Jump to content

স্টুয়ার্ড

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Stewards and the translation is 100% complete.
সংক্ষিপ্ত:
S
স্টুয়ার্ড
স্টুয়ার্ডের জন্য
আলোচনাসভা

স্টুয়ার্ড ব্যবহারকারীদের একটি বৈশ্বিক দল যাদের সকল পাবলিক উইকিমিডিয়া উইকির উইকি ইন্টারফেসে সম্পূর্ণ অ্যাক্সেস রয়েছে। তাদের সকল স্থানীয় এবং বৈশ্বিক ব্যবহারকারী অধিকার পরিবর্তন করার, বৈশ্বিক অ্যাকাউন্টের স্থিতি এবং নাম পরিবর্তন করার এবং প্রশাসকব্যুরোক্র্যাটদের জন্য উপলব্ধ যেকোনো অনুমতি ব্যবহার করার প্রযুক্তিগত ক্ষমতা রয়েছে। স্টুয়ার্ড অধিকার ব্যবহার নীতি দ্বারা সীমাবদ্ধ; স্থানীয় ব্যবহারকারীরা যখন এই অধিকার ব্যবহার করতে পারেন তখন স্টুয়ার্ডরা তাদের প্রযুক্তিগত অধিকার ব্যবহার করবেন না, জরুরি অবস্থা ব্যতীত। এটি তাদের স্থানীয় প্রশাসক বা ব্যুরোক্র্যাট ছাড়া প্রকল্পগুলিতে প্রশাসক ও ব্যুরোক্র্যাট হিসাবে কাজ করতে সক্ষম করে।

জানুয়ারি থেকে মার্চের মধ্যে অনুষ্ঠিত বার্ষিক স্টুয়ার্ড নির্বাচনের মাধ্যমে স্টুয়ার্ডরা বৈশ্বিক উইকিমিডিয়া সম্প্রদায় দ্বারা নির্বাচিত বা নিশ্চিত হন। স্টুয়ার্ডরা স্বেচ্ছাসেবক, যার অর্থ তারা এই দায়িত্বে উইকিমিডিয়া ফাউন্ডেশনের জন্য কাজ করেন না। স্টুয়ার্ডরা সালিসকারী বা মধ্যস্থতাকারীও নন; একটি ছোট প্রকল্পের দ্বন্দ্ব সমাধানের জন্য, দয়া করে স্থানীয় সমাধানের চেষ্টা করুন এবং স্থানীয় সমাধান অর্জন না করা গেলে মেটা-উইকিতে মন্তব্যের জন্য অনুরোধ করুন। পদ্ধতিগত ব্যর্থতার জন্য সার্বজনীন আচরণবিধি সমন্বয় কমিটির সাথে যোগাযোগ করুন।

বর্তমানে উইকিমিডিয়াতে ৪১ জন স্টুয়ার্ড রয়েছে।

ইতিহাস

ব্যবস্থাপনা সফটওয়্যার উন্নয়ন এবং সিস্টেম প্রশাসন থেকে ব্যবহারকারী অধিকার পৃথক করার জন্য ২০০৪ সালে স্টুয়ার্ড গ্রুপ তৈরি করা হয়েছিল। স্টুয়ার্ডদের প্রাথমিকভাবে শুধুমাত্র মেটা-উইকির মাধ্যমে সমস্ত ব্যবহারকারীর অধিকার সংশোধন করার ক্ষমতা দেওয়া হয়েছিল। স্টুয়ার্ড গ্রুপ তৈরির আগে, ডেভেলপারদের স্থানীয় বুরোক্রাট ছাড়া উইকিতে ব্যবহারকারীর অধিকার সংশোধন করার প্রয়োজন ছিল।

২০০৮ সালে সেন্ট্রাল আথ এক্সটেনশানটি কার্যকর করা হলে স্টুয়ার্ডদের বিশ্বব্যাপী অ্যাকাউন্ট পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল। ২০১৫ সালে যখন একক-ব্যবহারকারী লগইন চূড়ান্তকরণটি সম্পন্ন হয়েছিল, তখন তারা বিশ্বব্যাপী অ্যাকাউন্টগুলির নাম পরিবর্তনের জন্যও দায়ী হয়েছিলেন - বিশ্বব্যাপী নামকরণকারীদের সাথে ভাগ করা একটি দায়িত্ব।

প্রথম নির্বাচনগুলি ২০০৪ সালে অনুষ্ঠিত হয়েছিল, পরবর্তী বছরগুলিতে বার্ষিক বা আধা-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দুটি নির্বাচন নিয়ে শেষ বছর ছিল ২০১১।

সদস্যপদ

প্রতি বছর জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে স্টুয়ার্ড নির্বাচন অনুষ্ঠিত হয়, ফেব্রুয়ারিতে তিন সপ্তাহ ধরে ভোটগ্রহণ চলে। প্রার্থীদের অ্যাকাউন্ট এবং কার্যকলাপের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে, যার মধ্যে রয়েছে একটি উইকিমিডিয়া উইকিতে কমপক্ষে তিন মাস ধরে প্রশাসকের অধিকার থাকা এবং ৬০০টি সম্পাদনা করা, যার মধ্যে ৫০টি গত ছয় মাসের মধ্যে হতে হবে। ভোটদানও সেসব ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ যাদের ৬০০টি সম্পাদনা এবং গত ছয় মাসে ৫০টি সম্পাদনা রয়েছে। প্রার্থীদের ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়, নির্বাচিত হওয়ার জন্য ৮০% সমর্থন এবং কমপক্ষে ৩০টি সমর্থনমূলক ভোট প্রয়োজন। প্রতিটি নির্বাচন চক্রের সময় স্টুয়ার্ড অধিকার ধারণ করতে পারে এমন ব্যবহারকারীর সংখ্যা বা নির্বাচিত হতে পারে এমন স্টুয়ার্ডের সংখ্যার কোনও সীমা নেই। যেহেতু স্টুয়ার্ডরা ব্যক্তিগত তথ্য এবং গোপন তথ্য অ্যাক্সেস করতে পারে, তাই স্টুয়ার্ডদের একটি গোপনীয়তা চুক্তিতে স্বাক্ষর করতে হয়।

নিশ্চিতকরণ

প্রতি বছর নির্বাচনের সময় একই সময়ে বিদ্যমান স্টুয়ার্ডদের নিশ্চিত করা হয়। নিশ্চিতকরণের প্রথম পর্যায়ে একটি সম্প্রদায়ের মন্তব্যের সময়কাল থাকে, যেখানে যেকোনো ব্যবহারকারী বর্তমান স্টুয়ার্ডদের পক্ষে বা বিপক্ষে মন্তব্য করতে পারেন। এই মন্তব্যগুলি বিশেষভাবে স্টুয়ার্ডের অনুমতির ব্যবহার, অথবা একজন স্টুয়ার্ডের তাদের অনুমতি ধরে রাখা বা হারানো উচিত কিনা তার জন্য অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলির উপর নির্দেশিত হওয়া উচিত। সম্প্রদায়ের মন্তব্যের সময়কাল শেষ হওয়ার পরে, সমস্ত নতুন এবং বিদ্যমান স্টুয়ার্ড ফলাফল নিয়ে আলোচনা করেন। আলোচনায় অন্যান্য স্টুয়ার্ডদের বেশিরভাগই অপসারণের পক্ষে ভোট দিলে একজন স্টুয়ার্ডকে অপসারণ করা হয়।

অধিকার অপসারণ

যদি কোন স্টুয়ার্ড ছয় মাসে কোন ধরণের একশন না নেন ও সর্বশেষ বছরে দশটির কম একশন নেন সেক্ষেত্রে তার অধিকার স্বয়ংক্রিয়ভাবে অপসারণ করা হয়।

প্রবেশাধিকার

স্টুয়ার্ডগণ সাধারণত নিচের প্রযুক্তিগত বিষয়সমূহ দেখে থাকেন:

বৈশ্বিক একাউন্ট ব্যবস্থাপনা
  • বৈশ্বিক একাউন্ট অবরুদ্ধ করা ও তা বাতিল করা
  • বৈশ্বিক একাউন্ট লুকানো ও তা জনসাধারণের দৃষ্টির বাইরে রাখা
  • বৈশ্বিক ও স্থানীয় অসংযুক্ত একাউন্ট নামান্তর
  • আইপি ঠিকানা ও একাউন্টে বৈশ্বিক বাধাপ্রদান ও তা বাতিল করা
  • login.wikimedia.org উইকিতে ব্যবহারকারী পরীক্ষণ (পরিসংখ্যান)
ব্যবহারকারী অধিকার ব্যবস্থাপনা
  • উইকিমিডিয়া প্রকল্পের যে কোনও উইকিতে যে কোনও ব্যবহারকারীর স্থানীয় অধিকার প্রদান করা এবং অপসারণ করা
    • স্থানীয় বুরোক্রাট অধিকার ছাড়াই ব্যবহারকারীদের আবেদন পর্যালোচনা করে বট, প্রশাসক, ইন্টারফেস প্রশাসক এবং স্থানীয় বুরোক্রাট অধিকার বরাদ্দ করা।
    • ব্যবহারকারী পরীক্ষক, ওভারসাইট এবং আমদানিকারক অধিকার শুধুমাত্র স্টুয়ার্ডদের দ্বারা নির্ধারিত হয়।
  • সকল বৈশ্বিক ব্যবহারকারী অধিকার প্রদান করা এবং অপসারণ করা
  • বৈশ্বিক দলের অনুমতি এবং উইকিসেটসমূল পরিচালনা করা
বিবিধ
  • OAuth আবেদন অনুরোধগুলি অনুমোদন, নিষ্ক্রিয় এবং দমন করুন
  • স্থানীয় ব্যবহারকারী ছাড়া উইকিসমূহে যে কোনও প্রশাসক, ব্যবহারকারী পরীক্ষক বা ওভারসাইটার অনুমতি ব্যবহার করা।
  • স্টুয়ার্ডদের ভিআরটি-র টিকিট বা যে কোনও তথ্যের ইমেইলে সাড়া দেওয়া
  • ৫,০০০-এর বেশি সংস্করণ সহ পাতাসমূহ মুছে ফেলা
  • বিশ্বব্যাপী অপব্যবহারকারী ফিল্টার তৈরি এবং সম্পাদনা করুন

স্টুয়ার্ডগণ নিম্নলিখিত অপ্রযুক্তিগত ক্রিয়াগুলির জন্যও দায়বদ্ধ:

  • বৈশ্বিক সম্প্রদায়ের নিষেধাজ্ঞার জন্য অনুরোধগুলি বন্ধ করা এবং বাস্তবায়ন করা
  • কিছু উইকিতে সালিসি কমিটির নির্বাচনের জন্য অনুসন্ধানকারী হিসাবে কাজ করা
  • সম্প্রদায়ের সাথে যোগাযোগের প্রথম বিন্দু হিসাবে উইকিমিডিয়া ফাউন্ডেশনের কর্মীদের সাথে কাজ করা

নীতিসমূহ

মূল নিবন্ধ: স্টুয়ার্ড নীতি

স্টুয়ার্ডদের তাদের অনুমতি ব্যবহার করার সময় প্রতিষ্ঠিত সম্প্রদায়ের নীতিগুলি অনুসরণ করতে হবে এবং যেখানে নীতিগুলি বিদ্যমান নেই, পরিবর্তে প্রতিষ্ঠিত অনুশীলনগুলি অনুসরণ করা হবে।

স্থানীয় প্রশাসক বা আমলাদের সাথে উইকিগুলিতে, জরুরী অবস্থা না হলে স্টুয়ার্ডরা সাধারণত তাদের অ্যাক্সেস ব্যবহার করবেন না। ক্রস-উইকির ক্রিয়াকলাপের নীতিতে কিছুটা অবকাশ রয়েছে, তবে এটি খুব কমই প্রয়োগ করা হয়।

উইকিতে স্টুয়ার্ডদের দ্বারা ব্যবহারকারীর অধিকার পরিবর্তন করা হয় না যেখানে তারা স্থানীয় সম্প্রদায়ের সক্রিয় সদস্য। এটি বৈশ্বিক পরিচর্যার ভূমিকা বজায় রাখে এবং তাদের হোম প্রকল্পগুলোর সুপার-ব্যবহারকারী হতে বাধা দেয়। কিছু অনুমতি যা স্থানীয় ব্যবহারকারীদের কাছে নেই এবং স্থানীয় ব্যবহারের জন্য বিতর্কিত সেগুলো এখনও তাদের হোম প্রকল্পগুলিতে স্টুয়ার্ডদের দ্বারা ব্যবহৃত হয়, যেমন বিগডিলিট অনুমতি ব্যবহার করে ৫,০০০ এরও বেশি সংস্করণসহ পাতা মুছে ফেলা।

স্টুয়ার্ডগণ কখনই কোনও পদক্ষেপ নিতে বাধ্য হন না; স্বেচ্ছাসেবক হিসাবে, তারা সর্বদা ব্যক্তিগতভাবে কোনও অনুরোধ পরিচালনা করা থেকে বিরত থাকতে পারে। তারা তাদের নিজস্ব মতামত বজায় রাখতে এবং প্রকাশ করতে স্বাধীন, যতক্ষণ না তাদের স্টুয়ার্ড অনুমতি ব্যবহার নীতিমালা অনুসারে থাকে।

যোগাযোগ

স্টুয়ার্ডদের সাথে যোগাযোগের জন্য বেশ কিছু পন্থা রয়েছে। আপনি দলগতভাবে বা সতন্ত্র কোন স্টুয়ার্ডের সাথে যোগাযোগ করতে পারেন।

স্টুয়ার্ডগণ নিজেরা কাজ করার জন্য একটি গোপনীয় মেইলিং লিস্ট (Stewards-l) ও অভ্যন্তরীন উইকি (steward.wikimedia.org) পরিচালনা করে।

বর্তমান স্টুয়ার্ডগণের তালিকা

আমস্টারডামের স্টুয়ার্ড সম্মেলন ২০২৫-এ স্টুয়ার্ডগণ

Last update: 2026-02-28; total number of stewards: ৪১

নাম +/- আইআরসি নাম যে ভাষায় কথা বলেন যে সময় থেকে সক্রিয়
1234qwer1234qwer4 ru, de-4, en-3, la-1 2025-02-27
A09 sl-N, en-3, de-1, it-1, la-1, sh-1 2026-02-27
Alaa (علاء) Alaa ar, en-4, he-1, es-1 2018-02-28
Ajraddatz Ajraddatz (discord) en, fr-3 2024-02-27
Albertoleoncio pt, en-3 2024-02-27
AmandaNP en-N, fr-3 2026-02-27
AntiCompositeNumber AntiComposite en, fr-2 2022-02-26
AramilFeraxa AramilFeraxa pl, en-3, de-1 2025-02-27
Barras Barras de-N, en-4, fr-1 2026-02-27
Base Base uk, ru-4, en-2 2019-02-28
Bsadowski1 Bsadowski1 en 2011-02-28
Count Count CountCount de-N, en-3 2026-02-27
DerHexer DerHexer de, en-3, grc-3, la-3, es-1 2007-12-21
Daniuu nl, en-4, fr-2, de-2, la-2 2025-02-27
Elton Elton pt, en-2, es-1 2017-02-28
EPIC EP1C sv, en-4, no-2, de-1 2024-02-27
HakanIST HakanIST tr, en-4, az-3, es-2, de-1 2017-02-28
Hoo man hoo de, en-3, it-1, fr-1 2014-02-28
Johannnes89 de, en-4 2024-02-27
Jon Kolbert kolbert en, fr-4, de-2 2019-02-28
KonstantinaG07 el-N, en-4, fr-2 2025-02-27
M7 it-M, en-3, can read: fr, es, de- 2026-02-27
MarcGarver en, fr-2, it-2, es-1 2013-02-28
Martin Urbanec Urbanecm cs, en-3 2020-02-28
Masti masti pl, en-4, de-3, ru-2, several -1 2016-02-28
MdsShakil MdsShakil bn-N, en-3, as-1, bpy-1 2025-02-27
Melos it, en-3, scn-4, es-1, la-1 2024-02-27
Mykola7 Mykola7 uk, ru-4, en-2, pl-1, de-1 2023-02-26
RadiX RadiX pt, en-3, es-2, fr-2, it-2, gl-1, (sk, sq, ms, hi)-0.5 2015-02-28
Sakretsu Sakretsu it, en-3, ja-2 2020-02-28
Schniggendiller Schniggendiller de, en-3 2019-02-28
SHB2000 SHB2000 en, fr-1 2026-02-27
Sotiale Sotiale ko, en-2, ja-2 (reading), ja-1 (writing), bi-1, tpi-0.5, eo-1 2020-02-28
Tegel Tegel sv, en-3, da-1 (read), no-1 (read) 2012-02-28
Teles Teles pt-N, en-3, es-2 2026-02-27
Vermont Vermont en, ru-2, es-1 2022-02-26
VIGNERON fr-N, en-3, br-2, de-2, etc. 2026-02-27
Wim b Wim_b it, en-2 2019-02-28
xaosflux xaosflux en-N, es-1, de-1 2023-02-26
XXBlackburnXx xxb nl, en-4, de-1, fr-1 2025-02-27
Yahya Yahya bn-N, en-3, as-2, bpy-2 2024-02-27

ছক

User:Jimbo WalesUser:WalterUser:SuisuiUser:RomihaitzaUser:Rdsmith4User:PaginazeroUser:Jon Harald SøbyUser:Jon Harald SøbyUser:AusirUser:AurevillyUser:AscánderUser:YannUser:WaerthUser:SnowdogUser:SjUser:ShizhaoUser:ShizhaoUser:OscarUser:DatrioUser:Danny%7EmetawikiUser:AstroNomer%7EmetawikiUser:MavUser:LooxixUser:KarlWickUser:FantasyUser:ArnoLagrangeUser:AnthereUser:AngelaUser:Andre EngelsUser:Andre EngelsStewards/elections 2006Stewards/elections 2005Stewards/elections 2004
User:Mike.lifeguardUser:Meno25User:Meno25User:MardetanhaUser:LeinadUser:LaaknorUser:KyluUser:ErwinUser:DorganUser:AlexanderpsUser:ZirlandUser:Wojciech PędzichUser:Wojciech PędzichUser:ThogoUser:ThogoUser:SpacebirdyUser:Nick1915User:MilloshUser:LarUser:JusjihUser:JusjihUser:DungodungUser:.anacondaUser:DerHexerUser:ShanelUser:ReduxUser:PathoschildUser:MaxSemUser:Magister MathematicaeUser:M7User:M7User:GuillomUser:EffeietsandersUser:Dbl2010User:DarkonekoUser:CspurrierUser:BastiqueStewards/elections 2009Stewards/elections 2007Stewards/elections 2006-2
User:WikitanvirUser:TrijnstelUser:Quentinv57User:QuadellUser:BennylinUser:BencmqUser:AxpdeUser:VituzzuUser:PeterSymondsUser:MatanyaUser:Manuelt15User:Lofty abyssUser:JafeluvUser:Fr33kmanUser:EptalonUser:BarrasUser:BarrasUser:BarrasUser:Ruslik0User:Bsadowski1User:WutsjeUser:Sir Lestaty de LioncourtUser:MercyUser:MelosUser:MelosUser:JyothisUser:J.delanoyUser:AvrahamUser:MarcoAurelioUser:MarcoAurelioStewards/elections 2011-2Stewards/elections 2011Stewards/elections 2010
User:TBloeminkUser:SPQRobinUser:Shanmugamp7User:SavhUser:Rschen7754User:Hoo manUser:AjraddatzUser:AjraddatzUser:MF-WarburgUser:MathoniusUser:BRUTEUser:AmquiUser:MarcGarverUser:SnowolfUser:PunditUser:MBisanzUser:Luckas BladeUser:ElfixUser:BillinghurstUser:TelesUser:TelesUser:TelesUser:TegelSpecial:MyLanguage/Stewards/Elections 2014Special:MyLanguage/Stewards/Elections 2013Stewards/Elections 2012
User:SjoerddebruinUser:MatiiaUser:HakanISTUser:EltonUser:NahidSultanUser:MastiUser:TaketaUser:PmlineditorUser:LinedwellUser:EinsborUser:EinsborUser:StrynUser:RadiXStewards/Elections 2017Special:MyLanguage/Stewards/Elections 2016Special:MyLanguage/Stewards/Elections 2015
User:VIGNERONUser:SHB2000User:Count CountUser:A09User:XXBlackburnXxUser:MdsShakilUser:KonstantinaG07User:DaniuuUser:AramilFeraxaUser:1234qwer1234qwer4User:YahyaUser:Johannnes89User:JJMC89User:EPICUser:AlbertoleoncioUser:XaosfluxUser:Superpes15User:Mykola7User:VermontUser:HasleyUser:AntiCompositeNumberUser:StanglavineUser:Wiki13User:Operator873User:AmandaNPUser:AmandaNPUser:MusikAnimalUser:KrdUser:BRPeverUser:BRPeverUser:Tks4FishUser:SotialeUser:SakretsuUser:Martin UrbanecUser:Wim bUser:SchniggendillerUser:Jon KolbertUser:BaseUser:RxyUser:TheresNoTimeUser:TheresNoTimeUser:-reviUser:CromiumUser:علاءStewards/Elections 2026Stewards/Elections 2025Stewards/Elections 2024Stewards/Elections 2023Stewards/Elections 2022Stewards/Elections 2021Stewards/Elections 2020Stewards/Elections 2019Stewards/Elections 2018

আরও দেখুন

মেটাতে স্টুয়ার্ড লগসমূহ