Jump to content

উদ্দেশ্য

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Mission and the translation is 100% complete.

উইকিমিডিয়া ফাউন্ডেশন-এর মিশন বিবৃতি আমাদের বর্তমান কার্যক্রম ও উদ্দেশ্য, প্রকল্পগুলোর ক্ষেত্র এবং আমাদের মূল মূল্যবোধগুলো বর্ণনা করে। এটি ভিশন বিবৃতি-এর বিপরীতে অবস্থান করে। আমাদের মিশন বিবৃতি হলো ইনকর্পোরেশনের আর্টিকেলসে থাকা সংক্ষিপ্ত সংস্করণের একটি বিস্তৃত রূপ, যা ২০০৭ সালের এপ্রিলে পরিচালনা পর্ষদের এক প্রস্তাবের মাধ্যমে অনুমোদিত হয়েছিল।

উইকিমিডিয়া ফাউন্ডেশনের লক্ষ্য হলো বিশ্বজুড়ে মানুষকে একটি মুক্ত লাইসেন্স বা পাবলিক ডোমেইনের অধীনে শিক্ষামূলক বিষয়বস্তু সংগ্রহ ও বিকাশ করতে ক্ষমতায়ন ও সম্পৃক্ত করা এবং তা কার্যকরভাবে ও বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া।

ব্যক্তিগত স্বেচ্ছাসেবকদের একটি নেটওয়ার্ক এবং আমাদের স্বাধীন আন্দোলন সংস্থাগুলোর সাথে সমন্বয় করে, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে স্বীকৃত চ্যাপ্টারসমূহ, বিষয়ভিত্তিক সংস্থাসমূহ, ব্যবহারকারী দলসমূহ এবং অংশীদারগণ; ফাউন্ডেশন বহুভাষিক উইকি প্রকল্পসমূহ এবং এই লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ অন্যান্য প্রচেষ্টার সমর্থন ও বিকাশের জন্য প্রয়োজনীয় অবকাঠামো এবং একটি সাংগঠনিক কাঠামো প্রদান করে। ফাউন্ডেশন তার প্রকল্পসমূহ থেকে প্রাপ্ত প্রয়োজনীয় তথ্য ইন্টারনেটে চিরস্থায়ীভাবে বিনামূল্যে সহজলভ্য করবে এবং রাখবে।

এই বিবৃতির শব্দচয়নে পরিবর্তনের প্রস্তাবসমূহ মিশন/অস্থায়ী-তে করতে হবে এবং প্রস্তাবগুলো অন্তত বার্ষিক (প্রতি বছর) পর্যালোচনা করা হবে।

আরও দেখুন আমাদের উপবিধি, রূপকল্প এবং মূল্যবোধ