ছোট উইকি পর্যবেক্ষক দল
ছোট উইকি মনিটরিন টিম হলো উইকিমিডিয়ানদের একটি দল যারা আইআরসি এবং অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে ছোট উইকিগুলোতে ধ্বংসপ্রবণতা, স্প্যাম বা ট্রোলিংয়ের ওপর নজরদারি করে। এখানে বেশ কিছু বট রয়েছে যা এসডব্লিউএমটি পর্যবেক্ষণ করে এমন উইকিগুলোতে যেকোনো সন্দেহজনক সম্পাদনা রিপোর্ট করে। সাহায্য করতে চাইলে কেবল আইআরসি-তে #cvn-swসংযোগ চ্যানেলে যোগ দিন।
"ছোট" এর সংজ্ঞা
"Small Wiki Monitoring Team" এর "Small" বা "ছোট" শব্দটি বিস্তৃত অর্থে ব্যবহার করা হয়েছে। যদিও আইআরসিতে থাকা বটগুলো মূলত ১০,০০০ এর কম নিবন্ধ বিশিষ্ট উইকিগুলো পর্যবেক্ষণ করে। তার মানে এই নয় যে সেগুলো "তুচ্ছ" বা "অগুরুত্বপূর্ণ"; বরং, আমরা যতটা সম্ভব বেশি সংখ্যক উইকি পর্যবেক্ষণ করতে পছন্দ করি যাতে আমরা কার্যকরভাবে সেইসব স্প্যামার এবং ধ্বংসপ্রবণ ব্যবহারকারীদের ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিতে পারি যারা একসাথে অনেকগুলো উইকির ক্ষতি করে অথবা এই ভেবে ছোট উইকিগুলোকে লক্ষ্যবস্তু বানায় যে সেখানে তারা তাদের শনাক্তকরণ এড়াতে পারবে।
অতএব, আমাদের কোনো সদস্য যদি আপনার উইকিতে কোনো ধ্বংসপ্রবণ সম্পাদনা পূর্বাবস্থায় ফিরিয়ে আনেন এবং নিজেকে এসডব্লিউএমটি সদস্য হিসেবে পরিচয় দেন, তবে অনুগ্রহ করে কিছু মনে করবেন না; আমরা সেখানে আছি কারণ আমরা আপনার উইকিকে গুরুত্ব দিই, এটাকে কোনো অবহেলিত প্রকল্প মনে করি বলে নয়।
কিভাবে একটি ছোট উইকি নিরীক্ষণ হবে
- আইআরসি অথবা এসডব্লিউ-ভিউয়ারের মাধ্যমে ছোট উইকিগুলোর সাম্প্রতিক পরিবর্তনগুলো পর্যবেক্ষণ করা। বিস্তারিত তথ্যের জন্য Small Wiki Monitoring Team/IRC দেখুন।
- আপনি যে উইকি প্রকল্পে সাহায্য করার চেষ্টা করছেন সেই সম্প্রদায়ের সাথে মিলে কাজ করুন এবং তাদের কথা শুনুন।
- গ্লোবাল সিসপ/অনুরোধ পাতায় ধ্বংসপ্রবণ ব্যবহারকারীদের বিরুদ্ধে রিপোর্ট করুন এবং পাতা অপসারণের অনুরোধ জানান।
- ধ্বংসপ্রবণ সম্পাদনা পূর্বাবস্থায় ফিরিয়ে আনুন।
- স্প্যাম ব্ল্যাকলিস্টে যুক্ত করার জন্য লিঙ্কের স্প্যামগুলো রিপোর্ট করুন।
- ছোট উইকিগুলোর একটি তালিকা এখানে পাওয়া যাবে।
বৈশ্বিক সংক্রান্ত অনুমতি
যেকোনো ভালো অবস্থানে থাকা ব্যবহারকারী এসডব্লিউএমটির সদস্য হতে পারেন। তবে, কিছু বৈশ্বিক অনুমতি রয়েছে যা এক্ষেত্রে সহায়ক হতে পারে। এর মধ্যে রয়েছে গ্লোবাল সিসপ এবং গ্লোবাল রোলব্যাক। অনুগ্রহ করে মনে রাখবেন যে, এই অনুমতিগুলোর প্রার্থীদের এসডব্লিউএমটি উল্লেখযোগ্য অভিজ্ঞতাসম্পন্ন হওয়া প্রয়োজন।
ব্যবহারকারীর বক্স
এসডব্লিউএমটি সদস্যদের মেটাতে একটি বৈশ্বিক ব্যবহারকারী পাতা তৈরি করার অনুরোধ করা হচ্ছে, যা তারা যেসব উইকিতে সম্পাদনা করছেন সেখানে প্রদর্শিত হবে। আপনার ব্যবহারকারী পাতায় একটি বাবেল ট্যাগ ব্যবহার করার কথা বিবেচনা করুন।
আপনি আপনার ব্যবহারকারী পাতায় {{User SWMT}}: লিখে এই ব্যবহারকারীর বক্স যোগ করতে পারেন।
| This user is a member of the Small Wiki Monitoring Team. |