোনাম স্প্যাম কালো তালিকা সম্পাদনা করা, বৈশ্বিক অপব্যবহার ছাকনি পরিবর্তন করা, বৈশ্বিক গণ বার্তা পাঠানো এবং আরও অনেক কিছু) প্রভাব সহ কিছু বিশেষ কর্ম সম্পাদন করার প্রযুক্তিগত ক্ষমতা দেওয়া হয়েছে।

প্রশাসকত্বের আবেদনের জন্য নীতি

মেটায় প্রশাসকত্বের অনুরোধ করতে, আপনাকে অবশ্যই:

  • ক্রস-উইকি অভিজ্ঞতা প্রদর্শন করতে হবে (যেমন, মেটা ও "হোম" প্রকল্প ব্যতীত কমপক্ষে একটি প্রকল্পে কমপক্ষে দুই মাসের অংশগ্রহণকারী হতে হবে)।
  • মেটায় একটি ব্যবহারকারী পাতা থাকতে হবে।
  • একটি বৈধ যোগাযোগ ঠিকানা থাকতে হবে (হয় সেটিংসে নিশ্চিতকৃত ইমেইল ঠিকানা, অথবা ব্যবহারকারীর পাতায় একটি বৈধ ইমেইল ঠিকানা)।
  • মেটায় একজন সক্রিয় অবদানকারী হতে হবে (এটি বিষয়ভিত্তিক, বস্তুনিষ্ঠ পরিমাপ নয়; কোনও আনুষ্ঠানিক সম্পাদনাসীমা নেই)।
  • মেটার বহুভাষিক প্রকৃতি বিবেচনা করে আপনার ব্যবহারকারী পাতায় {{#babel}} যোগ করা বাঞ্ছনীয়।

প্রশাসকের জন্য অসৎ বিবেচিত মনোনয়ন সম্প্রদায় এবং প্রার্থী উভয়ের জন্যই হতাশাজনক হতে পারে। যে কোনও সফল প্রার্থীকে মেটা-র সঙ্গে পরিচিতির পাশাপাশি উইকিমিডিয়া সম্প্রদায়ের মধ্যে পর্যাপ্ত অভিজ্ঞতা প্রদর্শন করতে হবে। যদি কোনও প্রার্থী ইতিমধ্যেই স্থানীয় প্রশাসক বা উন্নত অনুমতিধারী না হন, অথবা বর্তমানে কোনও উইকিমিডিয়া বিষয়বস্তু প্রকল্পে অবরুদ্ধ থাকেন, তবে মেটায় প্রশাসকত্বের অনুরোধটি সফল হওয়ার সম্ভাবনা কম।

প্রশাসকত্বের আবেদন-এ অনুরোধ করা হয়, যেখানে সম্প্রদায়ের মতামত প্রকাশের জন্য কমপক্ষে এক সপ্তাহ সময় বরাদ্দ করা হয়। কমপক্ষে ৭৫% অংশগ্রহণকারীর অনুমোদন পেলেই প্রার্থীকে এখানে সিস্টেম অপারেটর হিসেবে নামকরণ করা হবে। সমস্ত সক্রিয় মেটা-উইকি সম্পাদক অংশগ্রহণ করতে পারবেন এবং প্রার্থীর উপর তাদের মতামত দিতে পারবেন। যদি আপনার কার্যকলাপ মেটার বাইরে হয়, কিন্তু আপনার যদি অন্যান্য উইকিমিডিয়া প্রকল্পে প্রার্থীর সাথে কাজ করার উপর ভিত্তি করে কোনও মতামত থাকে, প্রার্থীর পক্ষে বা বিপক্ষে, তাহলে আপনি এটি জমা দিতে পারেন।

যদি প্রার্থী একজন সিস্টেম অপারেটর হন, তাহলে তাদের প্রশাসক তালিকায় নিজের নাম যুক্ত করা উচিত এবং নিশ্চিত করা উচিত যে তাদের একটি বৈধ ব্যবহারকারীর নাম পাতা, কমপক্ষে একটি অন্য প্রকল্পের সংযোগ এবং বৈধ যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এই নিয়মগুলি মেনে না চললে প্রশাসকত্ব বাতিল করা হবে।

আরও দেখুন: https://xtools.wmflabs.org/ec/meta.wikimedia.org

বর্তমান প্রশাসকদের জন্য: Template:AdminWelcome -এ কিছু সহজ সংযোগ রয়েছে।

প্রশাসক হতে হলে, প্রশাসকত্বের আবেদন-এ একটি অনুরোধ করুন এবং সেখানে ও উপরে তালিকাভুক্ত আবশ্যিক শর্তগুলো পূরণ করুন।

নিয়মিত প্রশাসকরা একটি গোপন মেইলিং তালিকা metawiki-admins সাবস্ক্রাইব করতে পারবেন। আপনি যদি সাবস্ক্রাইব করতে চান, তাহলে আপনি মেইলিং তালিকার পাতায় নির্দেশাবলী পাবেন।

ব্যতিক্রম

কিছু লোকের জন্য মেটাতে সুরক্ষিত পাতাগুলোতে সম্পাদনার অনুমতি থাকা সহায়ক (ভাষা ফাইল সম্পর্কিত)। এই ক্ষেত্রে, দুটি বিকল্প সম্ভব:

  • এই পাতাগুলোর অস্থায়ী সুরক্ষা প্রত্যাহার, যাতে ব্যবহারকারী সীমিত সময়ের জন্য নীরবে এগুলিতে কাজ করতে পারেন।
  • ব্যবহারকারীদের অস্থায়ী প্রশাসক হওয়া যাতে তারা সুরক্ষিত পাতাগুলো সম্পাদনা করতে পারেন। এই ক্ষেত্রে, কোনও প্রয়োজনীয়তা এবং অনুমোদন ছাড়াই প্রশাসকত্ব প্রদান করা হবে, তবে ব্যবহারকারী তাদের স্থানীয় প্রকল্পের প্রয়োজনীয়তার মধ্যে তাদের কার্যকলাপ সীমাবদ্ধ রাখার প্রতিশ্রুতি দেবেন। পছন্দসইভাবে, প্রশাসক অধিকার অস্থায়ী হবে।

সীমাবদ্ধ প্রশাসক

প্রশাসক অধিকার সীমিত বা সীমাবদ্ধ উপায়ে দেওয়া যেতে পারে। সীমাবদ্ধতা সময় এবং/অথবা লক্ষ্য নির্ধারণ করা যেতে পারে (উদাহরণস্বরূপ, একজন ব্যবহারকারীকে অনির্দিষ্ট সময়ের জন্য প্রযুক্তিগত কাজ সম্পাদন করতে বা নির্দিষ্ট সময়ের জন্য একটি নির্দিষ্ট কাজে সহায়তা করার জন্য সীমিত প্রশাসক অধিকার দেওয়া যেতে পারে, ইত্যাদি)। অন্যথায় অনুরোধ ও মঞ্জুর না করা হলে, সীমিত প্রশাসক অধিকারের এক মাসের মেয়াদ থাকবে, যার পরে অধিকারগুলি সরিয়ে ফেলা হবে। সীমিত প্রশাসকদের প্রযুক্তিগতভাবে নিয়মিত প্রশাসকদের মতো একই অধিকার দেওয়া হয়, তবে তাদের অনুমোদিত নয় এমন কাজের জন্য তাদের প্রশাসক সরঞ্জামগুলি ব্যবহার করা এড়ানো উচিত। এটি করা অবিলম্বে অপসারণের কারণ হতে পারে। সীমিত প্রশাসকদেরও নিয়মিত প্রশাসকদের থেকে আলাদা কার্যকলাপের প্রয়োজন হতে পারে।

প্রশাসকত্ব বাতিলের নীতি

নিষ্ক্রিয়তা

  1. যে ব্যবহারকারীরা অপসারণ তারিখের ঠিক আগে ছয় মাসে দশটিরও কম সম্পাদনা করেছেন (১ এপ্রিল বা ১ অক্টোবর) তাদের বিজ্ঞপ্তি ছাড়াই অপসারণ করা হয়।
  2. যে ব্যবহারকারীরা দশটির বেশি সম্পাদনা করেছেন কিন্তু একই সময়ের মধ্যে প্রশাসক সুবিধার প্রয়োজন এমন দশটিরও কম কাজ করেছেন তাদের এক সপ্তাহ দেওয়া হয় যাতে তারা ইঙ্গিত দিতে পারেন যদি তাদের অনুমতি ধরে রাখতে চান। এই বিভাগের ব্যবহারকারীদের প্রথম দিনেই অবহিত করতে হবে এবং কোনও প্রতিক্রিয়া না পেলে সপ্তম দিনে বিনা বিনা বিজ্ঞপ্তিতে প্রশাসকত্ব অপসারণ করা হবে।

আনুষ্ঠানিকভাবে প্রশাসকত্ব অপসারণ মেটা:প্রশাসক/অপসারণ (নিষ্ক্রিয়তা)'য় করা হয়। অপসারিত ব্যবহারকারীরা নিয়মিত উপায়ে পুনরায় আবেদন করতে পারবেন।

পরবর্তী আনুষ্ঠানিক প্রশাসক পর্যালোচনা অনুষ্ঠিত হবে: ১ এপ্রিল ২০২৬ (হালনাগাদ)

ব্যতিক্রম
নবনির্বাচিত প্রশাসকরা তাদের নির্বাচনের পর প্রথম মূল্যায়নের তারিখ থেকে অব্যাহতিপ্রাপ্ত। মূল্যায়নের মানদণ্ড কেবলমাত্র সেই ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রযোজ্য যারা পুরো ছয় মাসের মূল্যায়ন সময়ের জন্য প্রশাসক ছিলেন।

অপসারণ অনুরোধ

কোনও ব্যবহারকারীর প্রশাসকত্ব (অথবা অন্যান্য অনুমতি) অপসারণের জন্য প্রশাসকত্বের আবেদন-এ অনুরোধে করা যেতে পারে। অনুরোধকারী ব্যবহারকারীকে ব্যাখ্যা করতে হবে যে তিনি কেন অধিকার অপসারণের প্রস্তাব করছেন, নীতি লঙ্ঘন এবং/অথবা সরঞ্জামের অপব্যবহারের বিশদ বিবরণ (সম্ভবত পার্থক্য সহ) দিতে হবে। মানদণ্ড অনুযায়ী আলোচনার সময়কালের পরে একজন ব্যুরোক্র্যাট অপসারণের জন্য ঐক্যমত্য আছে কিনা তা নির্ধারণ করে অনুরোধটি বন্ধ করতে পারেন।

জরুরি অপসারণ

জরুরী পরিস্থিতিতে (যেমন ঝুঁকিপূর্ণ অ্যাকাউন্ট, ইচ্ছাকৃত ক্ষতি ইত্যাদি) যখন দ্রুত অপসারণের পরামর্শ দেওয়া হয়, প্রয়োজনের ভিত্তিতে যে কোনও সক্রিয় স্টুয়ার্ডের সাথে যোগাযোগ করুন।

প্রশাসকদের সংশ্লিষ্টতা

প্রশাসকদের এমন পরিস্থিতিতে তাদের সরঞ্জাম ব্যবহার করা এড়িয়ে চলা উচিত যেখানে তারা নিরপেক্ষ নাও হতে পারে। এই পরিস্থিতিতে এমন বিরোধে সরঞ্জাম ব্যবহার করা অন্তর্ভুক্ত যেখানে তারা সংশ্লিষ্ট পক্ষ। যদি প্রশাসক সন্দেহের মধ্যে থাকে, তাহলে প্রশাসককে মতামত জিজ্ঞাসা করতে, অথবা অন্য প্রশাসককে মেটা:প্রশাসক ও ব্যুরোক্র্যাটদের থেকে সাহায্যের অনুরোধ-এ নিয়ে যেতে বলার জন্য উৎসাহিত করা হয়।

প্রশাসকদের তালিকা

নিচের ব্যবহারকারীদের মেটায় সিস্টেম অপারেটর অধিকার রয়েছে। (প্রশাসক, ব্যুরোক্র্যাট, ব্যবহারকারী পরীক্ষক, অভারসাইটার এবং স্টুয়ার্ডদের স্বয়ংক্রিয়ভাবে তৈরি তালিকাও দেখুন।)

ব্যবহারকারী নাম কথিত ভাষা অন্যান্য অধিকার Sysop since
1234qwer1234qwer4 ru, de-4, en-2, la-1 steward 2021-05-04
A09 sl, en-3, de-1, la-1 steward 2025-03-12
Aafi ks, ur-5, en-3, hi-2-, ar-1 global-renamer 2025-09-03
Ajraddatz en, fr-2 checkuser, steward 2014-04-12
Amire80 ru, en-4, he-4, ca-3, it-2, eo-2, es-2, la-1, lt-1, am-1, ar-1 CN admin, global sysop 2011-10-09
Anthere fr, en-3 2005-01-09
AramilFeraxa pl, en-3, de-2 checkuser, steward 2024-04-21
Aqurs1 zh, yue, en-3, ja-1 global rollbacker, global sysop, global renamer, global abuse filter helper 2025-08-31
Barras de, en-4, fr-1 steward 2009-10-22
Base uk, ru-4, en-2 CN admin, interface admin, steward 2015-11-21
Beetstra en-? 2024-12-02
BRPever ne, en-4, hi-2, dty-2, hif-1 global rollbacker, global sysop 2022-06-20
Bsadowski1 en steward 2010-05-25
Ciell nl, en-3, de-2, fr-1, af-1 CN admin 2025-07-01
CptViraj gu, hi-4, en-3 global renamer, global rollbacker, global sysop 2020-12-02
Codename Noreste es, en-4 interface admin, abuse filter helper, global rollbacker 2025-09-08
Count Count de, en-4, la-1 steward 2024-04-03
Daniuu nl, en-4, fr-2, de-2 steward 2022-08-15
DerHexer de, en-3, grc-3, la-3, es-1 CN admin, oversighter, steward 2008-03-25
DreamRimmer hi-4, en-4, sa-2, tr-2 interface admin, global sysop, global renamer 2025-08-26
EggRoll97 en, es-1, fr-1 interface admin, global abuse filter helper, abuse filter maintainer 2025-08-24
Elton pt, en-2, es-1 oversighter, steward 2013-07-26
EPIC sv, en-4, de-1 checkuser, oversighter, steward 2024-03-31
Ferien en, de-3 global rollbacker 2023-06-20
Hasley es, en-3, ca-2, it-1, pt-1, gl-1 checkuser, interface admin 2020-02-17
Infinite0694 ja, en-3, de-3, fr-2, it-1 global rollbacker, global sysop, checkuser 2020-07-05
Johannnes89 de, en-4 CN admin, checkuser, steward 2022-10-13
Jianhui67 zh, en, ja-2, ms-2, nan-2 global rollbacker 2025-04-18
Kaganer ru, en-1 CN admin, interface admin 2017-08-16
KonstantinaG07 el, en-4, fr-2 oversighter, steward 2025-05-07
Krd de, en-3 2019-11-10
Leaderboard en, ml (speak), hi-1 global renamer, global abuse filter helper 2024-07-12
Lustiger seth de, en-3 2008-10-09
M/ it, en-3, fr-2 bureaucrat, interface admin, steward 2005-11-19
Martin Urbanec cs, en-3 CN admin, interface admin, steward, sysadmin 2019-09-23
Melos it, en-2, la-1 steward 2023-07-19
MF-Warburg de, en-3, fr-1, tet-1, la-1 bureaucrat, global rollbacker, global sysop 2012-11-08
Minorax en, zh, fr-1, ko-1, ms-1 checkuser, oversighter, global rollbacker, global sysop 2020-04-28
Mtarch11 it, en-1, fr-1, lij-2 checkuser, global rollbacker, global sysop 2023-01-30
MusikAnimal en, es-3 interface admin 2018-05-21
Mykola7 uk, en-2, pl-1, de-1 steward 2022-05-24
NDG de, en-3, ksh-2, la-1, fr-1 global rollbacker 2026-02-20
NguoiDungKhongDinhDanh vi, en-3 interface admin 2025-12-09
Pharos en, fr-1 CN admin 2015-04-01
Pppery en, es-2 interface admin 2024-04-28
SHB2000 en, fr-1 steward 2024-05-10
Shizhao zh, en-1, ru-1 2010-11-17
Sotiale ko, en-2, ja-1, bi-1, tpi-1, eo-1 bureaucrat, checkuser, oversighter, steward 2020-03-24
Steinsplitter de-4, en-2, it-2 CN admin, interface admin, global renamer 2016-03-04
Stryn fi, en-2, sv-1 steward 2014-09-12
Superpes15 it, en-2, fr-1, es-1, la-1 checkuser, global rollbacker, global sysop, global renamer 2022-12-14
Svartava hi, en-4, sa-2 global rollbacker, global sysop, global renamer 2025-03-08
Syunsyunminmin ja, en-3 global rollbacker, global sysop, global renamer 2023-09-15
Tanbiruzzaman bn, en-4 global rollbacker, global sysop, global renamer 2025-11-13
Tegel sv, en-3 steward 2011-09-12
Teles pt, en-3, es-2 steward 2026-01-10
TenWhile6 de, en-3 global rollbacker, global sysop, global renamer, global abuse filter helper 2024-09-20
Ternera en, es-2 interface admin, global rollbacker, global sysop 2025-03-11
TheSandDoctor en, fr-1 global renamer 2020-04-08
TunnelESON zh, en-3, fr-1, ko-1 2008-01-14
Uncitoyen tr, en-2, fr-2 global rollbacker, global renamer 2021-01-02
Veritas Sapientiae vi, en-3 interface admin, global rollbacker, global renamer 2025-04-16
Vermont en, ru-2, es-1 checkuser, CN admin, steward 2019-06-23
WhitePhosphorus zh, en-3, ja-1, lzh-1, wuu-1, yue-1 global rollbacker, global sysop 2021-03-22
Xaosflux en, es-1, de-1 bureaucrat, CN admin, interface admin, checkuser, oversighter, steward 2007-02-13
XXBlackburnXx nl, en-4, vls-3, de-1, fr-1, la-0.5 steward 2024-04-08
علاء ar, en-4 steward 2020-04-28
기나ㅏㄴ ko, en-2, zh-1 global rollbacker, global renamer, global abuse filter helper 2025-12-18

অস্থায়ী প্রশাসক বা সীমাবদ্ধ প্রশাসক

অস্থায়ী মেটা-উইকি প্রশাসক বা মেটা-উইকি সীমাবদ্ধ প্রশাসক
ব্যবহারকারী নাম অনুরোধের পাতা অনুমোদিত কর্ম অনুমোদনকারী মেয়াদ শেষ হওয়ার সময়
WMFOffice (talk · contribs) None  To mirror global blocks locally on meta Jalexander-WMF N/A
GVarnum-WMF (talk · contribs) None WMF Contractor work – Communications Jalexander-WMF N/A
Reedy (WMF) (talk · contribs) None Dashiki work Reedy (WMF) N/A
Milimetric (WMF) (talk · contribs) None Dashiki work Reedy (WMF) N/A
MusikBot II (talk · contribs) RfA Protecting high-risk templates and modules Matiia N/A (If the bot owner's admin right is removed, this bot's admin right will also be removed.)
SGrabarczuk (WMF) (talk · contribs) None WMF staff work NahidSultan (WMF) N/A
DSaroyan (WMF) (talk · contribs) None WMF staff work JSutherland (WMF)
NahidSultan (WMF)
2027-01-20
Abuse filter (talk · contribs) System user for the AbuseFilter extension N/A
MusikAnimal (WMF) (talk · contribs) None WMF staff work JSutherland (WMF) N/A
SWilson (WMF) (talk · contribs) None WMF staff work NahidSultan (WMF) & JSutherland (WMF) N/A
Ghilt (talk · contribs) WM:RfH To manage the U4C pages locally M7 2026-06-14
Ibrahim.ID (talk · contribs) WM:RfH To manage the U4C pages locally M7 2026-06-14
Dbeef (talk · contribs) WM:RfH To manage the U4C pages locally M7 2026-06-14
Barkeep49 (talk · contribs) WM:RfH To manage the U4C pages locally M7 2027-06-15
Civvì (talk · contribs) WM:RfH To manage the U4C pages locally M7 2027-06-15
Luke081515 (talk · contribs) WM:RfH To manage the U4C pages locally M7 2027-06-15
Aafi (DCW) (talk · contribs) RfLA
RfLA
To manage DCW pages locally xaosflux
M7
2025-10-30
N/A
STei (WMF) (talk · contribs) None WMF staff work JSutherland (WMF) N/A
Красный (talk · contribs) RfLA To manage pages for the events organized in Central Asia M7 N/A
Cédric Tarbouriech (talk · contribs) RfLA Wikimedia France pages M7 2027-12-31


আরও দেখুন